Try GOLD - Free
মধ্যবিত্তের মুখ্যমন্ত্রী, স্বপ্নদ্রষ্টার স্বপ্নভঙ্গ
Desh
|August 17, 2024
পশ্চিমি দুনিয়ায় বাঙালিরা যে সফল হচ্ছেন সেই উদাহরণ এখানে আনা ঠিক হবে না, কারণ সেই সব জায়গায় কোথাও বাঙালি ক্ষমতায় নেই।
বুদ্ধদেব ভট্টাচার্যর দীর্ঘ শারীরিক অসুস্থতা এবং তাঁর প্রয়াণ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে যে-সারমর্ম গত কয়েক বছরে সংবাদ এবং সমাজমাধ্যমে বারবার সামনে এসেছে তা হল একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ঐকান্তিকভাবে এ রাজ্যের মানুষের ভাল চেয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে তাঁর বেশ কিছু শিল্পোদ্যোগ ব্যর্থ, বরং সেই সময় তাঁর এবং বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উঠে এসেছে বিভিন্ন মত, সফল হয়েছে বিরোধী আন্দোলন। অবশেষে, মূলত সেই কারণেই ২০১১ সালে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল সরকার ক্ষমতায়। যদিও তারপরে পশ্চিমবঙ্গ শিল্পোদ্যোগ বিশেষ গতি পেয়েছে এমনটা নয়। অর্থাৎ অনেকেই পেছনে তাকিয়ে মনে করছেন যে, বুদ্ধবাবু যদি আর একটিবার ক্ষমতা পেতেন, সিঙ্গুরে যদি টাটাদের গাড়ি কারখানা চালু হত, সেক্ষেত্রে বিভিন্ন সূচকে পশ্চিমবঙ্গের উন্নতির সম্ভাবনা ছিল। প্রশ্ন হল এই ভাবনা ঠিক কিনা, আর ‘অনেকে’ বলতে ঠিক কারা? মুশকিল হল রাজনীতিতে ঠিক-ভুল নির্দিষ্টভাবে নির্ধারিত হয় না, এমনকি অনেক সময় সঠিক তত্ত্ব বা ফলিত সমীক্ষাও সত্য খুঁজে বের করতে ব্যর্থ এমন নজির আছে। বুঝতে অসুবিধে হয় না এই ‘অনেকে’ বলতে মূলত বাংলার শিক্ষিত মধ্যবিত্ত মানুষের একটা অংশ, যাঁরা স্নাতক স্তর বা অধিকতর পড়াশোনা করে কর্মক্ষেত্রে যোগ দিতে চান, এবং রাজনৈতিক ভাবনায় বর্তমান শাসক তৃণমূলের বিরোধী। মুশকিল হল, এই সংখ্যাটি পশ্চিমবঙ্গে যাঁরা ভোট দিতে যান, তাঁদের মধ্যে খুব বেশি হবে না। অন্যদিকে আজকের দিনে লক্ষ্মীর ভান্ডারের সুবিধে যাঁরা পান সেই সংখ্যাটা অনেক বেশি। তাঁরা হয়তো বুদ্ধবাবুর সৎ এবং সরল জীবনযাপন, তাঁর উদারবাদী বামপন্থী রাজনীতি ভাবনা, স্বচ্ছ সংস্কৃতিমনস্কতা ইত্যাদি নিয়ে আপাতত খুব বেশি ভাবার সময় পাচ্ছেন না। ফলে পশ্চিমবঙ্গের যে-রাজনীতি, সেখানে নির্বাচনী ফলাফলে এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আদর্শ মেনে খুব বদলের সম্ভাবনা আছে এমনটা নয়। অর্থাৎ তাঁর ক্ষমতায় থাকার দ্বিতীয়ার্ধ্ব, দু'হাজার সাত-আট থেকে, যেমন তাঁর কাজ বা ভাবনা দিয়ে তিনি এ রাজ্যের অধিকাংশ মতদাতাকে দলে টানতে পারেননি, তৃণমূল শাসনের তেরো বছর অতিক্রান্ত হওয়ার পরেও বিষয়টা তাই। বরং আজকের দিনে সিপিআইএমের নিজস্ব ভোট এ রাজ্যে আর কিছুতেই দশ শতাংশেও পৌঁছোতে পারছে না। অর্থাৎ বুদ্ধবাবুর প্রশংসা সমাজের একটি বিশেষ অংশের মধ্যে সীমাবদ্ধ। যেহেতু আমাদের আলোচনায় আমরা সত্যের কাছাকা
This story is from the August 17, 2024 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
