Facebook Pixel মনীষা ম্যাডামের চ্যালেঞ্জ | SANANDA - womens-interest - Read this story on Magzter.com

Try GOLD - Free

মনীষা ম্যাডামের চ্যালেঞ্জ

SANANDA

|

November 15, 2025

ষষ্ঠীচরণকে নিয়ে স্কুল পরিচালন সমিতির সঙ্গে ভাল রকম সংঘাত বেঁধে গেল মনীষা ম্যাডামের। সাধারণ লোকে ষষ্ঠীচরণের মতো একজন তুচ্ছাতিতুচ্ছ মানুষের জন্য পরিচালন সমিতির সঙ্গে বিরোধে জড়ানোটাকে মনীষা ম্যাডামের বোকামি বলেই মনে করল। বিশেষত খোদ পরিচালন সমিতির সম্পাদক সরোজাক্ষ সেন যেখানে শাসকদলের প্রভাবশালী নেতা, সেখানে তাঁদের সঙ্গে বিরোধে জড়ানো আর জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করা একই ব্যাপার বলে মনে করে তারা।

- অৰ্ঘ্য ঘোষ

মনীষা ম্যাডামের চ্যালেঞ্জ

শুভানুধ্যায়ীরা মনীষা ম্যাডামকে সংঘাত থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন বহু বার। ম্যাডাম কানে নেননি। তিনি অমনধারারই মানুষ। কেউ নিমন্ত্রণ করলে ইদের দাওয়াত রক্ষা করতে চলে যান। আবার দুর্গাপুজোর পঙ্ক্তিভোজে পাতে পাত ঠেকিয়ে বসে পড়তে দেখা যায়। রোগে, শোকে এমনকি শ্মশানেও বন্ধুর মতো তাঁকে পাশে পেয়েছেন অনেকে। তাঁর বেপরোয়া স্বভাব নিয়ে পাঁচজনে পাঁচ কথা বলে। তিনি আমল দেন না। আসলে বাবার একগুঁয়ে স্বভাবটি পেয়েছেন তিনি। বাবাও যেটি ঠিক মনে করতেন, শত বাধাবিপত্তি এলেও সেটি করেই ছাড়তেন। তাঁর বাবা নন্দকিশোর হাজরা ছিলেন বিষ্ণুপুর হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধানশিক্ষক। এলাকার কিছু শিক্ষিত বেকার যুবক এবং শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের নিয়ে চালু করেছিলেন ওই সংগঠিত স্কুল। সেই স্কুলে ষষ্ঠীচরণের ঠাকুমা মহামায়া দলুইকে তিনি মাসিক আট আনা বেতনে ঝাড়ুদার হিসেবে নিয়োগ করেন।

তাঁরই ঐকান্তিক চেষ্টায় একদিন স্কুল সরকারি অনুমোদন লাভ করে। শিক্ষকরা সবাই সরকারি স্বীকৃতি পান। মহামায়ারই কেবল স্বীকৃতি মেলে না। তার স্বীকৃতির জন্য শিক্ষাদফতরে কম দৌড়ঝাঁপ করেননি নন্দবাবু। কিন্তু এত করেও কোনও লাভ হয়নি। মহামায়ার মৃত্যুর পর সেই কাজে যোগ দিয়েছিল তার ছেলে প্রতিবন্ধী সুধাচরণ। তার জন্যও কিছু করতে পারেননি নন্দবাবু। সরকারি স্বীকৃতির আশায় যৎসামান্য বেতনে কাজ করেছেন সুধাচরণ। স্কুল পরিচালন তহবিল থেকে মাসে আড়াইশো টাকা বেতন দেওয়া হত তাকে। নন্দবাবু নিজে গোপনে মাসে মাসে কিছু করে টাকা দিতেন। আর একটা কাজ তিনি করেছিলেন। সুধাচরণের ছেলে ষষ্ঠীচরণের পড়াশোনার ভার নিয়েছিলেন। সুধাচরণের আশা ছিল লেখাপড়া শিখে ছেলেটা স্কুলে কোনও একটা কাজ নিশ্চয়ই পাবে। কিন্তু সে আশাও তার পূরণ হয়নি।

ক্লাস এইটের বেশি পড়া এগোয়নি ষষ্ঠীচরণের। সুধাচরণের চেয়েও বেশি আক্ষেপ ছিল নন্দবাবুর। সেই আক্ষেপ নিয়েই একদিন অবসর নেন তিনি। বাবার অবসর নেওয়ার বছর দুয়েক পর বিষ্ণুপুর হাইস্কুলেই প্রধানশিক্ষিকা হিসেবে যোগ দেন মনীষা ম্যাডাম। বাবা থাকাকালীন সহশিক্ষিকা হিসাবে অনায়াসেই ঢুকতে পারতেন। সেই যোগ্যতা তাঁর ছিল। সুযোগও এসেছে। কিন্তু স্বজনপোষণের অভিযোগ উঠতে পারে বলে তখন ঢোকেননি। বরং যোগ দিয়েছিলেন কীর্তিহাট হাইস্কুলে। সেখান থেকেই প্রধানশিক্ষিকা হয়ে আসেন বিষ্ণুপুরে।

MORE STORIES FROM SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size