Try GOLD - Free
প্রচারে না থেকেও নামী পরিচালকদের সঙ্গে কাজ করেছি: অবিনাশ তিওয়ারি
ANANDALOK
|27 April, 2025
তাঁর নাম তেমন চৰ্চিত নয়। তবে ‘খাকি: বিহার চ্যাপ্টার', 'বম্বই মেরি , জান’, ‘মেহতা বয়েজ' বা সম্প্রতি পুনর্মুক্তিপ্রাপ্ত ‘ল্যায়লা মজনু’-তে তাঁর অভিনয় নিয়ে উচ্ছ্বসিত দর্শক। সেই সব চরিত্রের আড়ালে থাকা অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনপ্রিয় হতে না চাওয়া অবিনাশ তিওয়ারি-কে পাঠকের সামনে নিয়ে এলেন অংশুমিত্রা দত্ত
-
'ল্যায়লা মজনু' (২০১৮) সিনেমাটি পুনর্মুক্তি পাওয়ার পর দেশে ২৫ সপ্তাহ চলেছে। ফলে আপনি এখন রীতিমতো তারকা! এতবছর বাদে নতুন স্টারডমকে কীভাবে দেখছেন? আমি কশ্মীর গিয়েছিলাম গতবছর। গিয়ে দেখছি, লোকে ভিড় করে আসছেন দেখা করতে। এসে ‘ক্যায়জ় ভট্ট' বলে ডাকছেন! আমার সঙ্গে ছবি তুলছেন, রিল বানাচ্ছেন। আমি তো অবাক! তারপর শুনলাম ওটিটিতে ছবিটি মুক্তি পাওয়ার পর কশ্মীরের লোক তা দেখতে পাননি ইন্টারনেটের সমস্যার কারণে। তখন পুরনো আমলের মতো পেন ড্রাইভে পাইরেটেড কপি ছড়িয়ে পড়ে এবং কশ্মীরের প্রেক্ষাপটে এমন একটি ছবি দেখে তারা পাগল হয়ে যায়। তার আগে অবশ্য ‘ল্যায়লা মজনু' ওটিটি-তে মুক্তি পাওয়ার পর দেশের অন্য প্রান্ত থেকেও প্রচুর প্রশংসা পেয়েছি। যাই হোক, ওখানকার লোকের উন্মাদনার কারণে শ্রীনগরে একটি নতুন মাল্টিপ্লেক্সে ‘ল্যায়লা মজনু' রি-রিলিজ করার কথা বলেন ইমতিয়াজ আলি স্যর। ওখানে এত ভিড় হয় যে, মাল্টিপ্লেক্সের মালিকপক্ষ ঠিক করে দেশের অন্যান্য স্ক্রিনেও রি-রিলিজ় করবে। দেখতে-দেখতে ৪০০ স্ক্রিনে সিনেমাটি মুক্তি পায় এবং ২৫ সপ্তাহ ধরে চলে। এই উন্মাদনাটা আমার কাছে খুবই নতুন। কারণ ২০১৮-তে নিজের পরিবার নিয়ে যখন সিনেমাটি দেখতে গিয়েছিলাম, তখন দেখেছিলাম হল থেকে পোস্টার খোলা হচ্ছে। মা-বাবাকে সিনেমাটি দেখাতে পারিনি।
ভর্তি সিনেমা হল দেখার যে স্বপ্ন ছিল, সেটা পূর্ণ হতে ছ'বছর সময় লাগল? আসলে গত বছরই ‘মডগাঁও এক্সপ্রেস' রিলিজ় করে। ফলে প্রথমে ওই সিনেমার হাউসফুল শো দেখেছি, তারপর 'ল্যায়লা মজনু' নিয়ে এই উন্মাদনা এবং প্রশংসা আরও অবাক করেছে। আসলে 'ল্যায়লা মজনু' যখন সিনেমা হলে ব্যর্থ হয়েছিল ২০১৮তে, তখন আমার অভিনয় জীবন ১৫ বছর পেরিয়ে দিয়েছে। সিনেমাটিকে আমি জীবনের তিনবছর দিয়েছিলাম। ইমতিয়াজ আলির ছবি যে-কোনও নায়কের কাছে স্বপ্নের ডেবিউ।
নিজের কেরিয়ার দিয়ে বুঝেছি, ট্যালেন্ট এবং ধৈর্য দুটোই ভীষণ দরকার সিনেমার জগতে সাফল্যে পেতে গেলে।
আপনার অভিনয়ের কেরিয়ার কীভাবে শুরু হয়? আমি মুম্বইনিবাসী বিহারী পরিবারের ছেলে। আমি যখন ছাত্র, তখন পেপারে বেরোত যে ইঞ্জিনিয়ারদের মাইনে প্রচুর, অমুক প্রতিষ্ঠান থেকে পাশ করে এত লক্ষ টাকা মাইনে হয়.....
This story is from the 27 April, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
