Try GOLD - Free
ভিকট্রির নাম ভিকি
ANANDALOK
|12 March, 2025
শুধুমাত্র তাঁকে দেখার জন্য যে স্বল্পপরিচিত পরিচালকের ছবি দেখতে দর্শক ভিড় জমাতে পারে, তা প্রমাণ করেছে ৬৫০ কোটি টাকার ব্যবসা। ‘ছাওয়া’র সাফল্যের পর ‘অভিনেতা’ থেকে ‘স্টার' হয়ে উঠেছেন ভিকি কৌশল। তাঁর স্টার হয়ে ওঠার নেপথ্যে রয়েছে কী কী কারণ? লিখছেন অংশুমিত্ৰা দত্ত।
ঠিক একবছর আগে, ফেব্রুয়ারি মাসে একটি সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেছিলেন, “স্টারডম মানে হল, কত বেশি সংখ্যক লোক টিকিট কেটে আপনাকে দেখতে সিনেমা হলে আসছেন। সিনেমার ট্রেলার কেমন, পোস্টার কত ভাল, গানগুলো কত সুন্দর, এগুলোতে তাঁদের কিচ্ছু যায় আসে না। শুধুমাত্র আপনার জন্যই মানুষগুলো হলে আসছেন। সেটা আমার সঙ্গে এখনও হয়নি। তাই নিজেকে স্টার বলতে পারব না।” সত্যিই স্টারডমকে ডি-কোড করতে গেলে, এর চেয়ে ভাল ব্যাখ্যা হতে পারে না। তখনও ভিকি কৌশলের জীবনে ‘ছাওয়া' আসেনি। সেই সময় তিনি এই পিরিয়ড ড্রামার শুট করছেন। ইনজুরি হয়েছে বেশ কিছু, অ্যাকশন দৃশ্য শুট করতে গিয়ে। কিন্তু এই লেখা প্রেসে যাওয়া অবধি, ২১ দিনের বক্সঅফিসের হিসেবে ১৪০ কোটি বাজেটের ‘ছাওয়া’ বিশ্বব্যাপী বক্সঅফিসে ৬৪২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে! সিনেমার পরিচালক লক্ষণ উতেকর এর আগে ছোট বাজেটের ছবি বানিয়ে সফল হয়েছেন। ‘জরা হটকে জ়রা বচকে’, ‘মিমি', ‘লুকাছুপি’... সবই কম বাজেটের ছবি, উত্তর ভারতের মফস্সলের গল্প। ফলে তিনি যখন বড় বাজেটের পিরিয়ড ড্রামা ‘ছাওয়া’ বানাবেন, দর্শক হলে ভিড় করবে, তা ভাবার কোনও কারণ নেই। লক্ষণ মোটেই সঞ্জয় লীলা ভনসালী বা আশুতোষ গোয়ারিকর নন। মহারাষ্ট্রের সম্ভাজী মহারাজকে নিয়ে ভারতবাসীর মনে দারুণ আগ্রহ, খুব চর্চিত ঐতিহাসিক চরিত্র, এমনও নয়। তাঁকে নিয়ে মহারাষ্ট্রে আবেগ থাকতে পারে, সমগ্র ভারতবাসীর মনে নয়। ‘ছাওয়া'র গানও হিট নয়। ফলে কেন দর্শক দলে-দলে হলে ভিড় করলেন, তার একটাই উত্তর মাথায় আসে....
‘ভিকি কৌশল'।
This story is from the 12 March, 2025 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

