Try GOLD - Free
বিধান রায়
Sukhi Grihakon
|November 2025
রহস্যময় গহ্বর চংকিংয়ের জিয়াওঝাই তিয়ানকেং বিশ্বের অন্যতম গভীর ও বৃহৎ সিঙ্কহোল, যার অন্ধকার পাতালজগৎ ভরপুর রহস্য আর সমৃদ্ধ জীববৈচিত্র্যে। ৩০০০ বছর অন্তর যে ফুল ফোটে উদুম্বরা—মাত্র এক মিলিমিটার আকারের শুভ ও পবিত্র এই ক্ষুদ্র সাদা ফুলটিকে বৌদ্ধরা বুদ্ধের পুনর্জন্মের প্রতীক বলে মানেন। দ্রুততম সমুদ্রস্রোত গালফ স্ট্রিম বিশ্বের দ্রুততম উষ্ণ সমুদ্রস্রোত, যা দক্ষিণ থেকে উত্তরমুখী হয়ে জলবায়ু ও আবহাওয়ায় বড় প্রভাব ফেলে।
সমরেশের কাশিটা অনেকদিনের। সিজন চেঞ্জের সময় আরও বাড়ে। কাশিটার একটা বিশেষ ধরন আছে। একবার শুরু হলে থামতে মিনিট দুয়েক। একটানা কাশি। চড়াতে শুরু হয়ে একেবারে নীচে নেমে যায় তারপর আবার চড়ায়। প্রথম প্রথম সুদেষ্ণার অসুবিধা হতো, তারপর ধীরে ধীরে কানসওয়া হয়ে গিয়েছে। শাশুড়ি গত হয়েছেন বছর পাঁচেক হল। দু’গাছা বাউটির সঙ্গে শ্বশুরের সব দায়িত্ব সুদেষ্ণার হাতে অর্পণ করে গিয়েছেন। অনিমেষ অফিস যাওয়ার আগে বাবাকে বাথরুম করিয়ে, সকালের জামাকাপড় ছাড়িয়ে, চা জলখাবার প্রেশারের ওষুধ খাইয়ে যায়। বাকি সময়টা সুদেষ্ণাকেই দেখতে হয়। দুপরের খাবারটা সামনে বসেই খাওয়াতে হয় তাকে, গলায় ভাত লেগে গেলে জলের গ্লাসটা সঙ্গে সঙ্গে মুখের কাছে ধরতে হয়, পিঠে চাপড়, টান দিতে হয়, না হলে সেই লম্বা কাশিটা শুরু হয়ে যেতে পারে। তাতে কাজ আরও বাড়বে। এই কাজ টানা চলছে। কোথাও যেতে পারে না ওরা একসঙ্গে। দু’চারদিনের জন্য কোথাও গেলে আয়া রেখে যেতে হয়। অনেক সময় বিশ্বস্ত আয়াও পাওয়া যায় না। এই তো গতবছর ওরা তিনদিনের জন্য পুরী ঘুরতে গিয়েছিল, আয়া সেন্টার থেকে আয়া নিয়েছিল, ফিরে এসে দেখে শ্বশুরের অনামিকায় গোমেদের আংটিটা হাওয়া। তারপর খুব একটা বেরনো হয় না। শ্রীরামপুরে বাপের বাড়ি ছুটির দিনে সকালে গিয়ে বিকেলে ফেরা। তারজন্য বিশেষ কোনও অনুযোগও নেই সুদেষ্ণার। নিত্যক্রিয়ার আবর্তনে একটা একটা দিন এগিয়ে চলে।
This story is from the November 2025 edition of Sukhi Grihakon.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
