Facebook Pixel প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর চারদিকে অতল সমুদ্র। ভেবেছিলাম বাঁচব না বোধ হয় | SANANDA - womens-interest - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর চারদিকে অতল সমুদ্র। ভেবেছিলাম বাঁচব না বোধ হয়

SANANDA

|

July 15, 2024

কখনও মাঝ সমুদ্রে আটকে গিয়েছেন, কখনও মরুভূমির মাঝে ইরানের মিনারে সারা রাত একা থেকেছেন। ৭৩টি দেশ ঘুরে ৭৩ বছর বয়সেও একই রকম উদ্যমী সুধা মহালিঙ্গম। কথা বললেন মধুরিমা সিংহ রায়।

প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর চারদিকে অতল সমুদ্র। ভেবেছিলাম বাঁচব না বোধ হয়

শু ধু কম বয়সিরাই ঘুরতে যান একা? পরিবার, সন্তান যাঁদের নেই তাঁদের বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া নাকি সহজ? চূড়ান্ত ব্যস্ত কেরিয়ার থাকলে নাকি ঘুরতে যাওয়ার সময় হয় না? এই সবক'টি স্টিরিয়োটাইপ ভেঙেছেন সুধা মহালিঙ্গম। এখন বয়স ৭৩। ইতিমধ্যে ঘুরে ফেলেছেন ৭৩টি দেশ। সিডনি থেকে অর্থনীতিতে ডক্টরেট, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি, প্রায় ৩৫ বছর দীর্ঘ এনার্জি সেক্টরে কেরিয়ার.... সব তাঁর ঝুলিতে। ন্যাশনাল সিকিয়োরিটি অ্যাডভাইসরি বোর্ডের সদস্য হিসেবে প্রধানমন্ত্রীকে এনার্জি সিকিয়োরিটি বিষয়ে পরামর্শ দিতেন তিনি। একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বইও লিখেছেন। আবার দুই ছেলের মা হিসেবে সংসারও সামলেছেন। অমন সোনায় বাঁধানো কেরিয়ার ও জীবনের গল্প শুনেই থ হয়ে যাওয়ার জোগাড়! তার উপর আবার একা বেড়ানোর গল্প... সোলো ট্র্যাভেলার হিসেবে শুরুটা কী ভাবে হয়েছিল? উত্তরে সুধা মহালিঙ্গম জানালেন, “পুরোপুরি প্রথম সোলো ট্রিপ ১৯৯৭-তে। অমরনাথে আট দিনের ট্রেক করতে যাই সেবার।” এখনও অবধি ৭৩টি দেশ ঘুরে ফেলেছেন। তিনি বললেন, “এক একটি দেশে অসংখ্য বার গিয়েছি এমনটাও হয়েছে। চিনে ১০বার, রাশিয়া ৪বার, ইউএসএ ১৫বার গিয়েছি... ওই হিসেবগুলো বাদ দিয়ে শুধু দেশ হিসেবে ধরলে ৭৩-৭৪টা দেশ তো হয়েই গিয়েছে! শেষ গেলাম মাদাগাস্কারে।” তবে শুধুই ঘোরার জন্য এত দেশ যাওয়া তো সম্ভব নয়। যেখানে অমন ব্যস্ত একটি কেরিয়ারও আছে তাঁর। “শুধু ঘোরার জন্য এত খরচই কুলোতে পারতাম না (হাসি)। সাংবাদিক হিসেবে কেরিয়ার শু

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size