Facebook Pixel কলকাতার সঙ্গে ছিল নাড়ির টান | Sukhi Grihakon - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

কলকাতার সঙ্গে ছিল নাড়ির টান

Sukhi Grihakon

|

November 2024

এই শহরেই কেটেছিল রাজ কাপুরের শৈশব। ফেলে আসা সেই দিনের স্মৃতির কথায় সুমন গুপ্ত।

কলকাতার সঙ্গে ছিল নাড়ির টান

১৯৩৭ সাল। কলকাতা শহর। রাজ কাপুরের বয়স তখন তেরো বছর। তাঁর ভাই শাম্মী কাপুর বছর ছয়েকের। শশী কাপুরের জন্ম আরও এক বছর পর অর্থাৎ ১৯৩৮-এর ১৮ মার্চ, কলকাতায়। পেশোয়ারে জন্ম রাজ কাপুরের, ১৪ ডিসেম্বর ১৯২৪। শাম্মী কাপুরের জন্ম মুম্বইয়ে, ১৯৩১।

হাজরা রোডে দুই ছেলে আর স্ত্রী রামসরণিকে নিয়ে সাধারণভাবে থাকতেন পৃথ্বীরাজ কাপুর। মাস মাইনের চাকরি করতেন নিউ থিয়েটার্সে। চাকরি বলতে অভিনয়। পেশোয়ার থেকে অভিনয়ের টানে সোজা মুম্বইয়ে। কিন্তু না, অভিনয়ের বিশেষ কোনও সুযোগ কিংবা পারিবারিক শান্তি কোনও কিছুই পৃথ্বীরাজকে দিতে পারেনি সেই সময়ের মুম্বই। মোটামুটি সেরকম সময়েই অর্থাৎ ১৯৩২-এ পৃথ্বীরাজ কাপুর ঠিক করলেন মুম্বই থেকে কলকাতায় চলে যাবেন। আসলে নিউ থিয়েটার্সের আকর্ষণেই উনি কলকাতায় যাওয়ার সিদ্ধান্ত নেন। নিউ থিয়েটার্সের রমরমা তখন। তাদের ব্যানারে একের পর এক বাংলা ও হিন্দি ছবি তৈরি হচ্ছে। ভাগ্যসন্ধানী অভিনেতাঅভিনেত্রীদের কাছে নিউ থিয়েটার্স তখন এক স্বপ্ন। এদের ছবিতে সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার ছিল।

পৃথ্বীরাজেরও স্বপ্ন ছিল নিউ থিয়েটার্সের হিন্দি ছবিতে কাজ করবেন। নিউ থিয়েটার্সের পাশাপাশি উচ্চারিত হতো পরিচালক দেবকীকুমার বসুর নাম। পৃথ্বীরাজের ইচ্ছে ছিল দেবকী বসুর পরিচালনায় কাজ করার। স্ত্রীর মতামতকে যথেষ্ট গুরুত্ব দিতেন পৃথ্বীরাজ। রামসরণিদেবী কলকাতায় যাওয়ার কথা শুনে আর আপত্তি করেননি। তিনি চাইছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মুম্বই ছেড়ে অন্য কোথাও চলে যেতে। কারণ, দেবী এবং বিন্দি— দু’ছেলের মৃত্যুতে শোকে পাথর হয়ে যান স্ত্রী। রাজের পর দু'ভাইয়ের জন্ম। শৈশবেই তাদের অকালমৃত্যু। এরপর শাম্মীর জন্ম হয়। নিউ থিয়েটার্সে যোগ দেওয়ার পাশাপাশি স্ত্রীর মানসিক অবস্থা পরিবর্তনের ব্যাপারটাও মাথায় ছিল পৃথ্বীরাজের। একদিন মুম্বইয়ের তল্পিতল্পা গুটিয়ে বম্বে মেল ধরে সপরিবার কলকাতায় এসে উপস্থিত হলেন। পৃথ্বীরাজ নিউ থিয়েটার্সে যোগদান করেন এবং অচিরেই দেবকী বসুর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তাঁর।

১৯৩২ সালে থেকে '৩৮— টানা ছ'বছর নিউ থিয়েটার্সের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন পৃথ্বীরাজ। দেবকী বসুর পরিচালনায় ‘ইনকিলাব’, ‘বিদ্যাপতি' সহ বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল ছবিতে অভিনয় করে সকলের নজর কাড়েন। ফিরে আসি রাজ কাপুরের কথায়।

MORE STORIES FROM Sukhi Grihakon

Sukhi Grihakon

Sukhi Grihakon

গৃহসজ্জা

শীতে ঘরের সাজবদলে কার্পেট খুবই উপযুক্ত। কেমন কার্পেট কোন ঘরের জন্য মানানসই? বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জানালেন কমলিনী চক্রবর্তী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

বেটার হাফ

অভিনয় পেশার সঙ্গে যুক্ত স্বামী বা পার্টনার। সঙ্গী একেবারে ভিন্ন পেশার পেশাদার। এহেন দাম্পত্য একে অপরকে কতটা পরিপূর্ণ করে তোলে? লিখছেন কবি প্রতিভা মুখোপাধ্যায়। সম্পর্কে তিনি অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী।

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘দর্শকের নিঃস্বার্থ ভালোবাসা পাব বলেই অভিনয়ে এসেছি’

টেলিভিশনে ‘জগদ্ধাত্রী' ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের কেরিয়ার শুরু করেন অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ছবি ‘গুনগুন করে মহুয়া'। কতটা ব্যস্ততায় কাটছে দিন? একান্ত সাক্ষাৎকারে জানালেন। লিখছেন স্বরলিপি ভট্টাচার্য।

time to read

6 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

‘যা বলতে চাই

কারও অভিনয় জীবন দীর্ঘ, কারও বা সবে শুরু। কেউ আবার ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি ভালোবাসেন। ইন্ডাস্ট্রির অভিজ্ঞতা, ভালোলাগা-মন্দলাগা, চাওয়া-পাওয়া মন খুলে জানাচ্ছেন তাঁরা। এবার কলম ধরলেন নবনীতা দে৷

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাগ্যের পরিহাস

ভুল ভালোবাসা আর সঠিক মানুষকে না চেনার মাশুল দিতে হয়েছিল বিতানকে; সময় সব হিসাব চুকিয়ে দেয়। পিকনিক স্পটে শর্মিলির সুখী সংসার দেখে সে বুঝল—যা হারায়, তাই কখনও কখনও জীবনের সবচেয়ে বড় শিক্ষা

time to read

2 mins

January 2026

Sukhi Grihakon

Sukhi Grihakon

ছোটবকুলপুরের যাত্রী

শুধু গোলমাল থামাবে বলে অতদূর থেকে তোমরা চলে এলে? তোমরা জানতে গ্রাম আমরা ঘিরে রেখেছি, তাও এলে! কীভাবে নিশ্চিত হলে যে, তোমাদের ঢুকতে দেব?

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ভাষা:

1️⃣ মনোলি নদীর গর্জন আর পাহাড়ি রাতের অশান্তিতে ঘুমহীন শুভার মনে বাজছে তিতলির কান্না। 2️⃣ প্রকৃতির রূদ্ররূপ আর বৃষ্টির শব্দে ঢাকা পাহাড়ি রাতে তিতলির অসহায় চিৎকারই সবচেয়ে জোরে শোনা যায়।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

অচেনা সমীকরণ

এখানকার হেমন্ত-সকালের নরম আলো, গাছপালা আর গান—সব মিলিয়ে সুরমার বারান্দায় বসা যেন এক শান্ত, উষ্ণ মমতার মুহূর্ত। বউরানির কীর্তনের সুর আর বাগানের ফুলের ঘ্রাণে তাঁর মনটা ধীরে ধীরে আলোয় ভরে উঠছে।

time to read

14 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

নিঃশব্দে

১. পারিবারিক ভুলবোঝাবুঝি আর নীরবতার আড়ালে লুকিয়ে থাকা আতঙ্কের গল্প—এক দিনের ‘মৌনব্রত’ কীভাবে খুলে দিল গভীর সত্য। ২. সাগ্নিক-রাজীব-পরমিতার টানাপোড়েনের মধ্যেই ফুটে ওঠে ভয়, আবেগ আর অজানা আশঙ্কার মানবিক চিত্র।

time to read

8 mins

December 2025

Sukhi Grihakon

Sukhi Grihakon

ইচ্ছাপত্ৰ

শুনানি শেষ? কাল রায় বের হবে? এতক্ষণে ও বাড়ির সকলের তড়িঘড়ি উকিলবাড়ি যাওয়ার কারণটা ধরা পড়ে দুর্গাশংকরের কাছে। ঘরের মেয়ে হলেও কাকলীকে ভরসা হয়নি ওদের।

time to read

16 mins

December 2025

Listen

Translate

Share

-
+

Change font size