Try GOLD - Free
কাঠের বোঝা
Sukhi Grihakon
|December 2025
কাষ্ঠসাঙার দুঃখ-সুখে ভরা জীবনে কাজলির লড়াই, অপমান আর টানাপোড়েনের মাঝেই খুঁজে ফেরে একটুখানি আশ্রয়। সহদেবের নির্দয়তা, বনের পথ, আর বটগাছের ছায়ায় মিশে আছে তার ক্লান্ত দিনগুলোর নিঃশব্দ হাহাকার।
ঝি রির উত্তর পাড়ে আড়েবহরে খান পঞ্চাশেক ঘর নিয়ে কাষ্ঠসাঙা। কয়েকঘর বামুন, ঘোষ ছাড়া অধিকাংশই আদিবাসী মানুষজন। টুডুপাড়া আর মাহাত পাড়ার গা লাগালাগি বন। বনে ঢোকার আগে টিলার ওপর একটা আদ্যিকালের বুড়ো বটগাছ। এলাকায় প্রচলিত আছে কোনও এক গরিব ব্রাহ্মণ কন্যাদান করতে না পেরে ওই গাছের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিল। আগে এখানে এত বাড়িঘর থাকেনি, এলাকাটা ছিল পুঁটুশ, বেঁচ, শিয়ালকুলের ঝোপ-ঝাড় আর বাঁশবনে ভর্তি, এদিকে মানুষ একা পেরতেও ভয় পেত।
গোরু-ছাগলগুলো ডাঙা জমিনে ছেড়ে দিয়ে রোদের হাত থেকে বাঁচার জন্য এই বটতলাতেই গামছা বিছিয়ে মানুষ একটু বসে। পারলে কেউ দু'দণ্ড গড়াগড়িও দিয়ে নেয়। বন থেকে কাঠ- পালা বয়ে আনার সময় হাঁফিয়ে উঠলে, বাঁশের পুল পেরিয়ে এসে বটের ছায়ায় বসে খানিক জিরিয়ে, ঝিরির জল খেয়ে ধাতে এলে, তারপর আবার কাঠের বোঝা মাথায় তোলে বউ-ঝিরা। কাজলি কাঠের বোঝাটাকে বটের গোড়ায় থাড়ো করে ঠেস দিয়ে নামিয়ে সেই যে বসেছে আর ওঠার নামগন্ধ নেই। শরীরটা খুবই খারাপ লাগছে আজ। বোঝাটাকে দেখলেই গায়ে জ্বর চলে আসছে। এখনও এত দূরের পথ! সিংবাবুর আড়ত অবধি নিয়ে যাবে কীভাবে! গত দু'-তিনদিন ধরেই শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে, গা-হাতে যন্ত্রণা। রাতের দিকে হালকা জ্বরও আসছে, আবার দিনের আলো ফুটতে না ফুটতেই জ্বর উধাও। খেতেও কিছু রুচি নেই মুখে। অল্প কাজ করলেই ভিতরটা হাঁসফাঁস করছে। কাল রাতে সহদেব এক গোড়াল দিয়েছে কোমরে, “তুর শালি সব ভেক ওগুলান, কুনু শরীল খারাপ-টারাপ লয়, হামি কাছে আলেই তুর জ্বর চইল্যে আসে লয়!' “না গো, তুমি ছুঁয়ে দেখো কেনে, শরীলটা পুড়ে যাচ্ছে। আজ ছাইড়ে দাও!' ‘কেনে ছাইড়ব্য তুকে? ঘরে একখান বিহা করা বউ থাইকত্যে হামি কার কাছে যাব রেতের বেলায়!”
This story is from the December 2025 edition of Sukhi Grihakon.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
