Try GOLD - Free
কোনটা কমপ্লিমেন্ট,কোনটা স্তুতি, অনেকেই সে পার্থক্য বোঝে না: তানিয়া মানিকতলা
ANANDALOK
|27 August, 2025
তিনি দিল্লির মেয়ে। কাজ করতেন কপিরাইটার হিসেবে। তানিয়া মানিকতলা দিল্লির থিয়েটার দল থেকে ওটিটি মাধ্যম হয়ে সাফল্য পেয়েছেন বড় পর্দায়। নিজেকে মেলে ধরেছেন নানা চরিত্রে। তবে কখনও ভাবেননি, নিজেকে কোনওদিন বড় পর্দায় দেখতে পাবেন! আনন্দলোকের জন্য ফোটোশুটে তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
-
অনেক অভিনেতাকে একাধিকবার ‘সুন্দর' হওয়ার মাশুল গুনতে হয়েছে। সুন্দর হওয়ার কারণে বিভিন্ন চরিত্র তাঁদের হাতছাড়া হয়েছে। আপনি কী করে এই মিথ ভেঙে কখনও পিশাচিনী, কখনও ডাকাতের ভূমিকায় অভিনয় করলেন? প্রথমত, আমাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই। আমার মনে হয়, আমাকে কেমন দেখতে, সেটা অন্যদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। সুন্দরের সংজ্ঞা এক-এক জনের জন্য এক-এক রকম। এই যেমন আপনি আমাকে কমপ্লিমেন্ট দিলেন, আমি শুনলাম, খুশি হলাম। কিন্তু তার বেশি কিছু নয়। কিন্তু অনেকে হয়তো সেটাকেই নিজের একমাত্র পরিচয় ভেবে বসে। কোনটা কমপ্লিমেন্ট, কোনটা স্তুতি, তার পার্থক্য বোঝে না। তখনই অভিনেতা হিসেবে একটি সীমাবদ্ধতা চলে আসে। তবে আমার সৌন্দর্যের বাইরে গিয়ে যে পরিচালকরা আমাকে ভ্যাম্পায়ার বা লুটেরার চরিত্রে কল্পনা করেছেন, তাঁদের কৃতিত্ব আমার চেয়ে বেশি।
কপিরাইটারের চাকরি থেকে অভিনয়ে আসা কীভাবে? দিল্লি বিশ্ববিদ্যালয়ের থিয়েটার মহলে অভিনয় করা শুরু করি। তখনই আমার জীবনে ‘ফ্লেমস' সিরিজ়টি আসে। আমি খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার মধ্যে অভিনয়ের ইচ্ছেটা ছিলই। কিন্তু সেটা স্বীকার করার সাহস ছিল না। চাকরির জীবন আমার খুবই খারাপ লাগছিল। তখন মনে পড়ত যে অ্যাকটিং কতটা উপভোগ করছিলাম ছাত্রাবস্থায় 'ফ্লেমস' করার সময়। আমার নিজের উপর কোনও কনফিডেন্স ছিল না। ফলে আমি অভিনয়ের জীবনে আসিনি, অভিনয় আমার জীবনে নিজে থেকে এসেছে।
This story is from the 27 August, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size
