Facebook Pixel উধমপুরের নর্দার্ন কমান্ডে মেজর জেনারেল হিসেবে কাজ করা আমার পেশাজীবনের সেরা সময় | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

উধমপুরের নর্দার্ন কমান্ডে মেজর জেনারেল হিসেবে কাজ করা আমার পেশাজীবনের সেরা সময়

SANANDA

|

May 30, 2025

লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. মাধুরী কানিতকর ভারতীয় আর্মড ফোর্সেসের থ্রি-স্টার র‍্যাঙ্ক প্রাপ্ত তৃতীয় মহিলা অফিসার। ডাক্তারি, শিক্ষকতা, ফিল্ড পোস্টিং থেকে মাতৃত্ব....সব সামলেছেন। তাঁর সঙ্গে জুম আড্ডায় মধুরিমা সিংহ রায়।

- মধুরিমা সিংহ রায়।

উধমপুরের নর্দার্ন কমান্ডে মেজর জেনারেল হিসেবে কাজ করা আমার পেশাজীবনের সেরা সময়

ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অফিসার লেফটেন্যান্ট জেনারেল ডা. মাধুরী কানিতকরের কেরিয়ার যেন রোমাঞ্চকর জার্নি। প্রতিকূলতা এসেছে, কিন্তু তিনি তার পরোয়া করেননি। আর্মড ফোর্সেসের থ্রি স্টার র‍্যাঙ্ক প্রাপ্ত তৃতীয় মহিলা তিনি। ঘটনাচক্রে তাঁর স্বামীও একই সম্মান পেয়েছেন। তাঁর নাগাল পেতে একটু তো অপেক্ষা করতেই হবে। সে সব পেরিয়ে তিনি সাক্ষাৎকার দিতে বসলেন, বোঝা গেল কেন তিনি দেশের গর্ব ...

আপনার জীবনে ঠাকুমার প্রভাব বিরাট। কেমন ছিল ছোটবেলা? ঠাকুমার অনুপ্রেরণা কী ভাবে গড়ে দিয়েছিল আপনার ব্যক্তিত্ব? কেউ কী ধরনের পরিবেশে বড় হচ্ছেন তার উপর নির্ভর করে তাঁর মূল্যবোধ। ব্যক্তিত্ব গড়ে তুলতে জিনের যতটা ভূমিকা আছে, তার চেয়েও বেশি ভূমিকা পরিবার ও বেড়ে ওঠার পরিবেশের। আমরা তিন বোন ছিলাম। বাবার অসম্ভব গর্ব ছিল তিন মেয়েকে নিয়ে। বলতেন, ‘তিনজন লক্ষ্মী আছে আমার বাড়িতে।' বাবা কখনও ভাবতেন না, মেয়ে বলে আমরা বিধিনিষেধ নিয়ে বাঁচব। ব্যাঙ্কে চেক জমা দেওয়া, বাজার যাওয়া... সব আমরা করতাম। এর ফলে বোনেদের মধ্যে স্বাধীন ভাবে বাঁচার বোধ তৈরি হয়েছিল। ঠাকুরদা ও ঠাকুমা ছিলেন গান্ধীযুগের মানুষ, ফলে গভীর মূল্যবোধ ছিল ওঁদের। ঠাকুমা তাঁর বাবাকে দু'বছর বয়সে হারান। ছ'বছরে বিয়ে হয়, আট বছরে বাল্যবিধবা হন। বাবা, স্বামী-হারা মেয়েকে সে সময়ে অপয়া ভাবা হত। ঠাকুমার মা মেয়েকে পুণের সমাজ সংস্কারক মহর্ষি কারভের কাছে পাঠান, যাতে মেয়ে পড়াশোনা শিখতে পারে। আট বছর বয়সে প্রথম পড়াশোনা শেখা শুরু হয় তাঁর। ম্যাট্রিকুলেশনে পাওয়া স্কলারশিপ দিয়ে ডাক্তারি পড়েন। ভাবতে পারছেন, এত প্রতিকূলতা পেরিয়ে ওই সময়ে ডাক্তার হয়েছিলেন উনি! ঠাকুমা বলতেন, 'আমার দুটো শাড়ি ছিল, একটা কেচে শুকোতে দিলে আর একটা পরতাম।' আমার মা ওঁর শাশুড়িকে নিয়ে অসম্ভব গর্ব করতেন। সব সময়ে বলতেন, ‘তোমাকে ঠাকুমার মতো হতে হবে।'

আর্মড ফোর্সেসে যোগ দেওয়ার জন্য পরিবার থেকে সমর্থন পেয়েছিলেন? তখন তো মেয়েদের এমন পেশায় আসতে দিতে চাইতেন না কেউই.....

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size