Try GOLD - Free
অনুপ্রেরণার নাম মাধুরী
Sarir O Sasthya
|September 2023
মেয়ে হিসেবে সামাজিক বাধা, সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ পেরিয়ে চিকিৎসক এবং সেনা নায়ক হিসেবে সারাজীবন দেশ আর মানুষের সেবা করে যাওয়া আসলে একধরনের সাধনা। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডাঃ মাধুরী কানিতকরের উপাসনার কথা লিখেছেন সায়ন মজুমদার৷
-
মা -ধুরী। নামটা শুনলেই চোখে ভেসে ওঠে হাওয়ায় ভেসে | যাওয়া এলোমেলো চুল, উজ্জ্বল কমলা পোশাকে লাস্যময়ী অভিনেত্রী। সত্যিই তো, মাধুরী মানেই আমাদের মনে যে মাধুরী দীক্ষিতের ছবি ভেসে ওঠে। গুগলেও তাই মাধুরী লিখলেই নায়িকার ছবি ভেসে ওঠে। তবে এই লেখাটি দীক্ষিতের নয়, কানিতকরের। তাঁর জীবনটাও অবশ্য সিনেমার থেকে কম কিছু না।
ডাঃ মাধুরী কানিতকর ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। পুনিতা অরোরা ও পদ্মা বন্দ্যোপাধ্যায়ের পর তিনিই তৃতীয় মহিলা যিনি ভারতীয় সেনাবাহিনীতে ‘থ্রি স্টার র্যাঙ্ক’ পেয়েছেন। অবসর গ্রহণের আগে তিনি চিফ অব ডিফেন্স স্টাফের অধীনে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের (মেডিক্যাল) ডেপুটি চিফ ছিলেন। সেনাবাহিনী থেকে অবসরের পর মহারাষ্ট্র ইউনিভার্সিটি অব হেলথের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় সেনাবাহিনীতে অবদানের জন্য পেয়েছেন ‘পরম বিশিষ্ট সেবা পদক’, ‘অতি বিশিষ্ট সেবা পদক’, ‘ বিশিষ্ট সেবা পদক’। এছাড়া প্রধানমন্ত্রীর সায়েন্স, টেকনোলোজি ও ইনোভেশন অ্যাডভাইসরি কাউন্সিলেরও সদস্য ছিলেন কানিতকর।
এ তো গেল মাধুরীর অ্যাচিভমেন্টের কথা। কিন্তু এই জায়গায় এসে পৌঁছানোর পথটা? সেটা কিন্তু মোটেও সোজা ছিল না। ১৯৬০ সালের ১৫ অক্টোবর কর্ণাটকের ধারওয়াদে জন্ম মাধুরীর। তাঁর ঠাকুরদা, ঠাকুমা দুজনেই চিকিৎসক ছিলেন। স্বাভাবিকভাবেই পরিবারের আশা ছিল, মাধুরীও সেই পথেও হাঁটবেন। হাঁটলেনও। তবে এমনভাবে, যেটা তাঁর পরিবারের পক্ষে মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না। মাধুরী ছোট থেকেই অসম্ভব মেধাবী আর জেদি। ছোট থেকেই রোমাঞ্চ তাঁকে টানত। ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার রোমাঞ্চ আর ডাক্তার হওয়ার বাসনা, এই দুইকে সঙ্গী করে হঠাৎ একদিন পৌঁছে গেলেন পুনের আর্মড ফোর্স মেডিক্যাল কলেজে (এএফএমসি)। পরীক্ষা দিলেন এবং পাশও করলেন।
This story is from the September 2023 edition of Sarir O Sasthya.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Translate
Change font size

