Try GOLD - Free
শ্বাসকষ্ট, অ্যাজমা, সিওপিডি রুখতে হোমিওপ্যাথি
Sarir O Sasthya
|March 2023
পরামর্শে ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির ডিরেক্টর ও অধ্যাপক ডাঃ সুভাষ সিং
-
শ্বাসকষ্টকে ‘আধুনিক হোমিওপ্যাথি’ আলাদা করে কোনও রোগ বলতে নারাজ। বরং একে অন্য রোগের উপসর্গ হিসেবে ধরতে হয়। শ্বাসকষ্ট হচ্ছে মানেই শরীরের অন্য কোথাও কোনও সমস্যা তৈরি হচ্ছে। বলেই রোগীর বুকের পাঁজরে শ্বাস নেওয়ার সময় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। শ্বাসকষ্ট হলে বুকের পাঁজরের খাঁজের মধ্যেকার ইন্টারকোস্টাল মাসল ও গলার কণ্ঠীর কাছে থাকা সুপ্রাস্টরনাল নচ আরও ভিতরের দিকে চলে আসে। স্বাভাবিক শ্বাসপ্রক্রিয়ায় কিন্তু এই পেশিগুলি বিশেষ কোনও ভূমিকা পালন করে না। তবে শ্বাসকষ্ট হলে এই পেশিগুলি সক্রিয় হয়ে ওঠে। বয়স্কদের পাশাপাশি শিশুরাও এই রোগে খুবই আক্রান্ত হয়। জন্মাবস্থা থেকেও কোনও কোনও শিশুর অ্যাজমা এবং শ্বাসকষ্ট থাকে।
শ্বাসকষ্ট ও অ্যাজমা আলাদা সমস্যা
অ্যাজমা হলে শ্বাসকষ্ট হয় ঠিকই, তবে শ্বাসকষ্ট মানেই তা অ্যাজমা বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই। হার্ট, ফুসফুস, স্নায়ু, হরমোনজনিত অসুখ ইত্যাদি নানা কারণে শ্বাসকষ্ট হতে পারে। অনেকের আবার ক্লস্টোফোবিয়া থাকে, অর্থাৎ ভিড়ের মধ্যে মনে হয়, দম চেপে আসছে, শ্বাস নিতে পারছি না। এক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণে শ্বাসকষ্ট হয়। তবে এয়ার ওয়ে অবস্ট্রাকটিভ ডিজিজ, যা হাঁপানি নামে পরিচিত, তা শ্বাসনালীর প্রদাহজনিত একটি দীর্ঘমেয়াদি রোগ। তীব্রতা অনুযায়ী অ্যাজমা বা হাঁপানি মূলত দু’প্রকারের। অ্যাকিউট অ্যাজমা এবং ক্রনিক অ্যাজমা। অ্যাকিউট অ্যাজমা তীব্র হাঁপানির অসুখ। এতে ফুসফুসের বায়ুবাহী নালীগুলো আকস্মিকভাবে সংকুচিত হয় ও শ্বাসপ্রশ্বাসে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ক্রনিক অ্যাজমা একধরনের দীর্ঘমেয়াদি হাঁপানি। এতে রোগী ঘন ঘন অ্যাজমায় আক্রান্ত হয় এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে চিকিৎসার প্রয়োজন পড়ে। আরও এক ধরনের অ্যাজমা রয়েছে, যা ধূমপান, রাসায়নিক দ্রব্য, কোনও সংক্রমণ, মানসিক চাপ, নির্দিষ্ট কোনও ওষুধ সেবন, প্রিজারভেটিভের ব্যবহার, সুগন্ধির ব্যবহার, অত্যধিক ঠান্ডা, গরম, আর্দ্র ও শুষ্ক বাতাসের কারণে দেখা দেয়। বাইরের ধুলো, ধোঁয়া, ফুলের পরাগরেণু হল এই রোগের ট্রিগারিং ফ্যাক্টর।
This story is from the March 2023 edition of Sarir O Sasthya.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Sarir O Sasthya
Sarir O Sasthya
প্যানিক কেন হয়?
কী কারণে হয় প্যানিক অ্যাটাক? প্রতিকারের উপায় কী? বিশদে জানালেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দিলীপ মণ্ডল।
3 mins
January 2026
Sarir O Sasthya
আলসার হলে কী করবেন?
পরামর্শে আরএন টেগোর হাসপাতালের বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট এবং হেপাটোলজিস্ট ডাঃ সন্দীপ পাল
5 mins
January 2026
Sarir O Sasthya
স্পন্ডাইলোসিসে আর ভয় নয়
আলোচনায় এন আর এস মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক ও পশ্চিমবঙ্গ স্পাইন সোসাইটির সভাপতি ডাঃ কিরণ মুখোপাধ্যায়
4 mins
January 2026
Sarir O Sasthya
টনসিলের ধাত থাকলে করবেন কী?
সারা বছর ধরে শিশু টনসিলে ভুগলে, পেরিটনসিলার অ্যাবসেস সহ নানা জটিলতা দেখা দিলে, সেপটিক টনসিল হলে অপারেশন ছাড়া আর কোনও পথ খোলা থাকে না।
3 mins
January 2026
Sarir O Sasthya
ছানি হলে করবেন কী?
পরামর্শে সুশ্রুত আই ফাউন্ডেশনের কনসালটেন্ট অপথ্যালমোলোজিস্ট ডাঃ হরিশঙ্কর নাগ
4 mins
January 2026
Sarir O Sasthya
অদম্য রোনাল্ডো
বয়স? ফ্যাক্টরই নয় তাঁদের কাছে। স্ট্রেস, টেনশনে দ্রুত বুড়িয়ে যাওয়ার সময়ে কীভাবে পারেন ফিট অ্যান্ড ফাইন থাকতে? টিপস দিচ্ছেন তারকারা। এবারের ব্যক্তিত্ব রোনাল্ডো৷ লিখেছেন সৌগত গঙ্গোপাধ্যায়।
3 mins
January 2026
Sarir O Sasthya
বেশি বয়সে মা? অসম্ভব নয় মোটেই
পরামর্শে স্পর্শ ইনফার্টিলিটি সেন্টারে প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর ডাঃ দেবলীনা ব্রহ্ম
4 mins
January 2026
Sarir O Sasthya
কর্মরত মহিলাদের ডায়েট
অফিসের পাশাপাশি সংসারের ভারসাম্য রক্ষা করতে গিয়ে কতদিন যে মুখে কুটোটি কাটারও সময় হয় না মেয়েদের! কী করলে আর পুষ্টির অভাব হবে না তাদের? পরামর্শে পুষ্টিবিদ দেবাঞ্জলি ঘোড়ই।
3 mins
January 2026
Sarir O Sasthya
মাইগ্রেন কি সারে?
পরামর্শে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজি-এর নিউরো মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ বিমানকান্তি রায়
4 mins
January 2026
Sarir O Sasthya
সিওপিডি এবং অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথি
পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মৃণাল সরকার।
4 mins
January 2026
Translate
Change font size

