Facebook Pixel ভাল খাবার খেতে ধনী হতে হয় না, দরকার শুধু জ্ঞান এবং দক্ষতা | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

ভাল খাবার খেতে ধনী হতে হয় না, দরকার শুধু জ্ঞান এবং দক্ষতা

SANANDA

|

August 15, 2025

বারাক ওবামা, রানি এলিজাবেথ, লেডি ডায়ানা থেকে ইন্দিরা গান্ধী, সকলেই চেখে দেখেছেন তাঁর হাতের রান্না। দীর্ঘ চল্লিশ বছরের কেরিয়ারের পরেও মনে করেন, জীবনে এখনও অনেক কিছু শেখা বাকি। শেফ মনজিৎ সিংহ গিল-এর সঙ্গে আলাপচারিতায় উপমা মুখোপাধ্যায়।

ভাল খাবার খেতে ধনী হতে হয় না, দরকার শুধু জ্ঞান এবং দক্ষতা

২২তম ফুড এক্সপো-তে আয়োজিত একটি ট্যালেন্ট হান্টের অন্যতম বিচারক হিসেবে কলকাতায় এসেছিলেন শেফ মনজিৎ সিংহ গিল। ভারতীয় গ্যাস্ট্রোনমিকে সারা বিশ্বের কাছে রাজকীয়তার সঙ্গে তুলে ধরেছেন যাঁরা, তাঁদের মধ্যে তিনি অগ্রগণ্য। ভারতীয় আমিষ ও নিরামিষ পদের সম্ভারকে পৌঁছে দিয়েছেন ভারত তথা পৃথিবীর বিখ্যাত ব্যক্তিবর্গের কাছে। দিল্লির এক সাধারণ শিখ পরিবার থেকে এই উত্তরণের যাত্রাপথ, ভারতীয় কুইজিনের জনপ্রিয়তা, ভবিষ্যৎ পরিকল্পনা, কথোকথনে উঠে এল সব কিছুই.....

এই পেশা বেছে নেওয়ার পিছনে কি আপনার সাংস্কৃতিক শিকড়ই মূল কারণ? আমার পরিবারিক শিকড় আসলে ফার্মিংয়ে। আমি এসব হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটির কিছুই জানতাম না। যখন বিএসসি পড়ছি, আমার বাবা তখন বলেছিলেন, হোটেল ম্যানেজমেন্ট কেরিয়ার গড়ে তোলার খুব ভাল মাধ্যম হতে পারে। সেই জন্যই পড়া শুরু করেছিলাম। পরে ধীরে ধীরে বুঝতে পারি, রান্নাঘরের কাজটাই আমি সবচেয়ে ভাল ভাবে, ভালবেসে করতে পারছি। আমার ব্যক্তিত্ব, কথা বলা, কাজ... তার সঙ্গে বিষয়টা খুব ভাল যাচ্ছিল। আর খাতায়-কলমে কোনও কাজ করতে ছোট থেকেই খুব ভালবাসতাম। ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আরও দৃঢ় সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আই উইল জয়েন ওনলি ইন দ্য কিচেন। সেই থেকে চলছে....(হাসি)

সাধারণত ভারতীয় পরিবারে বাবা-মায়েরা ছেলেদের এই পেশায় আসতে দিতে চান না। রান্নাটাও মেয়েলি কাজ বলেই মনে করা হয়। আপনি সেই দিক থেকে বাবার সাপোর্ট, পরামর্শ সবই পেয়েছিলেন.....

আমার বাবা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন। যে কারণে ওঁর চিন্তাভাবনা ভীষণ প্রগতিশীল ছিল। আমাদেরও সে ভাবেই বড় করেছিলেন। তাই ওই ধরনের কোনও সমস্যা হয়নি। মা-ও আমাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, আমাকে যখনই শেফের ইউনিফর্মে দেখতেন, খুব খুশি হয়ে যেতেন। আমার পরিবার সবসময়ই আমার পাশে ছিল। খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম, সেই সময় থেকে স্ত্রী-ও আমাকে খুব সাপোর্ট করেছেন। আসলে পরিবার পাশে না থাকলে কিছুই হয় না ।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size