Facebook Pixel বিষয়বৈচিত্রে অনন্য: তপন সিংহ | ANANDALOK - celebrity - Read this story on Magzter.com

Try GOLD - Free

বিষয়বৈচিত্রে অনন্য: তপন সিংহ

ANANDALOK

|

27 Sep, 2024

বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে মণিমুক্তো খুঁজে যেমন ছবি করেছেন, তেমনই নিজের মৌলিক চিত্রনাট্য দিয়ে তপন সিংহ সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে। তাঁর দেখা এক নির্মোহ চিত্রনির্মাতা তপন সিংহ, যিনি অকপটে নিজের সমালোচনা করতে পিছপা হতেন না। লিখছেন পরিচালক গৌতম ঘোষ

- পরিচালক গৌতম ঘোষ

বিষয়বৈচিত্রে অনন্য: তপন সিংহ

আমার দেখা এক নির্মোহ মানুষ ছিলেন তপন সিংহ। তপনদা বড় হয়েছেন ভাগলপুরে, একটি শিক্ষিত পরিবারে। সেখানকার মধ্যবিত্ত এবং উচ্চমধ্যবিত্ত পরিবারগুলোর মধ্যে রবীন্দ্রসাহিত্য নিয়ে চর্চা হত। ছোটবেলা থেকে সঙ্গীত এবং সাহিত্য সম্পর্কে ভালবাসা তাঁর তৈরি হয়েছিল। তপনদার মা-ও গানবাজনা করতেন। ফলে ছোটবেলা থেকেই তপনদা গান শিখেছিলেন। তখনকার পুরুষতান্ত্রিক সমাজে বাড়ির ছেলেরা লেখাপড়া করে ডাক্তার, আইএএস, ইঞ্জিনিয়ার হবে, এমনটাই চল ছিল। কিন্তু তপনদা কোনওদিনই সেই গতানুগতিক পেশায় যেতে চাননি। বাড়ির থেকে সমর্থনও পেয়েছিলেন। উনি কলকাতায় এসে প্রচুর হলিউড সিনেমা দেখতেন। ওঁর পছন্দের ডিরেক্টর ছিলেন উইলিয়াম ওয়াইলার এবং জন ফোর্ড। তপনদা একটি প্রবন্ধে লিখেছেন, 'রিপিটেশন আমার একদম ভাল লাগে না। এটা শিখেছি বিদেশি চিত্রনির্মাতাদের কাছ থেকে। তাঁদের দেখুন না, এই হয়তো বাইবেলের উপর একটা ছবি করলেন, তারপরই চলে গেলেন প্রেমের ছবি করতে, তারপর করলেন একটা মিউজিক্যাল।' উইলিয়াম ওয়াইলার যেমন ‘বেনহার' বা ‘রোম্যান হলিডে' করেছেন, জন ফোর্ড একদিকে আমেরিকান সাহিত্য নিয়ে ছবি করেছেন, পাশাপাশি নিজের লেখা নিয়েও কাজ করেছেন। হলিউডের ব্যবসায়িক কাঠামোর মধ্যে থেকেও চ্যাপলিন বা জ়িনেমান যে নিজেদের জীবনদর্শন প্রকাশ করেছেন চলচ্চিত্রের মাধ্যমে, এটাও তপনদাকে খুব অনুপ্রাণিত করে।

MORE STORIES FROM ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size