Intentar ORO - Gratis
নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল আর সমরেশ
Desh
|December 02, 2024
কাঁঠালপাড়ার চাটুজ্যেবাড়ির ভোজপুরী দারোয়ানের কথা মনা বেদের জবানিতে তুলে এনেছিলেন সমরেশ তাঁর জগদ্দল-এ। এই মনা বেদেরাই সময়ের ভ্রুকুটিকে হেলায় অস্বীকার করে হয়ে উঠেছিলেন সমরেশের অতি আপনজন।
-
ভাটপাড়ার মুক্তারপুর শ্মশান। যেখানে আর কয়েক বছর পরে পঞ্চভূতে মিশে যাবেন মানুষটা। সেই শ্মশানের গোল ঘেরা লাল রঙের উঁচু বেড় থেকে বেরিয়ে গঙ্গায় নামার সিঁড়িতে বসতে গেলে মড় পোড়ানোর কুয়োগুলো টপকে আসতে হয়। সে ভাবে টপকেই তাঁর পিছু পিছু ওই সিঁড়িতে মানুষটার একটু পিছনেই বসলাম। একটা সিগারেট জ্বালালেন। সেই সিগারেটটা, তাঁর সেই অননুকরণীয় মুদ্রায় ধরে যখন কথা বলতে শুরু করলেন, মনে হল; মানুষটা এই ভাগীরথীর তীরে বসে নেই। চলে গেছেন মুন্সীগঞ্জে। সদরঘাটের সেই কোলাহলে এই কনে দেখা গোধূলিতে সমরেশ যেন দেখতে পাচ্ছেন সুরথকে। বুড়িগঙ্গার বাতাস বুকে ভরেই যেন তিনি চলে গেলেন ধানমন্ডাই। ইশকুলে পড়ার সময়ে পাহাড় দেখতে না যাওয়ার দুধের স্বাদ ঘোলে মেটাতে যিনি বন্ধুর সঙ্গে চলে গেছিলেন ধানমন্ডাইয়ের মাঠে পাহাড় দেখতে।
সমরেশ বসু প্রচলিত উচ্চারণ 'ধানমন্ডি' বলতেন না। যে-দ্যোতনা থেকে এই নামকরণ, সেটাকে বজায় রাখার ইচ্ছেতেই সদাগর থেকে কালকূট নামে স্বর্ণশিখর প্রাঙ্গণে-তে ‘ধানমন্ডাই' নামটাকেই তিনি বজায় রেখেছিলেন।
জীবন এবং সৃষ্টির মধ্যগগনে জীবনের যবনিকা টানতে বাধ্য হলেও শিকড়ের প্রতি টান, লেখক এবং মানুষ সমরেশ বসুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল। আতপুর-জগদ্দল-নৈহাটি-ভাটপাড়া হালিশহরের সঙ্গেই যেন মুন্সীগঞ্জ, বুড়িগঙ্গা আর ধানমন্ডাইকে একসঙ্গে জুড়ে চুটিয়ে জীবনটাকে যাপন করে একদম রাজপুত্রের মতোই বাংলা সাহিত্যের এই মুকুটহীন সম্রাট বিদায় নিলেন টকটকে রাজটিকা কপালে নিয়ে।
Esta historia es de la edición December 02, 2024 de Desh.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

