Facebook Pixel আনন্দলোক পুরস্কারের গল্প | ANANDALOK - celebrity - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

আনন্দলোক পুরস্কারের গল্প

ANANDALOK

|

February 12, 2025

কী হল জয় প্রেজেন্টস আনন্দলোক পুরস্কার ২০২৫-এর মঞ্চে? পুরস্কার তো পেলেন বিজয়ীরা। কিন্তু কী কী মুহূর্ত তৈরি হল? শত্রুতা ভুলে কাছে এলেন সেলেবরা। পুরস্কার মঞ্চেই হল এক্সক্লুসিভ ঘোষণা! লিখছেন সায়ক বসু

- সায়ক বসু

আনন্দলোক পুরস্কারের গল্প

রাজারহাটের ওয়েস্টইন হোটেলের বলরুমটি তখন অন্ধকার। সামনের এলইডি-তে ফুটে উঠছে ১৯৭৫ সাল থেকে শুরু করে আনন্দলোকের পাক্ষিক সংখ্যার এক একটি নস্ট্যালজিয়ায় সিক্ত প্রচ্ছদ। আর তার সঙ্গে তাল মিলিয়ে অনুষ্ঠানের সঞ্চালক মীর, সোহিনী এবং প্রিয়াঙ্কা সরকার বলে উঠছেন 'আনন্দলোক মানে ঐতিহ্য'। 'আনন্দলোক মানে বিনোদন'। 'আনন্দলোক মানে আধুনিকতা'।

সত্যিই তাই, ঐতিহ্য, বিনোদন এবং আধুনিকতার বিরল মেলবন্ধন ঘটল গত ২৫ জানুয়ারি জয় প্রেজেন্টস আনন্দলোক পুরস্কার ২০২৫-এর মঞ্চে। যেখানে তারকাদের পুরস্কারে সম্মানিত করার পাশাপাশি পালন করা হল আনন্দলোকের ৫০ বছরের জন্মদিনও। আনন্দলোক পুরস্কারের মঞ্চে এদিন ম্যাগাজিনের বর্ণময় অর্ধশতাব্দীর যাত্রাপথের আনন্দগানই ছিল গোটাটা জুড়ে। তাই তো, মীরসহ তিন সঞ্চালক বারবার প্রতিটি বিভাগের পুরস্কার দেওয়ার আগেই তুলে আনছিলেন আনন্দলোকে প্রকাশিক তারকাদের মজার গল্প! তাতে উত্তমকুমারের পতিতাপল্লীতে যাওয়ার গল্প যেমন ছিল, ছিল কিশোরকুমারের অদ্ভুতভাবে গায়ক হয়ে ওঠার আখ্যানও। আর সেসব তারিয়ে তারিয়ে উপভোগ করছিলেন দর্শকাসনে বসে থাকা নবীন প্রবীন তারকারা। আসলে আনন্দলোক পুরস্কারের মঞ্চ এদিন তারকাদের রিইউনিয়নের ক্ষেত্র হয়ে উঠেছিল। এবং আনন্দলোককে ঘিরে জড়িয়ে থাকা তাঁদের আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিচ্ছিলেন সকলের সঙ্গে। বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছিল রেড কার্পেট। এবং ঘড়ির কাঁটা মিলিয়ে উপস্থিত হচ্ছিলেন তারকারা। কলকাতা শহরের রাস্তাঘাট সম্পর্কে যাঁরা অবহিত, তাঁরা জানেন, দক্ষিণ কলকাতা (যেখানে বেশিরভাগ তারকা শুটিংয়ের কাজ করে থাকেন) থেকে রাজারহাট যেতে একটি সাধারণ দিনের বিকেলে ঠিক কতটা সময় লাগতে পারে। কিন্তু বিশ্বাস করুন, রেড কার্পেট শুরু হতে এক ফোঁটাও দেরি করতে হয়নি কারণ সকলে একদম ঠিক সময়ে এসে পৌঁছে গিয়েছিলেন! এই একটি অনুষ্ঠানের জন্য নিজের মুম্বই যাওয়া বাতিল করে দিয়েছিলেন। টোটা রায়চৌধুরী। আর মুম্বই থেকে সকালের ফ্লাইটে কলকাতা পৌঁছে গিয়েছিলেন গায়িকা অন্তরা মিত্র। পরমব্রত চট্টোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী, রাজ চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী....

MORE STORIES FROM ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size