Try GOLD - Free
ছোটবকুলপুরের যাত্রী
Sukhi Grihakon
|December 2025
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
জা য়গাটা ঠিক কোথায় তা দিবাকর জানে না। কিন্তু ছোটবকুলপুরে তার যাওয়া দরকার। সেখানে | নাকি ভয়ংকর গোলমাল বেঁধেছে। গোলমাল বেঁধেছে জানার পরেও কী করে দিবাকর বসে থাকতে পারে! সকালের আলো অনেকক্ষণ ফুটেছে। রান্নাঘর থেকে আন্নার চুড়ির রিনরিন আর খুন্তির টুংটাং মিশে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। বাচ্চাটা এখনও দিবাকরের পাশে শুয়ে। ঘুমোচ্ছে গভীর।
দিবাকর বিছানা ছেড়ে ওঠে। আন্নাকে তার বলা দরকার যে, ওদের আজই ছোটবকুলপুরে যেতে হবে। সেখানে ভয়ংকর গোলমাল বেঁধেছে। গোলমাল থামাতে তাদের তো অবশ্যই যাওয়া দরকার। আজ পর্যন্ত তো এমনটা হয়নি যে, কোথাও গোলমাল বেঁধেছে, দিবাকর আর আন্না সেখানে গিয়েছে, আর গোলমাল থামেনি! বিছানা ছেড়ে উঠেই দিবাকরের চোখ চলে যায় জানলা দিয়ে। সূর্যটা যথারীতি কলাগাছের মাথায় উঠে বসে আছে। তার রং এখনও কমলা। মানে রোদের তেজ হতে দেরি আছে। সূর্য মাথার উপরে উঠে যাওয়ার আগেই বেরিয়ে পড়া ভালো। কারণ, ছোটবকুলপুর জায়গাটা যে ঠিক কোনখানে, সে তো দিবাকর জানে না। শুধু শুনেছে সেখানে গোলমাল বেঁধেছে। বিছানা ছেড়ে উঠে দিবাকর রান্নাঘরে যায়। দেখে আন্না ভাত বসিয়ে দিয়েছে। হাঁড়িতে চাল টগবগ করে ফুটছে। চাল ফোটার গন্ধ আজও মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ গন্ধ। দিবাকর বলে, কী বানাও আজ? আন্না বলে, কী আর বানামু? ডাইল, ঢ্যাঁড়শ সেদ্ধ আর মৌরলা মাসের টক। দিবাকর বলে, দশটার মধ্যে সাইরা ফ্যালো। আমাগো বাইরাইতে হইব। আন্না এ কথায় আশ্চর্য হয় না। তাদের জীবন এরকমই। দিবাকরকে বিয়ে করার পর গত সাত বছরে একথা ও বেশ ভালোভাবেই বুঝে গিয়েছে। জিজ্ঞেস করে, যামু কোথা? দিবাকর বলে, ছোটবকুলপুরে। সেহানে গোলমাল বাঁধিছে।
This story is from the December 2025 edition of Sukhi Grihakon.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
