Facebook Pixel বাদল সরকার: কিছু স্মৃতি ও আক্ষেপ | Desh - culture - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

বাদল সরকার: কিছু স্মৃতি ও আক্ষেপ

Desh

|

September 17, 2025

একটা ভ্রান্ত ধারণা সে সময় চালু হয়েছিল। যে থার্ড থিয়েটারের জন্ম বোধ হয় শুধুমাত্র ব্যয় সঙ্কোচের উদ্দেশ্যে। কারণ, প্রযোজনা নির্মাণে খরচ করা হত যৎসামান্য, অর্থাৎ যেটুকু না করলেই নয়। প্রদর্শনী মূল্যও ছিল নামমাত্র অথবা বিনামূল্যে। দর্শকরা স্বেচ্ছায় যা দিতেন দলের জন্য এক ভাগ রেখে বাকিটা পারফর্মারদের মধ্যে ভাগ করে দেওয়া হত।

- অরুণ মু খো পা ধ্যা য়

বাদল সরকার: কিছু স্মৃতি ও আক্ষেপ

বাদলবাবুর জন্ম সাল ১৯২৫ আমার ১৯৩৭, বিভাস, রুদ্র, মনোজ সবাই ছ'মাস থেকে এক বছরের ছোট বড়। সে দিক থেকে দেখতে গেলে আমরা প্রায় সমসময়েই থিয়েটারের কাজে যুক্ত থেকেছি। পরস্পরের কাজ সম্পর্কে আগ্রহ, ঔৎসুক্য, সম্মানবোধ থেকেই হোক বা চাপা একটা প্রতিযোগিতার মনোভাব থেকেই হোক – আমরা সেই সময় একে অন্যের কাজ দেখা, আলোচনা ও সমালোচনায় খুবই সম্পৃক্ত ছিলাম। ব্যতিক্রম ছিলেন বোধহয় একমাত্র বাদলবাবু। তাঁর নাটক যত পড়েছি প্রযোজনা তত দেখা হয়ে ওঠেনি। আগ্রহ ছিল না এমন নয়, ওঁর বিভিন্ন লেখাও পড়েছি পত্রপত্রিকায়। বোঝার চেষ্টা করেছি ওঁর চিন্তা ভাবনার গতিপ্রকৃতি। কিন্তু বিশেষত প্রোসিনিয়ম ছেড়ে অঙ্গন মঞ্চ বা থার্ড থিয়েটারের চর্চায় উনি যখন নিজেকে সর্বতো ভাবে নিয়োজিত করলেন, তখন কেন জানি না কার্জন পার্কে কয়েকটি এবং একাডেমির উপরের ঘরে দু-একটি ছাড়া বিশেষ কোন প্রযোজনা আমার অন্তত দেখা হয়ে ওঠেনি। অবশ্য এই অবহেলা যে শুধু আমার বা আমাদের তরফ থেকেই ঘটেছিল তেমনটা নয়, বাদলবাবু নিজেও এমনকি দর্শক হিসেবেও প্রোসিনিয়ম থিয়েটারকে প্রায় ত্যাগই করেছিলেন বলা চলে। এই দূরত্ব বা সংযোগহীনতা কী কারণে যে ঠিক ঘটেছিল তা আজ আর মনে পড়ে না, কিন্তু এর ফল যে ভাল হয়নি তা বলাই বাহুল্য। কলকাতা মঞ্চে গ্রুপ থিয়েটারের মূল যে শাখা তখন ক্রিয়াশীল তারা নাটককার বাদল সরকারকে তেমন ভাবে ব্যবহারই করল না। আর নির্দেশক বাদল সরকারের স্বাক্ষর বা প্রভাব শুধুমাত্র কিছু শারীরিক কৃৎকৌশলের মধ্যেই যে সীমাবদ্ধ রয়ে গেল, এ বড় আক্ষেপের বিষয়। অথচ পশ্চিমবঙ্গের বাইরে প্রায় সর্বত্র নাটককার, তাত্ত্বিক ও প্রয়োগকুশলী নাট্য পরিচালক এবং সংগঠক হিসেবে তিনি সুবিদিত ও সর্বজনশ্রদ্ধেয়। যদিও তাঁর একাধিক নাটক ভারতীয় থিয়েটারের দিকপালদের দ্বারা বিভিন্ন ভাষায় অনূদিত হওয়া এর একটা বড় কারণ। যে সুযোগ মোহিত চট্টোপাধ্যায় বা মনোজ মিত্র সহ আরও অনেক গুরুত্বপূর্ণ নাটককাররাই পাননি। বিজয় তেন্ডুলকর, ভীষ্ম সাহানি, গিরিশ কারনাড়, মহেশ এলকুঞ্চওয়ার বা মোহন রাকেশদের লেখা নাটক যদি ইংরেজি, হিন্দি সহ বিভিন্ন ভাষায় অনূদিত না হত তবে ভারতীয় থিয়েটারের চেহারাটাই বোধহয় অন্যরকম হয়ে যেত। প্রতিভা অগ্রবাল কৃত ‘এবং ইন্দ্রজিৎ' এর অনুবাদ যে বাদলবাবুর সামনে সেই বড় ক্ষেত্রটা উন্মুক্ত করে দিয়েছিল সে কথা অবশ্য স্মরণীয়।

MÁS HISTORIAS DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size