Try GOLD - Free
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
ANANDALOK
|December 27, 2025
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
-
এবারের বড়দিনে তিনটি ছবি মুক্তি , পেয়েছে। 'প্রজাপতি ২', 'লহ গৌরাঙ্গের নাম রে' এবং আপনার “মিতিন: একটি খুনির সন্ধানে'। এই রেসে আপনারা কি কিছুটা হলেও আন্ডারডগ? অনেকেই বলছেন আপনারা নাকি থার্ড বয় হয়ে দৌড় শুরু করেছেন। এই ফার্স্ট, সেকেন্ড বা থার্ড বিষয়টি কিছু কিছু কোণ থেকে উঠে আসে। এগুলো সাধারণ কথা নয়। আমার মনে হয়, সিনেমা তার মেরিটে চলে। অনেক বছর হয়ে গেল কাজ করতে-করতে। তাই এসব শুনতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। আদতে কোন ছবির কী হাল হয় এবং তারপর কোন ছবির বক্স অফিস ফিগার কী বলে প্রচার করা হয়, এগুলো সবই জানি। সেগুলো প্রচার করার জন্য নির্দিষ্ট সাংবাদিকরাও আছেন। তাঁরা নির্দিষ্ট কারও প্রিয়পাত্র। অনেক বয়স হয়ে গিয়েছে তো। এখন ভাল কাজ করাই আমার একমাত্র উদ্দেশ্য।
নিজেই যখন বক্স অফিস ফিগার বাড়িয়ে বলার প্রসঙ্গ তুললেন, তাহলে একটা কথা জিজ্ঞেস করি। বর্তমানে এটাই কি ছবির প্রচার অঙ্গ বলে মনে হয়? শোনা যায়, নিজেদের ছবির টিকিট নিজেরাই কিনে হল ভরিয়ে দেওয়ার জন্যও প্রযোজনা সংস্থার আলাদা করে বাজেট ধরা থাকে? আসলে এই প্রথা এসেছে সর্বভারতীয় তথা মুম্বই ইন্ডাস্ট্রি থেকে। কোনও ছবির মেরিট সম্পর্কে সন্দিহান থাকলে এতটাই প্রচার করে যাতে প্রথম সপ্তাহেই সকলে হলে ঢুকে যায়। বেঙ্গসরকর থেকে সকলে কৃষ্ণমাচারি শ্রীকান্ত হয়ে গিয়েছেন! এজন্যই আমি ছবির মেরিটের কথা বলি। আগে আমি বহুবার রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথা বলেছি। এখন সে সব নিয়ে খুব কথা হচ্ছে। আরওআই হল কত টাকার ছবি বানিয়ে কত টাকা ফেরত আসছে। আট কোটির ছবি করে দু'কোটি টাকা ফেরত এলে তাকে আমি হিট বলব, না দু'কোটির ছবি বানিয়ে তিন কোটি টাকা ফেরত এলে তাকে আমি হিট বলব? একটি ছবির বক্স অফিস আরওআই দিয়ে বিচার করা হোক।
সবাই যদি এই খেলায় যোগ দেন, তাহলে তো আপনার উপরও চাপ থাকবে এই খেলায় যোগদান করার? আমি ভাগ্যবান আমাদের প্রযোজক নিসপাল সিংহ রানে খুব সৎ। কিছু-কিছু বিষয়ে ও অত্যন্ত আত্মবিশ্বাসী। 'স্বার্থপর' ছবিটি কিছুদিন আগেই আন্ডারডগ হিসেবে শুরু করেও দারুণ পারফর্ম করল।
This story is from the December 27, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

