Facebook Pixel আমি গান লিখি সুর করতে পারি না: সানা বাজপেয়ী | ANANDALOK - celebrity - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

আমি গান লিখি সুর করতে পারি না: সানা বাজপেয়ী

ANANDALOK

|

12 June,2024

গত ১৬ বছর ধরে লন্ডনের বাসিন্দা তিনি। পড়ানও সেখানে। কিন্তু রবীন্দ্রনাথ, বাংলা গান ও বাংলা ছেড়ে থাকা তাঁর পক্ষে দুঃসাধ্য। সাহানা বাজপেয়ীর সঙ্গে কথা বললেন সায়ক বসু

- সায়ক বসু

আমি গান লিখি সুর করতে পারি না: সানা বাজপেয়ী

লন্ডনে কি এখন গরম পড়েছে? হ্যাঁ। মানে ওই ১৮-১৯ ডিগ্রি মতো। এই সময়টায় লন্ডন ভীষণ ভাল লাগে। সুন্দর আবহাওয়া। কাজ করার এনার্জি পাওয়া যায়। এই তিন মাস মনে হয় রোজ বাইরে বেরোই। বাকি ৯ মাস তো ঠান্ডা সব ধ্বংস করে দেয়। লন্ডন সামারে মন ভাল থাকে। গান এবং পড়াশোনা কেমন চলছে? মন ভাল থাকার আর একটা কারণ হল, কিংস কলেজ থেকে রবীন্দ্রগানের উপর পিএইচডিটা শেষ হয়ে গিয়েছে। এতদিনের যুদ্ধের পর একটা শান্তি। তাছাড়া গানবাজনা তো চলছেই। লন্ডনে কয়েকটা শো করলাম। এবার কিছু মাসের মধ্যে কলকাতায় যাব, আমার কন্যা রোহিনীকে নিয়ে। তখন একটা বড় গানের অনুষ্ঠান করব। আমার তো আসলে ওই কয়েকমাস কলকাতায় গিয়েই যাবতীয় যা গানের কাজ এবং লাইভ শো। বাকি সময়টা তো এখানেই পড়াতে এবং সংসার সামলাতে চলে যায়। রোহিনী বড় হচ্ছে। ফলে ওর পড়াশোনা এবং ছুটিছাটাগুলোও এখন নজরে রাখতে হয়।

অনেকে কিন্তু এখনও জানেন যে, আপনি শান্তিনিকেতনেরই বাসিন্দা। আপনার সেখানে একটি বাড়ি আছে...

বাড়ি তো আছেই। বাবা-মা সেখানে থাকতেন। তবে ভাল তো। আমিও চাই না, শান্তিনিকেতনের গন্ধ আমার গা থেকে মুছে যাক। আমি প্রবল হোমসিক। এবং সেটা শান্তিনিকেতনই। আমি গত ১৬ বছর ধরে লন্ডনে আছি। এখানে একটা কলেজে পড়াই, ভোট দিই, ট্যাক্স দিই... সবই হয়। ফলে আমি চাইলে অনেকদিন আগেই ব্রিটিশ সিটিজেন হয়ে যেতে পারতাম। কিন্তু এখনও ভারতীয় পাসপোর্ট রেখেছি, কারণ আমি চাই না আমার পার্মানেন্ট অ্যাড্রেস কখনও শান্তিনিকেতন ছাড়া অন্য কিছু হোক। রোহিনী বড় হয়ে যাওয়ার পর, আমার রিটায়ারমেন্টের পর হয়তো শান্তিনিকেতনে ফিরে আসব। বাবা-মা যেহেতু এখন চলে গিয়েছেন, তাই বাড়ির প্রতি টানটা এখন আরও বেশি মনে হয়। তাই ওটা ঠিক রাখতে হবে বলে, ওখানে এখন একজন কেয়ারটেকার, মালি আছেন। আমার খুব ঘনিষ্ঠ বন্ধুরা মাঝে মাঝে গিয়ে থাকে। তাতে মেনটেনেন্সটা হয়ে যায়।

MORE STORIES FROM ANANDALOK

ANANDALOK

ANANDALOK

সিরিয়াস ছবি করতে ভাল লাগে, তবে ‘ডিজায়ারেবল’ হতেও ভাল লাগে : ঈশান খট্টর

তাঁর অভিনীত ‘হোমবাউন্ড' ছবিটি অস্কারের আন্তর্জাতিক ছবির বিভাগে রয়েছে। আবার জেন জি-র কাছে তিনি ‘থার্স্ট ট্র্যাপ’ও বটে। ঈশান খট্টর অবশ্য সিরিয়াস অভিনেতা এবং আইক্যান্ডি, দুই ভূমিকাতেই স্বচ্ছন্দ। তাঁর মুখোমুখি অংশুমিত্ৰা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

মেসি তুমি কার?

ভারত সফরে এসেছিলেন কিংবদন্তি ফুটবলার লিয়োনেল মেসি। অন্যান্য শহরে সুষ্ঠভাবে অনুষ্ঠান সম্পন্ন হলেও মুখ পুড়ল শহর তিলোত্তমার। প্রশ্ন উঠল, ঠিক কার বা কাদের জন্য মেসিকে আনা হয়েছিল? ফুটবলপ্রেমী দর্শক, নাকি....

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

প্রয়াত কল্যাণ

সত্যজিৎ রায়, তপন সিংহ, শ্যাম বেনেগলদের ছবিতে অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দিলীপকুমারের ভালবাসা। অথচ কল্যাণ চট্টোপাধ্যায় চলে গেলেন চুপি চুপি একা একা। লিখেছেন সায়ক বসু

time to read

1 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

‘প্রজাপতি ২'র লন্ডন সফর

বিদেশের মাটিতে টিম ‘প্রজাপতি ২’। শুটিং, আড্ডা, খাওয়াদাওয়া সব মিলিয়ে জমে গিয়েছিল টিমের লন্ডন ভ্রমণ। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য সদস্যদের নিয়ে কেমন কাটল সেই সফর? জানালেন প্রযোজক অতনু রায়চৌধুরী

time to read

2 mins

December 27, 2025

ANANDALOK

পরিচালকের সত্তার সঙ্গে আপস করতে পারব না, তা হলে পরিচালনায় খামতি থাকবে : অরিন্দম শীল

বক্স অফিসের জন্য নয়, নিজের শিল্পী সত্তাকে সন্তুষ্ট করার তাগিদেই ছবি পরিচালনা করেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘মিতিন: একটি খুনির সন্ধানে'। এই ছবি এবং ইন্ডাস্ট্রির অন্যান্য বিষয় নিয়ে কথা বললেন অরিন্দম শীল। তাঁর মুখোমুখি হলেন আসিফ সালাম

time to read

5 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

স্মৃতি কথা

২২ গজের দক্ষতাকে ছাপিয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার বিবাহ বিভ্রাট সংক্রান্ত সমলোচনা। নাটকীয় বাগদান পর্বের চেয়েও অতিনাটকীয় বিচ্ছেদ। ঘটনার নেপথ্যে আর কী কী? লিখছেন সাগরিকা চক্রবর্ত্তী

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রক্ত দিয়ে লেখা

ছবির চিত্রনাট্য যখন রক্ত দিয়ে লেখা, তখন হিংসাই হয়ে উঠছে ছবির গল্প। ‘ধুরন্ধর'-এর হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক প্রশ্ন, যা অস্বস্তিতে ফেলতে পারে গোটা সমাজকে। লিখছেন অংশুমিত্রা দত্ত

time to read

3 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

গুরু-শিষ্যা সম্বাদ

প্রথমবার একসঙ্গে কাজ করলেন সৃজিত মুখোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের ছবি মুক্তির আগে উঠে এল, রাজনীতি, ধর্ম ও ইন্ডাস্ট্রির প্রসঙ্গ। সেসব কথা শুনলেন সায়ক বসু

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

সুর সম্রাজ্ঞী কবিতা

বলিউডের অন্যতম কিংবদন্তি প্লে-ব্যাক গায়িকা তিনি। সম্প্রতি কলকাতায় এসে রিহার্সাল সেরে একান্তে কথা বললেন কবিতা কৃষ্ণমূর্তি। শুনলেন আসিফ সালাম

time to read

4 mins

December 27, 2025

ANANDALOK

ANANDALOK

রাজনীতিবিদ ধর্মেন্দ্ৰ

সহজ সরল মানুষটি বুঝতে পারেননি, রাজনীতি তাঁর জন্য নয়। ধর্মেন্দ্রর সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছেন অগ্নি রায়। সেই অভিজ্ঞতার কথাই লিখলেন তিনি

time to read

4 mins

December 12, 2025

Listen

Translate

Share

-
+

Change font size