Try GOLD - Free
কিছুদিন পর আর মাধ্যমের বিভাজন থাকবে
ANANDALOK
|27 June, 2025
“দাদামণি' ধারাবাহিকের হাত ধরে অন্য অবতারে ফিরছেন অভিনেতা প্রতীক সেন। কিন্তু অভিনয় জীবনের বাইরে কেন অধরা তিনি? তাঁর নতুন কাজ, ব্যক্তিগত জীবন এবং ঝাড়খন্ড থেকে কলকাতায় কেরিয়ার গড়ার অজানা গল্প শুনলেন সাগরিকা চক্রবর্ত্তী
-
প্রতীক সেন মানেই শান্ত, গম্ভীর। কাজের বাইরে একেবারেই অধরা। এরকম কেন? বিগত সাত-আট বছরে প্রচারের মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া খুবই জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু আমি মনে করি না, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেই বড় তারকা বা বড় মাপের অভিনেতা হওয়া যায়। না হলে পরিচিতি পাওয়া সম্ভব নয়। নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে ওঠার জন্য পারফরম্যান্সটাই আসল। ভিডিয়ো বা রিলস বানিয়ে কেউ কোনওদিন বড় তারকা হয়নি আর হবেও না।
'দাদামণি'র মতো ধারাবাহিক আপনি আগে করেছেন বলে মনে হয় না। এরকম একটা চরিত্রের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন? নতুন চরিত্র পাওয়ার চেয়েও আমার কাছে বড় ব্যাপার নতুন চরিত্রের জন্য বিশ্বাস অর্জন করা। এখানে যেমন নীলাঞ্জনাদি (শর্মা) ও চ্যানেল কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস করে এই চরিত্রটা দিয়েছেন। হ্যাঁ, এই ধারাবাহিকটা আমার আগের ধারাবাহিকগুলোর চেয়ে পুরোপুরি আলাদা। এখানে চার বোনের রক্ষাকর্তা আমি। ‘দাদামণি' ধারাবাহিকটির নাম হলেও, আসলে দাদা নয় 'বাবা'র মতো চরিত্রে অভিনয় করতে হবে। এই বিষয়বস্তুর উপর আগে কখনও কোনও ধারাবাহিক হয়নি। আগে তো অভিনয় মানেই অর্থ উপার্জনের একটা রাস্তা ভাবতাম। সময়ের সঙ্গে সঙ্গে বুঝলাম, পারিশ্রমিক সব কাজেই রয়েছে, কিন্তু কাজটা কতটা ভাল করে করতে পারছি সেটাই আসল।
This story is from the 27 June, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

