Facebook Pixel ফেয়ারওয়েল | Desh - culture - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

ফেয়ারওয়েল

Desh

|

May 17, 2025

আশাপূর্ণা আজ ভোরবেলাতেই উঠোন ঝাঁট দিয়ে সদর দরজায় জলের ছিটে দিচ্ছে—শেষ অফিসের তাড়াহুড়ো আজই শেষ। রিটায়ারমেন্টের প্রাক্কালে সুবিনয়ের মনে ফিরে আসে পুরনো দায়িত্ব, বিস্মৃত স্বপ্ন আর কিছু না-বলা অনুভূতির কথা।

- উপল পাত্ৰ

ফেয়ারওয়েল

আশাপূর্ণা আজ অন্ধকার থাকতে উঠে পড়েছে। বাসি কাপড় ছেড়ে, উঠোন ঝাঁট দিয়ে সদর দরজায় জলের ছিটে দিচ্ছে, তখনই জুটমিলে ছ'টার ভোঁ পড়ল। আজই তাড়াহুড়োর শেষ। কাল থেকে আর আপিসের ভাত রান্নার তাড়া থাকবে না। সেই বিয়ের পর এ-বাড়ি এসে থেকে কত্তাকে সময় মতো রেঁধে-বেড়ে-খাইয়ে সাড়ে আটটার ট্রেন ধরিয়ে আপিস পাঠিয়েছে। এর মধ্যে খুকু হয়েছে, নিজের শরীর খারাপ গেছে, সংসারের সব ঝড়-ঝাপটা সামলেছে একা হাতে। খুকুর বাবা চিরকাল নিজের কাজ নিয়েই ব্যস্ত, তার ব্যাপারে খানিকটা উদাসীনও। অভিমানী আশা তার সুবিধে-অসুবিধের কথা কখনও নিজে থেকে জানায়নি তাকে। যে জানতে চায়নি, কেনই-বা জানাবে তাকে? কথায় বলে – “অভিমান যদি বুঝত, তো দিনের শেষে এক বার হলেও খুঁজত।” না, খোঁজ নেয়নি কখনও। তার মানে এই নয় মানুষটা খারাপ, কোনও বদসঙ্গ বা নেশা আছে। একটু আপনভোলা, এই যা। তবে তার উপরে সম্পূর্ণ নির্ভরশীল। আশা তার দুঃখকষ্ট এখন ভাগ করে মেয়ের সঙ্গে। তুলসীগাছে জল দিতে দিতে এ-সব কথাই আজ বেশি করে মনে পড়ছিল। আশার। “কিরে আশা, আজ এত সকাল? কোথাও যাবি নাকি? ঠাকুরপোর আপিস নেই বুঝি?” “আছে রে শোভা, আজই তো শেষ আপিস। খুকু খুব করে ধরেছে বাবার আপিস দেখতে যাবে আমায় নিয়ে।” “তাই তো বলি, সক্কালবেলা আশারানিকে এত খুশিখুশি দেখাচ্ছে কেন?” তার পরেই যেন একটু চিন্তিত হয়ে শোভা বলল, “আজই শেষ দিন, আপিস না-গেলে ঠাকুরপো তো মাইনেও পাবে না, তোদের চলবে কী করে? এখনও মেয়ের বিয়ে দিতে বাকি আছে।” শোভার অজ্ঞতায় এক চোট হেসে আশা বলল, “ওমা জানিস না, মাসে মাসে পেনশন পাবে তো, গরমেন্ট সার্ভিস করে না? আমিও তো পেনশন পাব।” কথাগুলো বলার সময় কিন্তু স্বামী-গর্বে বুক ফুলে উঠল আশার। পাড়ায় এক মাত্র খুকুর বাবাই সরকারি চাকরি করে। কত খাতির তার, পাঁচ জনে আসে কাগজপত্র সইসাবুদ করাতে, পরামর্শ করতে। শোভার বরের একটা ছোটখাটো স্টেশনারি দোকান আছে পাড়ায়। “বলিস কী, তুইও পেনশন পাবি!” শোভা বিস্মিত হয়। “পাব তো, তবে ওঁর অবর্তমানে।” “ঠাকুরপোর আপিস কলকাতায় না?” “হ্যাঁ রে, ‘রাইটাস বিল্ডিং, কেন? দেখিসনি টিভিতে? পেল্লাই বড় সেই লাল রঙের বাড়িটা, রাস্তার এ-মাথা থেকে ও-মাথা। আমি এক বারই দেখেছিলুম, তবে বাইরে থেকে। দরজায় দরজায় পুলিশ। মন্ত্রী-সান্ত্রীরা সব যাচ্ছে-আসছে—

MORE STORIES FROM Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size