Try GOLD - Free
মনীষীদের দেহমন
Sarir O Sasthya
|June 15, 2025
মনীষীদের জীবনচর্চাই চরিত্র গঠনের মস্ত বড় শিক্ষা। এই বিভাগে থাকবে সেইসব সমাজসংস্কারকের অবিশ্বাস্য জীবনদর্শনের কথা। লিখছেন গুঞ্জন ঘোষ।
• যে বছর প্রেসিডেন্সি কলেজের সংস্কৃতের প্রধান অধ্যাপক পদে হরপ্রসাদ শাস্ত্রী যোগ দিলেন, তার ঠিক আগের বছর ১৮৯৪ সালের ফাল্গুনী পূর্ণিমাতে জন্ম হল যতীনের। পিতা রামচরণ গুহ বিখ্যাত শিবু গুহের পরিবারের উত্তরপুরুষ। গুহরা বলেন তাঁরা আদতে যশোরের লোক, মহারাজ প্রতাপাদিত্যের বংশধর। রামচরণবাবুরা এখন থাকেন মসজিদ বাড়ি স্ট্রিটের পৈতৃক আবাসে। রামচরণবাবুর স্ত্রী দোল পূর্ণিমাতে যে পুত্র সন্তানের জন্ম দিলেন, তার চেহারা দেখে সকলে আঁতকে উঠলেন। এত মোটা শিশু নবজাতক হয়! এ যেন এক তাল গোবর! থ্যাসথেসে মাংসপিণ্ড যে! বাড়িতে কান্নার রোল পড়ে গেল। এক একজন নয়, বেশ কয়েকজন ডাক্তার দেখালেন। সব ডাক্তারেরই এক মত, এই ছেলে স্বল্পায়ু। যদিও বা বাঁচে, তাহলেও সারা জীবন রোগের ডিপো হয়ে থাকবে। দুঃখে কাতর স্ত্রীকে সান্ত্বনা দিয়ে রামচরণ বললেন, গুহ বংশের ইতিহাস তো তুমি জানো না, ওসব ডাক্তারের কথা বাদ দাও! এ ছেলে বীর হবে বলে দিচ্ছি আমি। দেখে নিও। এই বংশে যে জন্মায়, সে পালোয়ান হওয়ার জন্যই জন্ম নেয়। দেখো না, ও ছেলেকে আমি কী করতে পারি ! গুহদের বংশ গৌরব কী? সারা বাংলা জানে, দেহচর্চা আর অঙ্গসৌষ্ঠবের জন্য গুহরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খ্যাতিই কুড়িয়ে বেড়ায়। যতীনের পিতামহ অম্বিকাচরণ জ্যাঠামশাই ক্ষেত্রচরণ প্রমুখ কৃতবিদরা ভারতের আকাশে নক্ষত্র হয়ে আছে দেহচর্চার সৌজন্যে। ক্ষেত্রচরণ যখন মারা যান, যতীনের তখন ১৩ বছর বয়স। ওই বয়সে তার যথেষ্ট বলশালী চেহারা ছিল। বড় ভাই ক্ষেত্রচরণ মারা যেতে রামচরণের খুব চিন্তা হল গুহ বংশের ধারাবাহিকতা কি লোপ পেয়ে যাবে! তিনি নিজেও মস্ত এক ব্যায়ামবীর। তখন বয়স হয়েছে। ভবিষ্যতের হাতে বংশ গৌরবের ব্যাটন তুলে দেওয়ার জন্য ছেলে যতীনকে বললেন, 'দেখ যোতে, ব্যায়াম চর্চাটা তোকেই ধরতে হবে। উদ্দেশ্য কী হবে জানিস? দুর্বল বাঙালিকে সতেজ আর সজীব করে তোলা, এর জন্য জায়গায় জায়গায় আখড়া করবি। ছেলেদের ধরে নিয়ে এসে শরীর তৈরি করবি।' ১৩ বছরের বালক সে আর কী বোঝে। রামচরণ কৌপিন পরে ছেলেকে নিয়ে এসে আখড়ায় ফেলে শেখাতে লাগলেন কুস্তির নানা কৌশল। কাকে বলে দাঁও মারা, কাকে বলে প্যাঁচ মারা, কাকে বলে হরপা মারাএসব নিখুঁতভাবে শেখাতে লাগলেন। যতীন্দ্রনাথ অল্পদিনের মধ্যে তুখোড় কুস্তির প্যাঁচ পয়জার শিখে নিল। রামচরণ বললেন, ‘বাংলায় তো পড়ে থাকলে হবে না বাবা! তোকে যেতে হবে গোটা ভারতের নানা জায়গায়। যেখানেই শুন
This story is from the June 15, 2025 edition of Sarir O Sasthya.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

