Try GOLD - Free
অশ্বত্থামা কাহিনি
ANANDALOK
|November 27, 2024
মাত্র কয়েকটি অভিনয়ের পরই বন্ধ করে দিতে হল ‘অশ্বত্থামা'র অভিনয়। কারণ দর্শকরা প্রযোজনাটি সেভাবে গ্রহণ করেননি।
তখন আমি ১৯৬৬-তে প্রতিষ্ঠিত থিয়েটার ওয়র্কশপের পরিচালক। পরপর দু'বছর, ১৯৭১-এ মোহিত চট্টোপাধ্যায়ের 'রাজরক্ত' এবং ১৯৭২-এ মনোজ মিত্রের ‘চাকভাঙা মধু' করে আমাদের নতুন দলটির বেশ একটু নাম-টাম হয়েছে। এর পর বের্টোল্ট ব্রেখটের ছোট দু'টি নাটক অবলম্বনে 'পাঁচু ও মাসী' (Lux in Tennebris) এবং 'নাজীর বিচার' (In search of Justice) করে ১৯৭৪-এ আবার ফিরে গেলাম মনোজ মিত্রে। এবারের নাটক ‘অশ্বত্থামা’।
কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে অদম্য প্রতিশোধস্পৃহা থেকে অশ্বত্থামা রাতের অন্ধকারে পাণ্ডব-শিবিরে প্রবেশ করে পাঁচটি ছিন্ন মাথা নিয়ে ফিরে আসে অপেক্ষমান কৃতবর্মা-কৃপাচার্যের কাছে। সাতের দশকে আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আবহের কথা মনে আছে নিশ্চয়ই অনেক প্রবীণের। নবীনরা জানেন ইতিহাস পাঠে। একদিকে বাম দলগুলি এবং নকশালরা কংগ্রেস শাসনের বিরুদ্ধে প্রবল আন্দোলন করে যাচ্ছে, অন্যদিকে বামেদের সঙ্গে নকশালদের দ্বন্দ্ব- সংঘাত এক মর্মান্তিক আত্মজন হননের রাজনীতিতে গিয়ে পৌঁছেছে। ‘অশ্বত্থামা’তে কি তারই সাদৃশ্য সন্ধান করবেন কেউ কেউ? প্রতিক্রিয়া বা মন্তব্য যাই হোক না কেন, সময়টাকে যে ধরা যাবে, সেই কারণেই আমাদের পক্ষপাতিত্ব এরকম নাটকের পক্ষে। এরকম এর আগের দু'টি নাটকের ক্ষেত্রেও ছিল। মনোজ যখন নাটকটা আমাদের রিহার্সাল কক্ষে পড়ে শোনাচ্ছিলেন, তখন আমার শুনতে খুবই ভাল লাগছিল। কিন্তু কপালে চিন্তার ভাঁজও পড়ছিল অবশ্যই, কারণ পরিচালনার দায়িত্ব তো আমার ওপরই ন্যস্ত হবে। 'টিনের তলোয়ার' নাটকে উৎপলদার লেখা সেই বিখ্যাত সংলাপ ‘মড়া এ পালা আমি কেন যে ধরতে গিয়েছিলাম' প্রথমদিকে মনে মনে, পরে খোলাখুলিই বলতে শুরু করে দিয়েছি। বিশেষ করে নাটকের ধরনটা আমাকে চমকে দিয়েছিল। এটাকে কী বলব? বিষয়ে, ভাষায় ও ছন্দে একটা পৌরাণিক নাট্যকাব্য? এর পটভূমি থেকে শুরু করে তিনটি পৌরাণিক চরিত্র, সংলাপ, এক-একটা নাটকীয় পরিস্থিতি কিংবা ঘটনা, দ্বন্দ্ব, শোক, বীররস, শান্তরস...
সবকিছুই যে অন্য মাপের, অন্য স্তরের। শুধু সংলাপের ভাষা কেন, মঞ্চ-নির্দেশও যে ভাষায় লিখেছেন মনোজ, সেটাও তো ব্যতিক্রমী। মঞ্চ-নির্দেশ সাধারণত কেজো ভাষায় লেখা হয়, কিন্তু এখানে শব্দের চয়ন, বাঁধন সবকিছুই যেন একেবারে আলাদা।
This story is from the November 27, 2024 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

