Versuchen GOLD - Frei
‘লাপতা লেডিজ়'এর সঙ্গে প্ৰতিযোগিতা নেই, দু'টি ছবিই উদযাপন করা উচিত
SANANDA
|October 15, 2024
ইউকে থেকে তাঁর অভিনীত ছবি ‘সন্তোষ'-এর নাম প্রস্তাব করা হয়েছে অস্কারে। তবে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে নানা ছবিতে সাহানা গোস্বামী আগেই নিজস্বতার ছাপ রেখেছেন। তাঁর সঙ্গে কথা বললেন মধুরিমা সিংহ রায়।
আপনার কোনও ম্যানেজার নেই। সব কাজ আপনি একা সামলান। এটা সত্যি? আপনি কি ম্যানেজারের মাধ্যমে যোগাযোগ করলেন আমাকে (হাসি)? আমার মনে হয়, এই মুহূর্তে আমার কাজ সামলানোর জন্য কাউকে প্রয়োজন নেই। যখন আমি সামলাতে পারব না, তখন নিশ্চয়ই ম্যানেজার রাখব। আর একটা বিষয় হল, আমি খুব ইনস্টিংক্টিভ। ভিতর থেকে এক ধরনের অনুভূতি কাজ করলেই আমি রাজি হই কোনও কাজ করতে। ম্যানেজারকে এই ব্যাপারটা বোঝানো কঠিন। কাজের প্রয়োজনে ইনস্টাগ্রামে কেউ মেসেজ করলেও আমি উত্তর দিই।
‘সন্তোষ'-এর অফার এল কী ভাবে? মুম্বইতে ‘জুইগাটো’র প্রিমিয়ার হয়েছিল। সেখানে মুকেশ ভট্ট ও সঞ্জয় বিষ্ণোই (ছবিতে আছেন) এসেছিলেন। ওঁরা তখন ‘সন্তোষ’-এর কাস্টিং করছিলেন। ওঁরা সে দিনই দেখা করতে বলেন। পরের দিন আমি যাই, ঘটনাচক্রে অডিশনও দিই। আরও বার দুয়েক ডাকেন ওঁরা। ছবিতে গীতা শর্মার চরিত্রে সুনীতা রাজাওয়ার আছেন। ওঁর সঙ্গে আমার বোঝাপড়া দেখে নেওয়া জরুরি ছিল। ফলে, দু'-তিনজনের সঙ্গে অডিশন দিয়েছিলাম, যাঁদের মধ্যে সুনীতাও ছিলেন। সাত-দশদিনের মধ্যে আমি জানতে পারি ছবিটা করছি।
সাধারণত ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে কী কী মাথায় রাখেন? ‘সন্তোষ' করতে রাজি হলেনই বা কেন? এই প্রশ্নের অনেক যুক্তিপূর্ণ উত্তর দেওয়া যায়। তবে ছবি বেছে নেওয়ার সিদ্ধান্ত আমার ক্ষেত্রে বেশিরভাগই যুক্তির ঊর্ধ্বে। ইটস মোর ইন্সটিংক্টিভ। আগেই বললাম, আমি বেশিরভাগ কাজ ‘ইন্সটিংক্ট'-এর বশবর্তী হয়ে করি। ‘সন্তোষ'-এর কথা যদি বলেন, স্ক্রিপ্ট পড়ে খুব উপভোগ করেছিলাম। ছবিটির স্টোরিটেলিং, চরিত্র নির্মাণ, ট্রিটমেন্ট... সবই ভাল লেগেছিল।
Diese Geschichte stammt aus der October 15, 2024-Ausgabe von SANANDA.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON SANANDA
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size

