Try GOLD - Free
মুঠোফোনের মোচ্ছব
Sukhi Grihakon
|November 2025
মোবাইল হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মাথা নিচু, চোখ একবগ্গা স্ক্রিনের দিকে। চিকিৎসকদের বারণ, সতর্কতা, নানা অসুখের হাতছানি। তবু এ নেশা কাটে কই? আধুনিক যুগে মোবাইলই যেন বেস্ট ফ্রেন্ড! শতেক খারাপ দিক থাকা সত্ত্বেও এই মোবাইলই আবার সাক্ষী থাকে জীবনের অম্লমধুর নানা ঘটনার। যাকে ছাড়া জীবন পানসে! লিখছেন মিতালি মুখোপাধ্যায়।
‘চোদ্দর চার নামল হাতে থাকল পেন্সিল!' এ কথা সুকুমার রায় লিখেছিলেন প্রাক মোবাইল যুগে। তবে এই যুগ দেখলে তিনি আর এ ভাবনা হয়তো ভাবতেও পারতেন না। কারণ, এখন আর কারও হাতে পেনসিল থাকে না, বরং হাতে থাকে মোবাইল। বাসে ট্রামে ট্রেনে যেখানেই যান, কারও হাত খালি নেই। তার সঙ্গে চোখ-মুখ কান সব বন্ধ। মানে মানুষের এখন নিজেরই গান্ধীজির সেই ‘তিন বাঁদর' দশা। অবশ্য সেটা ছিল খারাপ জিনিস দেখব না, খারাপ কথা শুনব না আর খারাপ কথা বলব না-র প্রতীক। আর আধুনিক ‘তিন বাঁদর' দশা হল পঞ্চইন্দ্রিয় দিয়ে একটি মোবাইলকে উপভোগ করা। পৃথিবীর সব নেশাকে হারিয়ে দিয়েছে এই নেশা। আমাদের দেশ যেমন জনসংখ্যায় গোটা বিশ্বকে ছাপিয়ে যাবে তেমনি মোবাইলের সংখ্যায়ও পৃথিবীকে হারানোর পথে। আন্তর্জাতিক সমীক্ষা অনুসারে, সারা পৃথিবীতে মোবাইলের সংখ্যা প্রায় ৬৮০ কোটি।
শুধু ভারতেই এর সংখ্যা ১১৫ কোটি। চীন আমাদের চেয়ে সামান্য এগিয়ে, তাদের সংখ্যা ১৬০ কোটি। সুতরাং ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ব্যবহারকারী দেশ। ভারতে প্রতি বছর প্রায় ৩৩ কোটি মোবাইল তৈরি হয়। ভারতে বিক্রি হওয়া মোবাইলের মধ্যে ৯৯.২ শতাংশ মোবাইল এখন এদেশেই তৈরি হয়। জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে কতজন মোবাইল ব্যবহার করছেন সেই পরিমাপকে বলে ‘টেলিডেনসিটি’। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার সমীক্ষা ও তথ্য অনুসারে, ভারতে টেলিডেনসিটি ৮৬.৪০ শতাংশ। যেখানে শহরাঞ্চলে এটা ১২৬.৩৮ শতাংশ (অনেকের একাধিক ফোন) আর গ্রামাঞ্চলে ৫৯ শতাংশের একটু কম। আমাদের রাজ্যে টেলিডেনসিটি ৭৯.২৪ শতাংশ। কলকাতায় একটু বেশি— মানে প্রায় ১১৩.৭ শতাংশ। নব্বইয়ের শেষ দিকে আমরা মোবাইলকে হাতের মুঠোয় নিয়েছিলাম, অথচ আজ আমরাই তার মুঠোয় বন্দি। নেশায় কাবু আট থেকে আশি। আগে ছিল শুধু ছবি তোলা, এখন রিল বানানো, গেম খেলা, নানা সোশ্যাল সাইট ও ওটিটি প্ল্যাটফর্মের হাতছানি — সবমিলিয়ে স্মার্টফোনেই দিন কাবার। এই নেশায় মাতোয়ারা প্রথম তিনটি দেশই এশিয়ার। অর্থাৎ ইউরোপ, আমেরিকার চেয়ে এশিয়ার লোকজনই স্মার্টফোন বেশি ব্যবহার করেন। এই আসক্তি থেকে নতুন রোগের জন্ম। যার নাম নোমোফোবিয়া—মোবাইল থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়। শুধু তা-ই নয়, মোবাইলের জন্য নতুন নতুন হাড়ের অসুখ, নতুন ধরনের স্পন্ডিওলোসিস ও আঙুলের হাড়ের ক্ষয়রোগ সহ আরও নানা অসুখ দানা বাঁধছে।
This story is from the November 2025 edition of Sukhi Grihakon.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sukhi Grihakon
Sukhi Grihakon
গৃহসজ্জা
শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।
2 mins
January 2026
Sukhi Grihakon
বেটার হাফ
অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।
2 mins
January 2026
Sukhi Grihakon
‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’
টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।
6 mins
January 2026
Sukhi Grihakon
‘যা বলতে চাই
কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷
2 mins
January 2026
Sukhi Grihakon
ভাগ্যের পরিহাস
ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা
2 mins
January 2026
Sukhi Grihakon
ছোটবকুলপুরের যাত্রী
শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?
14 mins
December 2025
Sukhi Grihakon
ভাষা:
1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।
8 mins
December 2025
Sukhi Grihakon
অচেনা সমীকরণ
এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।
14 mins
December 2025
Sukhi Grihakon
নিঃশব্দে
১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।
8 mins
December 2025
Sukhi Grihakon
ইচ্ছাপত্ৰ
শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।
16 mins
December 2025
Listen
Translate
Change font size
