Facebook Pixel আটচল্লিশ জন উচ্চপদস্থ অফিসার, সঙ্গে ইন্দিরা গান্ধী— রান্নার দায়িত্ব আমার কাঁধে! | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

আটচল্লিশ জন উচ্চপদস্থ অফিসার, সঙ্গে ইন্দিরা গান্ধী— রান্নার দায়িত্ব আমার কাঁধে!

SANANDA

|

September 15, 2025

মুম্বইয়ের তাজ হোটেলে কনিষ্ঠতম এগজ়িকিউটিভ শেফ ছিলেন তিনি। রান্নার হাতেখড়ি মায়ের কাছে। কয়েক দশকের কর্মজীবনের অভিজ্ঞতার ঝাঁপি খুললেন শেফ সতীশ অরোরা। মুখোমুখি উপমা মুখোপাধ্যায়।

- উপমা মুখোপাধ্যায়।

আটচল্লিশ জন উচ্চপদস্থ অফিসার, সঙ্গে ইন্দিরা গান্ধী— রান্নার দায়িত্ব আমার কাঁধে!

মাত্র ২০ বছর বয়সে তাজ হোটেলে ট্রেনি শেফ হিসেবে যোগ দেন। ২৬ বছরে পা দিয়ে সেখানকার এগজ়িকিউটিভ শেফ হন, এত কম বয়সে এই পদের অধিকারী হিসেবে গোটা বিশ্বে তিনি কনিষ্ঠতম। ইন্দিরা গান্ধী থেকে অটল বিহারি বাজপেয়ী, বিল ক্লিন্টন থেকে কুইন এলিজাবেথ, তাঁর রান্নায় মজেছেন সকলে। এমন ঋদ্ধ, বর্ণময় কর্মজীবনের বীজ কিন্তু পোঁতা হয়েছিল ছোটবেলাতেই। কলকাতায় এক অনুষ্ঠানে তাঁকে যখন সাক্ষাৎকারের জন্য পাওয়া গেল, মনে হল, নিজের জীবনকে যেন ওই কয়েক মিনিটে ফিরে দেখলেন, সাফল্যের সুখস্মৃতিতে হাত বোলালেন আর একবার। সত্তর পেরিয়েও কী প্রাণপ্রাচুর্য তাঁর! ফুড এক্সপোর কোলাহলের মধ্যেই বসলেন আড্ডা দিতে....

রান্নার প্রতি ঝোঁক নাকি আপনার মায়ের কাছ থেকে পাওয়া? ছোটবেলার অনেক স্মৃতি আছে নিশ্চয়ই.....

আমি জন্মসূত্রে পঞ্জাবি। আর জানেনই তো, পঞ্জাবিরা খেতে ভীষণ ভালবাসে। আমার মা ভীষণ ভাল রান্না করতেন। আর আমি পড়াশোনা করতে একদম ভালবাসতাম না । তাই মা যখনই রান্না করতেন, আমি কিছু না কিছু বাহানায় মায়ের কাছে গিয়ে বসে দেখতাম, মা কী করছে। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, ‘তুমি এই সময়েই কেন রান্নাটায় জিরে দিলে?' মা-র কাছ থেকেই ভারতীয় রান্নায় মশলা ব্যবহারে সিকোয়েন্সের গুরুত্বটা বুঝেছিলাম। পরে কর্মজীবনে এসেও এই একই কথা উপলব্ধি করেছি, ভারতীয় কুইজিন আসলে নানা মশলার খেলা। জানতে হবে, কোন সময়ে কোন মশলাটা দিতে হয়... আর তেলে জিরে দিলে ওই যে ক্র্যাকলিং সাউন্ডটা! তার পর যাইউপকরণ দিন না কেন, সব ঠিক মতো মিশে যাবে রান্না করার সময় মা-কে আমি যা যা করতে দেখেছি, আমার মাথায় সেগুলো গেঁথে গিয়েছিল সেগুলোই পরে নানা ভাবে প্রয়োগ করেছি। মনে আছে, প্রতি বুধবার মা কীর্তন শুনতে যেতেন। আর আমি সেই সুযোগে সুজির হালুয়া, আলু দিয়ে তরকারি এসব বানিয়ে রাখতাম। সারা সন্ধে সেগুলো লুকিয়ে রেখে রাতে খাওয়ার টেবিলে সকলকে খেতে বলতাম। মা মাঝে মাঝে খুব রেগে যেতেন, মাঝে মাঝে আবার কী ভাবে ওটা আরও ভাল ভাবে বানানো যায়, সেটাও বলে দিতেন।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size