Try GOLD - Free
অবিসংবাদী এক লেখক
Desh
|February 02, 2025
ছেলেবেলা থেকেই তাঁর ফুসফুস দুর্বল, এডিনবরার প্রবল শীত ও উত্তর সমুদ্রের ঝোড়ো হাওয়া সহ্য করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব। ফলে, তাঁর স্বল্পায়ু জীবনে স্টিভেনসন প্রায়শই পরিযায়ী পাখিদের মতো দক্ষিণগামী।
আমার অষ্টম না নবম জন্মদিনে উপহার পাই দেব সাহিত্য কুটির প্রকাশিত দ্য ট্রেজার আইল্যান্ড। তখনও— সাতের দশকে— আনন্দানুষ্ঠানে বই উপহার দেওয়ার রীতি ছিল এবং জ-য়ের তলায় ফুটকি দেওয়া হত না। সম্ভবত, সুধীন্দ্রনাথ রাহা অনূদিত সেই বইয়ের প্রথম লাইন এখনও মনে পরে: ‘অ্যাডমিরাল বেনবো ইন— নামেই তালপুকুর, ঘটি ডোবে না।' কে না জানে, এই সরাইখানার হতভাগ্য মালিকের ছেলে জিম হকিন্সের রুদ্ধশ্বাস জবানিতে একে একে আসে বিলি বোন্স, ব্ল্যাক ডগ, অন্ধ পিউ নামে দুর্ধর্ষ সব জলদস্যু, যারা আকণ্ঠ রাম পান করে এবং চিৎকার করে গান গায়— ‘মরা মানুষের বুকের ওপর পনেরো নাবিক খাচ্ছে রাম!' অবশ্য একজন মরা মানুষের ওপর কী ভাবে পনেরো জনের স্থান সঙ্কুলান হতে পারে, তাই নিয়ে খটকা লেগেছিল। অনেক পরে বুঝেছিলাম যে, অনুবাদে কিঞ্চিৎ গন্ডগোল কেননা, 'fifteen men on the chest of a dead man - chest অর্থে বক্ষ নয়, সিন্দুক। কিন্তু ক্যাপ্টেন ফ্লিন্টের লুকোনো গুপ্তধন-সন্ধানী হিস্প্যানিওলা জাহাজের আপেলের পিপেতে বসে জিম যা শুনেছিল, তা আমার ছেলেবেলার পড়া অন্যতম রোমহর্ষক আখ্যান।
রোমহর্ষের আর-একটি নমুনা পাওয়া গেল একই কলম থেকে— এটি অবশ্য সিলেবাসের পাঠ হওয়ায় রোমাঞ্চের ভাগ ঈষৎ কম। ক্লাস সিক্সের ‘গাইডেড রিডার' সিরিজে সঙ্কলিত হয়েছিল ডেভিড ব্যালফুর নামে এক অনাথ সপ্তদশবর্ষীয় কিশোরের ভাগ্যান্বেষণের বিপদসঙ্কুল প্রথম ধাপ। অথবা বলা ভাল, ধাপের অভাব। নিশ্ছিদ্র অন্ধকারে আলো ছাড়া এক জীর্ণ ঘোরানো সিঁড়ি বেয়ে ডেভিডকে উঠতে বাধ্য করে তাঁর সম্পত্তি-গুরু খুড়ো। হঠাৎ এক বিদ্যুতের ঝলকে ডেভিড দেখতে পায় ওপরে আর ধাপ নেই, এক পা উঠলেই পতন ও নিশ্চিত মৃত্যু। এই বিপদ সাময়িক ভাবে কাটিয়ে উঠলেও অচিরেই ডেভিড পাচার হয়ে যায় এক দাস-ব্যবসায়ীর জাহাজে, অর্থাৎ কিডন্যাপড !
This story is from the February 02, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

