Facebook Pixel একক | Desh - culture - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

একক

Desh

|

July 17, 2025

হেমেন্দ্রনাথ মিত্রর মৃত্যুতে শোকাচ্ছন্ন চানকপুর নার্সিং হোম। একমাত্র ছেলে অতী বাবার শেষ ইচ্ছা পূরণের অপেক্ষায়।

- সু হা স ব সু

একক

চানকপুর নার্সিং হোমের মেল কেবিনে হেমেন্দ্র শুয়ে আছেন। সকাল ন'টায় বড় ডাক্তার হেমেন্দ্রকে মৃত ঘোষণা করে গেছেন। ডেথ সার্টিফিকেট দেবেন গোপ ডাক্তার। আরএমও অসীম গোপ। তবে চার ঘণ্টা পর। হেমেন্দ্রর একমাত্র ছেলে অতীন্দ্র বা অতী অপেক্ষা করছে। সবে পৌনে দু'ঘণ্টা হল।

নার্সিং হোম থেকে তাদের বাড়ি হাঁটা পথ। বোধ হয় নার্সিং হোমের ছাদে উঠলে হেমেন্দ্রর বাড়ি দেখাও যাবে। প্রমথ-নলিনী ভবন। হলদে রঙের পুরনো তিনতলা বাড়ি। বাড়ির একতলা দোতলার জানালা আষ্টেপৃষ্ঠে বন্ধ। তিনতলা আর ছাদের ঘরের জানলাগুলো শুধু খোলা। ছাদে শ্যাওলাময় কেঁদো কেঁদো টবে গাছ। কেউ তাদের যত্ন করে না। কতকাল যে সে বাড়িতে রং চড়ানো হয়নি!

বাইরে ভাদ্র মাসের নীল আকাশ। বলা চলে সূর্যকরোজ্জ্বল। চানকপুর ট্রাঙ্ক রোডে অবিরাম ট্র্যাফিক স্রোত। স্কুলমুখী ছেলেমেয়েদের সারি। সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স ছুটছে কলকাতার দিকে। আসামি বোঝাই প্রিজন ভ্যান চলল চানকপুর মহকুমা কোর্টের দিকে। গতকাল যেমন ছিল বা তার আগের দিন যেমন, আজও ঠিক সেরকমই। কেবল হেমেন্দ্রনাথ শুধু সরে গেলেন।

অতীন্দ্র বা অতী বাবার দিকে তাকিয়ে আছে। শান্ত মুখ। দু'চোখ বন্ধ। নীচের ঠোঁট এত পাতলা, ওপরের ঠোঁটে ঢাকা পড়ে আছে। হঠাৎ দেখলে মনে হবে কোনও হাসির বিষয় ঘটেছে বয়স্ক মানুষটি তাই ঠোঁট টিপে হাসছে। শরীরে হাসপাতালের ফিকে নীল পোশাক। সিস্টার একটু আগে একটা ওয়াইপ এনে মৃত হেমেন্দ্রর দু'চোখের কোণ মুছে দিল। তার পর রুম ফ্রেশনার নিয়ে বেডের চারধার, জানালার ঘন সবুজ পর্দায় স্প্রে করল। অতীকে বলল, “এসিটা আর একটু কমাব?” অতী ঘাড় নাড়ল—না। ফের বলল, “চা খাবেন?” সাদা কাপ প্লেটে গরম চা। খুব বেশি মিষ্টি। অন্য সময় হলে অতী এই চা খেত না। এখনও অনেকক্ষণ তাকে এ ঘরে থাকতে হবে। অগত্যা...

MÁS HISTORIAS DE Desh

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size