Intentar ORO - Gratis
সাহেবি প্রাতরাশের স্বাদ-সফর
SANANDA
|July 15, 2025
দিনের প্রথম আহার শুধু সুষম নয়, সুস্বাদু হওয়াও আবশ্যিক। না হলে ফুরফুরে মনে দিন শুরু করবেন কী করে? ‘ফুড ট্রেল'এর দ্বিতীয় সিজনের বিষয়, ব্রেকফাস্ট। প্রথম পর্বে শহরের বিভিন্ন কাফের সাহেবি প্রাতরাশের বৈচিত্র তুলে ধরলেন সংবেত্তা চক্রবর্তী।
-
ক লকাতার অন্যতম পরিচয়, সে কসমোপলিটান। এখানকার খাইয়েরাও এ পরিচয়ের মর্যাদা রাখেন, দিনের প্রথম আহার থেকেই। প্রাতরাশে কচুরি-তরকারি বা ইডলি-সম্বর তাঁরা যত ভালবাসেন, ততখানিই ভালবাসেন ফোকাশিয়া স্যান্ডউইচ, এগ বেনেডিক্ট বা রকমারি কোল্ড কাট! শুধুই ইংলিশ-এর গণ্ডি পেরিয়ে এ শহরের বিভিন্ন কাফে এখন ব্রেকফাস্ট বা ব্রাঞ্চে সাজাচ্ছে নানা কন্টিনেন্টাল পদ। কলকাতাবাসীরা স্বাস্থ্যের পাশাপাশি জিভের যে বিলক্ষণ খেয়াল রাখেন, সে কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে মেনু। সানন্দা ঘুরে দেখল এমনই চারটি কাফে। বোঝার চেষ্টা করল সাহেবি প্রাতরাশের ট্রেন্ড।
ফ্লুরিজ বছর উনিশ-কুড়ি আগেও কলকাতায় ইংলিশ ব্রেকফাস্ট আর ফ্লুরিজ় ছিল সমার্থক। সময়ের সঙ্গে সঙ্গে কাফে কালচারের বাড়বৃদ্ধি হয়েছে, নানা রূপে সাহেবি প্রাতরাশের পসরা সাজিয়েছে তারা – কিন্তু মাংস এবং ডিমের হরেক পদে সাজানো ইংলিশ ব্রেকফাস্টের ক্ষেত্রে ফ্লুরিজ়কেই এখনও ‘ওজি’ মনে করেন বহু খাদ্যরসিক। সেই ফ্লুরিজ়-এ কিনা ভিগান ব্রেকফাস্ট! ডিরেক্টর— ফুড প্রডাকশন, বিকাশ কুমার বলছিলেন, তিনি ব্রেকফাস্টের ক্যালরি কেটেছেঁটে, তাকে আর একটু স্বাস্থ্যকর করতে চেয়েছেন। ইংলিশ ব্রেকফাস্টের প্ল্যাটারে যা যা থাকত, সেগুলোকেই আরও স্বাস্থ্যকর রূপে উপস্থান করতে চাইলেন— যেমন, এগ হোয়াইট অমলেট, মাল্টিগ্রেন ব্রেড, আলুর বদলে মাশরুম। “ক্রমে দেখলাম, কিছু মানুষ ডিমের বিকল্প চাইছেন। স্ক্র্যাম্বলড টোফু বানানো শুরু করলাম, তাতে দিলাম ভারতীয় মশলার ছোঁয়া! অত্যন্ত ভালবাসলেন মানুষ। সেখান থেকেই ভিগান ব্রেকফাস্টের ভাবনা শুরু।” মাখন-চিজ়, মাংস-ডিম তো বটেই, আলুও থাকে না প্ল্যাটারে! প্রাতভ্রমণ থেকে ফেরার পথে কোনও দিন যদি বসেই পড়েন এই প্ল্যাটারের সামনে, অপরাধবোধে জর্জরিত হয়ে বেরোবেন না!
Esta historia es de la edición July 15, 2025 de SANANDA.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
