Try GOLD - Free
মোহালির আশপাশে
Sukhi Grihakon
|June 2023
চণ্ডীগড়ের পাশেই পাহাড়ি শহর মোহালি। সুখনা নদীর নির্জনতা আর রক গার্ডেনের সৌন্দর্য ঘিরে রেখেছে শহরটিকে। রূপ বর্ণনায় অভীক বসু।
-
ভিস্তারা এয়ার লাইন্সের বিমানটি ঠিক ২.৫০ মিনিটে চণ্ডীগড় এয়ারপোর্টে নামিয়ে দিল। এয়ারপোর্ট থেকে বেড়িয়ে দেখলাম পুত্র নিতে এসেছে, সোজা মোহালির পথ ধরল আমাদের গাড়ি। ঝা চকচকে রাস্তা, পথ বিভক্ত করেছে সারি সারি চাঁপা গাছ, অসংখ্য চাঁপাফুল ফুটে আছে গাছগুলিতে। আকাশ নির্মেঘ, পাহাড়িয়া হাওয়ায় ভরপুর চারিদিক।
মোহালি পাঞ্জাবের একটি জেলা শহর। ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানভিত্তিক গবেষণাগার আছে এই শহরে। এখানে ছড়িয়েছিটিয়ে আছে অসংখ্য পার্ক, রোজ-গার্ডেন আরও কত কিছু। ফেব্রুয়ারি মাসে হয় রোজ-ফেস্টিভাল। হরেক রকম গোলাপের মেলা লাগে। তার সঙ্গে সখ্যতা পাতায় ডান্সিং ফাউন্টেন আর সুরেলা গান।
কাছেই আছে সুখনা লেক, বিশাল জলাধার। শিবালিক পর্বতমালার পাদদেশে। আমরা সকাল সকাল পৌঁছে গেলাম লেকে প্রাতঃভ্রমণ করব বলে। কুয়াশার আবছায়ায় প্রথম শীতের রোদ্দুর আড়মোড়া ভাঙছে লেকের জলে। পরিযায়ী পাখির দল অলস মেজাজে গা ভাসিয়ে দিয়েছে
সেখানে। অসংখ্য গাছপালা ছায়া করে রেখেছে প্রাতঃভ্রমণের দীর্ঘপথ। সংলগ্ন বনভূমিতে জন্তুজানোয়ারদের অবাধ ঘোরাফেরা। হঠাৎ পাহাড় থেকে নেমে এলেও অবাক হওয়ার কিছু নেই! সুখনা লেক থেকে বেরিয়ে আমরা এবার যাব রক গার্ডেন। বেশি দূর নয়, তবু কিছুটা গাড়ির পথ। সমস্যা হল গাড়ি রাখা নিয়ে। পুলিসের সাহায্যে সামনেই কামবালা গ্রামের বড় মাঠে গাড়ি রাখার ব্যবস্থা হল। সুখ
রক গার্ডেনে ঢোকার মুখে টিকিট কাউন্টার। মূল্য তিরিশ টাকা। ভেতরে নানা রকম ভাস্কর্যের নিদর্শন। রক গার্ডেন দেখে বিস্ময় জাগে। কতগুলো ফেলে দেওয়া জিনিস জুড়ে এত অপূর্ব সাজ সম্ভব! ১২ একর এলাকা নিয়ে সাজানো এই প্রাঙ্গণটি। এখানে আছে দু'টি বিশাল ঝরনা। ঝরনার জলে পা ডুবিয়ে পর্যটকরা বসে পড়ছেন। পাশাপাশি চলেছে ফোটোসেশন। এইখানে আছে বেশ কিছু মিনার, মূর্তি, ডলস হাউস। ভিতরে ঢুকলে গোলকধাঁধার মতো লাগে। গাইডের পিছু পিছু পথ চলা ছাড়া গতি নেই।
এই গার্ডেনের সঙ্গে জড়িয়ে আছে এক বিস্ময়কর ঘটনা। একজন মানুষের কল্পনাপ্রসূত এই বাগানটি। তাঁর নাম নেক চাঁদ। শহড়ের বিভিন্ন প্রান্ত থেকে ফেলে দেওয়া জিনিস সংগ্রহ করে তাদের রূপান্তর করে এই শিল্পকর্মটি তৈরি করেছিলেন তিনি। নেক চাঁদ ছিলেন এক সরকারি কর্মচারী। অবসর নেওয়ার পরে মনোরম বাগানটি নির্মাণ করেন তিনি।
This story is from the June 2023 edition of Sukhi Grihakon.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Translate
Change font size
