Facebook Pixel পূর্ণকুম্ভের অমৃত কিন্নরদল | SANANDA – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

পূর্ণকুম্ভের অমৃত কিন্নরদল

SANANDA

|

January 30, 2025

পূর্ণ কুম্ভ ২০২৫ খুলে দিয়েছে সময়ের দরজা। ধর্মের আচ্ছাদনে সুপ্ত না থেকে নতুন এগিয়ে যাওয়া ভারতের ক্যানভাস ধরা পড়ল এই মিলন মেলায়। কিছু অন্য মানুষের কথা লিখলেন পায়েল সেনগুপ্ত।

- পায়েল সেনগুপ্ত।

পূর্ণকুম্ভের অমৃত কিন্নরদল

কুম্ভের ক্যানভাসে ভারতের চালচিত্র দেখার কথা, অনেকটা অরণ্যের প্রাচীন প্রবাদের মতো। পূর্ণকুন্ত, অর্ধকুম্ভ, কু . মহাকুম্ভ... নাম যা-ই হোক না কেন, ভারতের এই বিশেষ ধর্মীয় মেলা বারবার মানুষকে আকর্ষণ করেছে তার বিশালতা ও বৈচিত্র দিয়ে। বিবিধের মিলনস্থল হিসেবে কুম্ভ বরাবরই অনেক নম্বর পেয়েছে। ২০২৫-এ প্রয়াগরাজে অনুষ্ঠিত এই কুম্ভও তার ব্যতিক্রম নয়। বরং খাতায় কলমে পূর্ণকুম্ভ হওয়ায় তার আয়তন বিরাট, প্রযুক্তি নির্ভরতা এবং সরকারি ও বেসরকারি আর্থিক পৃষ্ঠপোষকতায় হাই-টেক। তাই ধর্ম এই মেলার কেন্দ্রীয় বিষয় হলেও তাতে সময়ের রং লেগেছে, সব রকম সীমাবদ্ধতা ছাড়িয়ে কুম্ভমেলা কোথাও গিয়ে এক আন্তর্জাতিকতা ছুঁয়ে ফেলেছে, একটি বিশেষ ধর্মের ট্যাগ থাকা সত্ত্বেও। বিশেষ করে এই বছরই কোথাও যেন গিয়ে মনে হচ্ছে কুম্ভ-যাত্রা একটি স্টেটাস সিম্বল বা হুজুগে পরিণত হচ্ছে, যেন তা একটি বিশেষ টুরিস্ট ডেস্টিনেশন। এটা শুধু যে সামাজিক মাধ্যম বা ডিজিটাল ইন্ডিয়ার ফসল, তা নয়। বরং এই মেলাও যেন চায় তার চিরাচরিত, ধর্ম-পুণ্য এবং কর্মফলের খোলস পরিত্যাগ করে বেরিয়ে আসতে। ফলে মেলায় রক্ষণশীলতার প্রকোপ কম, সহনশীলতার গ্রহণযোগ্যতা বেশি। কিন্তু কেন এমনটা হচ্ছে? কারণ ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক-রাজনৈতিক সমীকরণও এখন এই উত্তরই দিচ্ছে যে, সময়ের সঙ্গে-সঙ্গে প্রধান হয়ে উঠছে, মানুষের জীবন ও চাহিদা। ফলে মেলাকে কেন্দ্র করে যদি একটি রাজ্যে ব্যবসায়িক সাফল্য আনতে হয়, তা হলে গুরুত্ব দিতে হবে নিউ-ইন্ডিয়াকে, নতুন প্রজন্মকে এবং তাদের চিন্তা-ভাবনাকে। কী এই নতুন ভারত? কারাই বা এর মুখ? কুম্ভমেলায় মানুষ আসলে কী দেখতে আসেন? এই প্রশ্নটা আমার নিজের ভিতরেও ছিল এবং কুম্ভের দোরগোড়ায় গিয়ে পৌঁছোনো পর্যন্ত বারবার আমাকে দ্বিধাগ্রস্ত করেছে। কুম্ভ সম্পর্কে কিঞ্চিৎ পড়াশোনা করলে সেখানে আবিষ্কার করার মতো কী-কী আছে, তার একটা ধারণা হয়, যার মধ্যে অন্যতম প্রধান হল সাধু-সন্ন্যাসীদের আখড়া। তাঁদের জীবনরীতি ও চর্যা প্রকাশ্যে দেখা যায় বলে পুণ্যার্থী এবং অন্যান্য দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে তাঁরা আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিদেশি পর্যটকদের কাছে গোটা মেলাই একটি বিশেষ নতুনত্ব, কারণ প্রান্তিক ভারতবর্ষ এখানে একত্রিত হয়। তাই একবারে ভারতের নানা ধরনের প্রান্তিক মানুষকে এবং তাঁদের বিশ্বাসের গভীরতা পরিমাপ করতে আসার এর চেয়ে ভাল সুযোগ বুঝি আর নে

WEITERE GESCHICHTEN VON SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Listen

Translate

Share

-
+

Change font size