Try GOLD - Free
আমার বন্ধু ধরম
ANANDALOK
|December 12, 2025
একই দিনে জন্মদিন তাঁদের। সেই সূত্রে একটা ভাল যোগসূত্র হয়ে উঠেছিল ধর্মেন্দ্রর সঙ্গে। আজ ভীষণ মনে পড়ছে সেই বন্ধুর কথা। স্মৃতি উজাড় করলেন শর্মিলা ঠাকুর
-
বেশ কয়েকবছর আগের কথা। তখন আমি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে শয্যাশায়ী। সেখানেই একদিন আই প্যাডে হৃষিদার (হৃষীকেশ মুখোপাধ্যায়) ‘চুপকে চুপকে' ছবিটা দেখছি। শরীর খারাপের মধ্যেও মনটা এক নিমেষেই যেন ভাল হয়ে গেল! ধরমের অভিনীত 'পরিমল ত্রিপাঠী'কে দেখে তো না হেসে থাকা যায় না! এত অনবদ্য কমিক টাইমিং ওর। তারপর ছবি দেখা শেষ করেই সোজা ধরমকে ফোন। ও তো অবাক! ওই ছবির শুটিংয়ের নানা স্মৃতির রোমন্থন চলল দু'জনে। সেদিন খুব খুশি হয়েছিল আমি ফোন করায়। তবে আমার শরীর খারাপের কথা তো জানত না, উদ্বিগ্ন হয়ে সবিস্তার খোঁজ নিল। এমনিতে ওর স্বভাবটাই তো ছিল খুব কেয়ারিং। চারপাশের সবাইকে ভাল রাখতে জানত । সাতটি ছবি আমি করেছি ধরমের সঙ্গে। তার মধ্যে সবার আগে রাখব ‘সত্যকাম', ‘অনুপমা’ এবং অবশ্যই ‘চুপকে চুপকে’ হৃষীকেশ মুখোপাধ্যায়ের এই তিনটি ছবিকে। আবার এই তিনের মধ্যে ‘চুপকে চুপকে' ছবিতে ওর কাজের তো কোনও তুলনাই হয় না। আগেও বলেছি যে, আমার মতে ধরমের জাতীয় পুরস্কার পাওয়া উচিত ছিল ‘চুপকে চুপকে' ছবির অভিনয়ের জন্য। কিন্তু কমেডি অভিনয়ের জন্য বোধহয় বিবেচনা করা হত না। কোনও সেরার পুরস্কার। তাই ও বঞ্চিত থেকেছে। পুরস্কার পাক বা না পাক, আমার মনে হয় যাঁরা ওঁর অভিনয় ভালবাসেন, তাঁদের এই ছবিটা আজ আরও একবার দেখা উচিত, মূল্যায়ন করা উচিত। আসলে যে-কোনও ধরনের রোলে ধরম নিজেকে মানিয়ে নিতে পারত, তা অ্যাকশন ছবি হোক, কমেডি অথবা আবেগদীপ্ত নরম স্বভাবের চরিত্র। আশা করি ধরমের অভিনেতা সত্তা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন এক সময় হবে। শুধুমাত্র ‘অ্যাকশন হিরো' বা 'হি ম্যান' ইমেজ ওর সঙ্গে যে সেঁটে দেওয়া হয়েছিল, তার বিপরীত চরিত্রেও ও অনেক কাজ করছে, তার মধ্যে আমার সঙ্গে অভিনীত তিনটি ছবির কথা আগেই বললাম। আমরা একসঙ্গে কাজ শুরু করেছিলাম ষাটের দশকের মাঝামাঝি সময়ে ‘দেবর' ছবি থেকে। ধরমের প্রথম হিট ছবি ছিল মীনা কুমারির সঙ্গে ‘ফুল অওর পথর'। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওকে। কত ধরনের ছবিতে কত ধরনের অভিনয় যে করেছে, তার ইয়ত্তা নেই! সম্প্রতি ‘অনুপমা' ছবিটি আবারও দেখছিলাম। কী সংযত অভিনয়, প্রতিটি সংলাপ উচ্চারণে কী অনায়াস যত্ন! ও নরম, আবেগী ভূমিকায় কাজ করে গিয়েছে দিনের পর দিন, কখনও ভাবেনি যে, ওর ‘হি ম্যান' ইমেজে তা কোনও বাধা হয়ে দাঁড়াবে। অনেক হিরোকেই দেখেছি, আজীবন ‘হিরো' হয়েই থাকতে চান, মনে করেন ভিলেনের হতে মার খেলে অ
This story is from the December 12, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

