Try GOLD - Free
ইতিহাসের পুনর্জন্ম
ANANDALOK
|12 March, 2025
ইতিহাসের নামে নিজেদের ভিউ-পয়েন্টকে প্রতিষ্ঠা করাই কি আজকের ইতিহাস-নির্ভর ছায়াছবির ভবিতব্য? নাকি বলতে হয়, বাণিজ্যিক কারণে বিনোদন দেওয়ার জন্য তৈরি ছবির ভিতর আমরাই বা ইতিহাসের সত্যাসত্য খুঁজে মরছি কেন? লিখছেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়
ইতিহাসের বইতে ছোটবেলায় যে ছবি আঁকা থাকত তাতে কেমন একটা ধারণা হয়ে যেত মুঘল বাদশাহ আকবর খানিক গোলগাল, ঔরঙ্গজেব ছুঁচোলো মুখের, শিবাজীর মুখ লম্বাটে। এই ছবিগুলো সাধারণত সাদা-কালোই হত আর সেই সময়টা ফেসবুক, হোয়াটস্অ্যাপ, ইন্সট্যাগ্রাম তো দূর অস্ত, ইন্টারনেটের নাম অবধি শোনেনি লোকে। তাই ওই অনুজ্জ্বল ছবিগুলিই অত্যুজ্জ্বল হয়ে রয়ে গেছে, মনের মণিকোঠায়। কালের নিয়মে বিংশ শতাব্দী সরে গিয়ে জায়গা করে দিয়েছে একবিংশ শতাব্দীকে। সমাজমাধ্যম হয়ে উঠেছে সমাজের চাইতেও অনেক বড়। আগে মানুষ ভাবত, তার সম্পর্কে পাড়া-প্রতিবেশি কিংবা আত্মীয়-স্বজনরা কী ভাবছে; এখন একটি লোক একযোগে টাকি থেকে টরন্টোর অজানা-অচেনা লোকের প্রশংসা কিংবা কু-কথা শোনার জন্য প্রস্তুত হয়েই মোবাইল অন করে সকালবেলা। পঞ্চাশ বছর আগেকার সেই সিনেমা দেখে বেরিয়ে, ‘দারুণ বই দেখে এলাম' বলার গল্প তাই উঠে গেছে অনেকদিনই। অন্তর্হিত হয়েছে, সিনেমাহলের বাইরের পোস্টারে নায়কের গলায় শুক্রবার সকালে রজনীগন্ধার টাটকা মালা পরিয়ে দেওয়ার চল। সত্যজিৎ রায়ের ‘নায়ক’-এর উত্তমকুমারের মতো এখনকার নায়ক তাঁর দর্শকদের অগ্রাহ্য করে তরুণী সাংবাদিকের সঙ্গে কথা বলে যেতে পারেন না; বরং ভোটভিক্ষা করা নেতাদের মতো করেই দর্শকদের হলে পদার্পণ করতে বলতে হয়।
This story is from the 12 March, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

