Try GOLD - Free
পেট ও লিভারের সমস্যায় হোমিওপ্যাথি
Sarir O Sasthya
|July 15,2025
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ সৌমিত্র বসু।
বাংলার জনপ্রিয় এক গানে গীতিকার লিখছেন, 'জীবন আসলে বাঁধা পাকস্থলীতে'। শুধু গানের কথাতেই নয়, বাস্তবেও স্বাস্থ্যের অঙ্ক বুঝলে বোঝা যায় পাকস্থলীতেই জীবনের গুরুভাগ বাঁধা। সবুজ পাতা যেমন উদ্ভিদের রান্নাঘর, তেমন লিভার হল শরীরের রান্নাঘর। খাদ্যগ্রহণের পর লিভারেই বিপাকক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয় হয়। শুধু তা-ই নয়, বিপাকের সময় তৈরি ক্ষতিকর উপাদানগুলির বিনাশ হয়। এখানেই। রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় উপাদানও লিভারেই তৈরি হয়। লিভার এত গুরুত্বপূর্ণ অঙ্গ বলে তাকে নিয়ে চিন্তারও শেষ নেই! বিশেষ করে বাঙালিদের। বাঙালি একদিকে যেমন ‘ভোজনরসিক' তকমা বাগিয়েছে, তেমনই আবার ‘পেটরোগা’ তকমাও জুটিয়ে নিয়েছে নিজ জীবনযাত্রার গুণে। তবে লিভার নিয়ে এত ভয় থাকলেও আশার কথা, লিভার এমন এক অঙ্গ যার সিংহভাগ ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও চিকিৎসা ঠিক পথে চললে ও রোগী নিয়ম মানলে সুস্থ হওয়া সম্ভব। তবে লিভার যেমন খারাপ হতে সময় নেয়, তেমন সেরে উঠতেও সময় নেয়। পেট ও লিভারের সমস্যায় হোমিওপ্যাথি লাগাতার করলে উপকার মেলে। পেটের সমস্যায় প্রথমেই আসা যাক নানা ধরনের পেটে ব্যথায়। এদের কিছু ব্যথা ক্রনিক ও কিছু ব্যথা অ্যাকিউট।
নানা ধরনের ব্যথা গ্যাস্ট্রোএন্টেরাইটিসজনিত সমস্যা সহ গ্যাস্ট্রোইসোফেগিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক, পেপটিক আলসার ইত্যাদির ব্যথা সাধারণত পেটের মাঝে ও উপরের দিকে হয়। কারও কারও ক্ষেত্রে খাওয়ার পরে ডিওডেনাম অংশে জ্বালাভাব ও ব্যথা হয়। কারও আবার না খেলে ব্যথা হয়। সঙ্গে বমি, লুজ মোশন, বমির সমস্যাও থাকতে পারে। গ্যাস্ট্রোইসোফেগিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ-এ আবার পাকস্থলি থেকে অ্যাসিড ইসোফেগাসে চলে আসে। বুকে জ্বালা ও বুকে ব্যথার উপসর্গ থাকে। চোঁয়া ঢেকুর উঠতে পারে। খাওয়ার পর কাশি হয়ে টক জল নাকে উঠে আসতে পারে। লিভারের আর এক সমস্যা প্যাংক্রিয়াটাইটিস। এই রোগে পেটের ডান দিক থেকে বাঁ দিকে ব্যথা হয়। তীব্র ব্যথার শিকার হন রোগী। কিছু খেলেই ব্যথা ও বমি বাড়তে থাকে। পেটে ব্যথার সঙ্গে জ্বর নিয়ে হানা দেয় অ্যাপেনডিসাইটিস। এই ব্যথা পেটের ডানদিকে তলপেট ঘেঁষে হয়।
This story is from the July 15,2025 edition of Sarir O Sasthya.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

