Facebook Pixel ব্রেস্ট ক্যানসার ভ্যাকসিন ও ভবিষ্যৎ | SANANDA – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

ব্রেস্ট ক্যানসার ভ্যাকসিন ও ভবিষ্যৎ

SANANDA

|

June 30, 2025

ব্রেস্ট ক্যানসারের নতুন ভ্যাকসিন নিয়ে চর্চা তুঙ্গে। ক্যানসার প্রতিরোধে নতুন দিশা দেখাবে এই গবেষণা? আলোচনায় কনসালট্যান্ট মেডিক্যাল অঙ্কোলজিস্ট ডা. রাজীব ভট্টাচার্য। লিখছেন মধুরিমা সিংহ রায়।

- মধুরিমা সিংহ রায়।

ব্রেস্ট ক্যানসার ভ্যাকসিন ও ভবিষ্যৎ

ক্যানসারের চিকিৎসায় যে কোনও | অগ্রগতি চিকিৎসাবিশ্বে তো বটেই, সাধারণ মানুষের কাছেও আশার আলো। পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় আড়াই লাখের কাছাকাছি নতুন ব্রেস্ট ক্যানসার আক্রান্তের হদিস মেলে। গড়ে এক লাখ মহিলার মধ্যে ২০-৩০ জনই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হন! আবার শহুরে এলাকায় এই সংখ্যাটিই বেড়ে দাঁড়ায় লাখপ্রতি ৪০-৫০জনে। এই জায়গায় দাঁড়িয়ে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধক ভ্যাকসিন নিয়ে চর্চা হওয়াটাই স্বাভাবিক। যদিও এখনও শুধুমাত্র ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল অবধিই পৌঁছেছে এই নতুন ভ্যাকসিন, তবুও ইতিবাচক ফলের আশা করতে ক্ষতি কী!

ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার ও ভ্যাকসিনের গুরুত্ব ভ্যাকসিনের ট্রায়াল এখন কোথায় দাঁড়িয়ে, তা বোঝার আগে বুঝতে হবে ঠিক কী ভাবে তা ক্যানসারের মোকাবিলা করবে। ক্যানসারের আশঙ্কা নিয়ে কোনও রোগী ডাক্তারের কাছে এলে প্রথমে তাঁর বায়ন্সি করা হয়। এ থেকে বোঝা যায়, ক্যানসার কোন স্তরে রয়েছে। এর অংশ হিসেবে আইএইচসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার মাধ্যমে তিনটি ‘মার্কার’ বা ‘রিসেপ্টর’ দেখেন চিকিৎসকরা: দু'টি হরমোন মার্কার (ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন রিসেপ্টর) ও হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর ২ (HER2) রিসেপ্টর। যদি ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন রিসেপ্টর দু'টিই পজিটিভ থাকে, তা হলে রোগীর দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি HER2 রিসেপ্টর পজিটিভ হলে সেই সম্ভাবনা কিছুটা কমে। তবে এখন বাজারে প্রচুর ওষুধ বেরিয়ে গিয়েছে, ফলে দ্বিতীয় ক্ষেত্রে সুস্থতার হারও বেড়েছে। যদি কারও তিনটি রিসেপ্টরই নেগেটিভ হয়, তা হলে তিনি ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। এই ব্রেস্ট ক্যানসারের মূল চিকিৎসা হয় কেমোথেরাপির সাহায্যে। কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপির সাহায্যও নেওয়া হয়। তবে অন্য দুই ব্রেস্ট ক্যানসারের তুলনায় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারে সেরে ওঠার হার কম, মৃত্যুর হার বেশি। এটি অনেক অ্যাগ্রেসিভ, অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে, বরাবরই চিকিৎসক মহল চেষ্টা করছে ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসার প্রতিরোধের কোনও উপায় খুঁজে বার করার। বর্তমানে যে ভ্যাকসিনটি নিয়ে চর্চা হচ্ছে, তা মূলত এই দীর্ঘ চেষ্টারই ফলশ্রুতি।

WEITERE GESCHICHTEN VON SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size