Intentar ORO - Gratis
কর্ণাবতীর পাড়ে
Bhraman
|January 2025
কর্ণাবতী বা কেন নদী বয়ে গেছে পান্না অরণ্যের মধ্য দিয়ে। ঘন সবুজ বন, নীল নদী, পাথুরে নদীতট, গভীর গিরিখাত, ঝরনা আর অরণ্যের রাজা-প্রজাদের নিয়ে পান্নার জঙ্গলের কোর অঞ্চল খোলা থাকে অক্টোবর থেকে জুন। বাফার অঞ্চলে যাওয়া চলে বছরভর। খাজুরাহো থেকে পান্না ৩০ কিলোমিটার।
কেন নদীর প্রকৃত নাম জানেন? প্রশ্ন করে নিজেই উত্তরটাও দিলেন তরুণী গাইড পুষ্পা ঠাকুর, ‘কর্ণাবতী!' পান্নার জঙ্গলের সৌন্দর্য অনন্য, সেই রূপ আরও বাড়িয়েছে কেন। কেন নদীর পারেই আমাদের বাসস্থান, কর্ণাবতী রিট্রিট। দুপুরে সেখানে পৌঁছেই লাগেজ রেখে চলে এসেছি মাদলা গেটে। বেলা তিনটে থেকে সাফারি। জিপসির লম্বা লাইন পড়েছে। গেট পেরিয়ে ভেতরে ঢুকেই পুষ্পা বললেন, 'এ বেলা মূলত খুঁজব পি-ওয়ান-ফাইভ-ওয়ান আর তার চার সাব-অ্যাডাল্ট বাচ্চাকে!'
আধঘণ্টার পথ পেরিয়ে যেখানে এসে দাঁড়ালাম, তার নাম জোড়ি। সামনে আরও দুটো জিপসি । নীচে ডান দিকে মাটিতে স্পষ্ট বাঘের পায়ের ছাপ! পুষ্পার বক্তব্য, টাটকা নয়, ছাপটা সকালের। তারও চেয়ে আশ্চর্যের কথা, এই এলাকার বাঘিনী পি-ওয়ান-ফাইভ-ওয়ানের পায়ের নয়, অচেনা বড় কোনও বাঘের। মিনিট কুড়ি চুপচাপ কাটল। গোটা চারেক সম্বর রাস্তা পার হল। গাছের ডালে লাফালাফি করে চলল লাঙুরের দল। সব স্বাভাবিক ! কাছে বা দূরে কোনও ভয়ার্ত অ্যালার্ম কল শোনা গেল না।
কেন নদীতে বোট সাফারি, পান্নার এক দারুণ আকর্ষণ। জল পান করতে আসা সম্বর, চিতল, নীলগাই তো বটেই, বাঘের দেখাও পাওয়া যায়। বোট-চালক জানালেন, আজকের দুটো সফরে এখনও বাঘের খোঁজ মেলেনি। ফলে আপাতত বোট সফরে সময় নষ্ট না করে সামনে এগিয়ে চলাই ভালো।
দশ মিনিট পর চলতে চলতে নদীর পাড়েই থামলাম। আমরা অনেকটা উপরে, সামনে নীচে নীল জলের নদী। নদীর অন্য পাড়ে পাথুরে তটে পাঁচ-ছ'টি সম্বর চুপচাপ হাঁটছে সন্দিগ্ধ চোখে। পিছনে জঙ্গলের ভিতর থেকে অ্যালার্ম কল ভেসে আসছে। অ্যালার্ম কল দেওয়া সম্বর দলনেতাকে যদিও দেখা যাচ্ছে না। অসাধারণ সুন্দর দৃশ্যপটের দিকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে আমরা বাঘের আবির্ভাবের প্রহর গুনতে থাকি। সময় কেটে যেতে থাকে। চলতে থাকে একটানা অ্যালার্ম কল। জলের ধারে বসে থাকা দুটো উলি-নেকড স্টর্ক যদিও উদাসীন। হঠাৎই বুককাপানো ভয়ঙ্কর গর্জন, আর তার প্রায় সঙ্গে সঙ্গে জঙ্গলে একটা তীব্র হলুদ-কালো শিখার ঝলকানি! সম্বরগুলো চকিতে নদীর জলে ঝাঁপ দিল, পড়িমরি সাঁতরে এল এ পাড়ে।
পুষ্পা বললেন, শিকারের চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন বাঘটি এদিকে হেঁটে আসতে পারে। কিন্তু অনেক ক্ষণ অপেক্ষার পরও সেটি এল না। অতঃপর পুষ্পা বললেন, 'চলুন, পিপারটোলা যাওয়া যাক।'
Esta historia es de la edición January 2025 de Bhraman.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Bhraman
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size
