Try GOLD - Free
জৈব শক্তি বায়োইথানল
Sarir O Sasthya
|March 2025
১৩-১৪ হাজার ফুট উচ্চতার লাদাখও গত ৩০ জুলাই ছুঁয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা! পৃথিবী জ্বলছে। দূষণে আরও অন্ধকার হচ্ছে বিশ্ব। তাহলে? কিছু তো একটা করতে হবে। যাতে বাঁচে পরিবেশ, স্বাস্থ্য, জীবিকা ও জীবন। শুরু হল বিকল্প শক্তি ও সাধনের খোঁজে নতুন বিভাগ।
-
পৃথিবীর তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ১২৫,০০০ বছরে, সাম্প্রতিক বরফ যুগের আগে কখনও দেখা যায়নি যা, সেই পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ১৮৫০-১৯০০ সালের গড়ের তুলনায় এখন প্রায় ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আর উষ্ণতা যাতে ১.৫ ডিগ্রি সেলসিয়াসেই সীমাবদ্ধ করা যায়, তার জন্য ভাবনা রয়েছে, ২০৩০ সালের মধ্যে ৪৩ শতাংশ কমাতেই হবে। আর না হলে এই তাপমাত্রা বৃদ্ধির কারণই বিশ্বজুড়ে নিয়ে আসবে আরও দগ্ধ দহন খরা, খাণ্ডব দাহন আগুন, বানভাসি বন্যা এবং আরও কত প্রাণঘাতী ঘটনা। আর এই বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির কারণ হল, বায়ুমণ্ডলে দ্রুত কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের ঘনত্ব বৃদ্ধি। কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে। এ প্রসঙ্গে কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি ডিরেক্টর সামান্থা বার্গেস বলেছেন, এই জলবায়ু পরিবর্তনের উদ্বেগজনক প্রভাবগুলি কমিয়ে আনা ভীষণভাবে জরুরি। ২০২৪ সালের মার্চ মাস ছিল সর্বকালের সবচেয়ে গরমের মাস। গত বছরের জুন মাসের পর এ’টি টানা দশম মাসে নতুন তাপমাত্রার রেকর্ড গড়েছে। এমনটাই বলেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু সংস্থা। সংস্থাটির দাবি, এল নিনো এবং মানব সৃষ্ট জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবের কারণে এই দুর্ভোগ সইতে হয়েছে মানব সভ্যতাকে এবং ভবিষ্যতে আরও সহ্য করতে হবে। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S ) জানিয়েছে যে মার্চ মাসে গড় তাপমাত্রা ছিল ১৪.১৪ ডিগ্রি সেলসিয়াস, যা ১৮৫০-১৯০০ সালের গড় তাপমাত্রার থেকে ১.৬৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাই রাষ্ট্রপুঞ্জের জলবায়ু প্রধান সাইমন স্টিল বুধবার জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি বড় সতর্কবার্তা জারি করে বলেছেন যে জলবায়ু বিপর্যয় এড়াতে বিশ্বের হাতে মাত্র বছর দুই সময় আছে। আসন্ন বিপর্যয় রুখতে সকলে সর্বতোভাবে সচেষ্ট হতে হবে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে হবে। আর তার জন্য চাই বিকল্প জ্বালানি। আগের পর্বে বায়ো এনার্জি এবং বায়োগ্যাসের সম্বন্ধে আলোকপাত করা হয়েছে। অনেক প্রকার উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন জীব দেহ, জীব দেহের কার্বন ঘটিত অংশ (বিভিন্ন প্রকার উদ্ভিদের পচা অংশ, কৃষি ক্ষেত্রের বর্জ্য পদার্থ, আখের ছিবড়ে, রান্নাঘরের বিভিন্ন অব্যবহৃত পচনশীল জৈব পদার্থ, মৃত প্রাণীর দেহাবশেষ, প্রাণীদের মলমূত্র), খাবারের উচ্ছিষ্ট অথবা বায়োমাস এর মধ্যে যে শক্তি অন্তর্নিহিত লুকিয়ে থাকে, ত
This story is from the March 2025 edition of Sarir O Sasthya.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Listen
Translate
Change font size

