Try GOLD - Free
আমার নতুন ছবি মানুষকে আর একটু বেশি ভালবাসতে শেখাবে: অনিরুদ্ধ রায়চৌধুরী
ANANDALOK
|12 July, 2025
বিজ্ঞাপনের ছবি হোক বা ওটিটি... যে কোনও কাজকেই বড় পর্দার স্বপ্ন নিয়ে বানান অনিরুদ্ধ রায়চৌধুরী। প্রবল লোভ থেকে তিনি 'ডিয়ার মা’ ছবিটিকে আনছেন বড় পর্দায়। ১০ বছর পরে বাংলা সিনেমায় ফিরছেন তিনি। তাই সব কিছু নিয়ে মন খুলে কথা বললেন পরিচালক। শুনলেন সায়ক বসু
আর কিছুদিন পরেই, ১৮ জুলাই মুক্তি পাচ্ছে, 'ডিয়ার মা'। ১০ বছর পরে আপনি বাংলা ছবি পরিচালনায় ফিরলেন। এতদিন সময় নিলেন কেন? আসলে কিছু ছবি বা গল্প ভাবার সময় ভেতর থেকে আওয়াজ আসে, এই ছবিটা হিন্দিতে করা উচিত বা বাংলায়। আমি এতদিন বাংলায় কাজ করার মতো সেরকম স্ক্রিপ্ট বা কনসেপ্ট পাইনি। তাই একটু সময় লেগে গেল।
'ডিয়ার মা'-এর কনসেপ্টটা পেলেন কীভাবে? আমি এখনও পর্যন্ত যা যা ছবি করেছি, তার ক'টিই কিছু না কিছু সামাজিক বার্তা দেয়। বিনোদনের মোড়কে। ডিয়ার মা'র ঘটনাটা বলেছিল আমার এক পরিচিত। এক ভদ্রমহিলার গল্প, সিঙ্গল মাদার। কিন্তু তাঁর মেয়ে যখন জানতে পেরেছে, তার ব্লাড মাদার তিনি নন, তখন কীভাবে পরিবর্তন আসে, তাই নিয়েই... আমি আর একজন সাহত্যিক, শাক্যজিৎ ভট্টাচার্য একসঙ্গে মিলে লিখেছি চিত্রনাট্যটা। এবং লেখার পরে দেখলাম, বিষয়টা ভীষণ প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়ে গেল। যাই হোক না কেন, আমাদের এই গল্পের কেন্দ্রে রয়েছে ভালবাসা। এবং এর অভিঘাত শুধু বাংলা নয়, গোটা বিশ্বের মানুষকে ছুঁয়ে যাবে। রক্তের সম্পর্ক নাকি বুকের টান, এই কথাটা তো বিশ্বের সব ধরনের মানুষের কাছেই সত্যি। আবেগময়তা সৃষ্টি করে।
যদি বিশ্বের সকলের কাছেই সত্যি হয়, তা হলে ছবিটা হিন্দিতে না বানিয়ে বাংলায় বানালেন কেন? অস্বীকার করার তো উপায় নেই যে, জাতীয় স্তরে দর্শক অনেক বেশি! ওই যে বললাম, কিছু গল্প মাথায় আসার পরে মনে হয়, এই ছবিটা বাংলায় করতেই হবে....
'ডিয়ার মা' তেমনই একটা ছবি। অস্বীকার করব না, ছবিটা হিন্দিতে করার অফার পেয়েছিলাম আমি। অনেক বেশি বাজেট পেতাম। কিন্তু গল্পটা আমি কনসিভ করেছি বাংলায়। এর প্রেক্ষিতটা ভীষণ বাঙালি। তবে সিনেমার ল্যাঙ্গোয়েজটা বাঙালি নয়। আমরা তো মুঠোফোনে বা টিভিতে বিশ্বের যে কোনও প্রান্তের কাজ এখন দেখতে পারি, বুঝতে অসুবিধে হয় কি? খুব অনেস্টির জায়গা থেকে ছবিটা বাংলায় তৈরি করছি।
This story is from the 12 July, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

