Try GOLD - Free
ট্রেন্ডসেটার ‘পুষ্পা’
ANANDALOK
|November 27, 2024
পাটনার মতো ছোট শহরে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান, পাঁচটি ভাষায় আলাদা-আলাদা ডাব করে রিলিজ়, বাংলায় হল কেনার ভাবনা! সত্যি, ‘পুষ্পা ২: দ্য রুল' দৃষ্টান্ত স্থাপন করল একাধিক ক্ষেত্রে। লিখছেন আসিফ সালাম
১৭ নভেম্বর, রবিবার। ঠিক ছ'টা বেজে তিন মিনিটে মুক্তি পাবে বহুপ্রতীক্ষিত 'পুষ্পা ২: দ্য রুল'-এর ট্রেলার। আর সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান হবে হায়দরাবাদ বা মুম্বইতে নয়, পাটনায়! ট্রেলার মুক্তির কয়েকদিন আগের এই ঘোষণায় চমকে গিয়েছিলেন অনেকেই। বড় শহর নয়, বরং বছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবির ট্রেলার মুক্তির জন্য আল্লু অর্জুন ও পরিচালক সুকুমার কেন বেছে নিলেন পাটনাকে? প্যান ইন্ডিয়া ছবি মানে শুধু একাধিক ভাষায় ছবিকে ডাব করে রিলিজ় করানো নয়। বরং, দেশের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছে যাওয়া...জনসংযোগের এই নতুন কৌশল কি এরপরে ট্রেন্ড হয়ে দাঁড়বে বলিউড ও দক্ষিণী ছবির জন্য?
'পুষ্পা' বরাবরই ট্রেন্ডসেটার ২০২১-এর শেষে যখন ‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পায় তখন কোভিডের আতঙ্ক বিদ্যমান। সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক নিয়ে ছবি চললেও 'পুষ্পা’ই বোধহয় সারা দেশের মানুষকে হলমুখী করেছিল। ২০০-২৫০ কোটির আনুমানিক বাজেটের ছবি প্রায় ৪০০ কোটির ব্যবসা করে। কোভিডকালে অমন ব্যবসা নিঃসন্দেহে বাহবা কুড়নোর যোগ্য। তবে ব্যবসার নিরিখে নয়, 'পুষ্পা: দ্য রাইজ়' প্রথম থেকেই প্রথমে! প্যান ইন্ডিয়া কনসেপ্ট এর আগে ছিল ঠিকই, কিন্তু তা কিছু বড় বাজেটের ছবির ক্ষেত্রে বিচ্ছিন্ন উদাহরণ মাত্র। যেমন, 'বাহুবলী ১’, ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান' একাধিক ভাষায় মুক্তি পেয়ে ব্লকবাস্টার সাফল্য পায়। কিন্তু তার পরেও ‘প্যান ইন্ডিয়া’ ছবির ধারাবাহিকতা কোথায় ছিল? ‘পুষ্পা : দ্য রাইজ' সেই ছক ভাঙল। নামেই পাঁচটি ভাষায় মুক্তি নয়, বরং প্রতিটি ভাষায় যত্ন নিয়ে ডাবিং থেকে প্রচার, সব করেন আল্লু অর্জুন ও নির্মাতারা। ‘আরআরআর’ বহরে ও ব্যবসায় বড় হলেও, দক্ষিণী ছবির ‘রুটেড’ গল্প যে হিন্দি বলয়ে উপস্থাপিত করলে সমান সমাদৃত হতে পারে, সেই ধারণার শুরু হল পুষ্পা' দিয়েই।
This story is from the November 27, 2024 edition of ANANDALOK.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM ANANDALOK
ANANDALOK
সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর
তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
মেসি তুমি কার?
ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....
4 mins
December 27, 2025
ANANDALOK
প্রয়াত কল্যাণ
সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু
1 mins
December 27, 2025
ANANDALOK
‘প্রজাপতি ২'র লন্ডন সফর
বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী
2 mins
December 27, 2025
ANANDALOK
পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল
বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম
5 mins
December 27, 2025
ANANDALOK
স্মৃতি কথা
২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী
4 mins
December 27, 2025
ANANDALOK
রক্ত দিয়ে লেখা
ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত
3 mins
December 27, 2025
ANANDALOK
গুরু-শিষ্যা সম্বাদ
প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু
4 mins
December 27, 2025
ANANDALOK
সুর সম্রাজ্ঞী কবিতা
বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম
4 mins
December 27, 2025
ANANDALOK
রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ
সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি
4 mins
December 12, 2025
Listen
Translate
Change font size

