Try GOLD - Free
আত্ম-অনুসন্ধান ও মনোরঞ্জন
Desh
|July 17, 2025
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্রের আলোচনা। যার মূল সুর আবেগ, নিজেকে খোঁজা ও বাণিজ্যিক বিনোদন।
-
মেট্রো... ইন দিনো কোনও দাম্পত্যে প্রেম অবসিত, কোনও সম্পর্কে শুধুই বদ্ধতার দায়, কোনও পুনর্মিলন জীবনকে পুনরাবিষ্কার করে ফেলে, কোনও প্রাণ শেষ পর্যন্ত অ-প্রস্ফুটিতই মেট্রো যাঁদের স্মৃতিতে এখনও জাগরুক, প্রেম, পরকীয়া, গলায় ফাঁস লাগানো কর্পোরেট অভ্যাসের দাসত্ব থেকে মুক্তির চিরচেনা সেই ট্রোপগুলিকে তাঁরা এখানে ফের খুঁজে পাবেন। এমনকি মাল্টিস্টোরিড বিল্ডিং-এর উপর দাঁড়িয়ে ইরফান-কঙ্কনার সেই বিখ্যাত চিৎকার— নাগরিক গ্লানি, ক্লান্তি, বিবমিষা তথা প্রেমে প্রতারিত হওয়ার তীব্র মর্মবেদনাকে বমনের মতো যা উদ্গিরণ করেছিল, সে দৃশ্যটিরও অনুকারক (নাকি ট্রিবিউট?) একটি দৃশ্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে।
এই ছবি, যদিও, অনুরাগের পূর্বতন সেই ছবির আত্মিক উত্তরসূরি নয়। বরফি, লুডো, জগগা জাসুস-এর বর্ণনশৈলী কিংবা নির্মাণকৌশলের কথা কোথাও কোথাও মনে থেকে যায়। অনুরাগ বসু লিখিত-নির্দেশিত মেট্রো... ইন দিনো সেলুলয়েডে আঁকা এমনই অ-পূর্ব এক দৃশ্যকবিতা, মুগ্ধতার মুহূর্তগুলো যেখানে একাকিত্ব, অবসাদ, একঘেয়েমি আর অর্থহীনতার সঙ্গে হাত ধরাধরি করে এগোয়, থমকে দাঁড়ায়, ফের চলতে শুরু করে। আঠারো বছর আগেকার লাইফ ইন আ পড়ে গেলেও উত্তর-ঔপনিবেশিক চার মেট্রো শহরে (মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা) বাস করা বিভিন্ন প্রজন্মের মানুষের যাপনকে অনুরাগ (কাহিনি ও চিত্রনাট্য উভয়ই তাঁর) এখানে বেঁধেছেন শিল্পিত এক বিশৃঙ্খলায়—পরিশীলিত, নাগরিকসুলভ হয়েও যা আনঅ্যাপোলোজেটিক, চিত্তাকর্ষক ও উপভোগ্য হয়েও যা পীড়াদায়ক তথা অস্বস্তিকর।
This story is from the July 17, 2025 edition of Desh.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
