Facebook Pixel বিয়ের মন | SANANDA – womens-interest – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

বিয়ের মন

SANANDA

|

30 Nov, 2023

বিয়ের আনুষ্ঠানিকতার রোশনাইয়ের পাশাপাশি কতটা জরুরি মনস্তাত্ত্বিক প্রস্তুতি? কনসালট্যান্ট সাইকোলজিস্ট ডা. স্বর্ণিকা ত্রিপাঠীর সঙ্গে আলোচনায় পৃথা বসু।

বিয়ের মন

অদূরে বাজছে বিয়ের সানাই। আর এদিকে দ্বন্দ্বে-আনন্দে মনের মধ্যে চলছে এক অদ্ভুত দোলাচল। কথায় বলে, লাখ কথার পর হয় বিয়ে। তা মনই বা কেন একরকম কথা বলবে?

এক-একজনের কাছে বিয়ের ধারণা, সংজ্ঞা এক-এক রকম। বেনারসির রং কেমন হবে, ঠিক কীভাবে হবে গায়ে হলুদের অনুষ্ঠান, প্রি-ওয়েডিং শুটের লোকেশনই বা কোথায় হবে—আয়োজনের আতিশয্য নিয়ে উৎসাহউদ্দীপনা থাকে তুঙ্গে। কিন্তু এই সব উন্মাদনার ভিতরে চোরাস্রোত হয়ে বয়ে চলে এক অদ্ভুত টেনশন। কেমন হতে চলেছে আগামী জীবন—এই নিয়ে হাজারো প্রশ্ন, কনফিউশনে উথাল-পাথাল হয় মন।

এ কথা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, যে আমাদের এই সমাজে বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। হয় দুটো পরিবারের মধ্যে। যে বাড়িতে, যে পারিপার্শ্বিকতায় একটি মেয়ের বড় হয়ে ওঠা, সেই সংস্কৃতি-পরিবেশের সঙ্গে কি আদৌ হবু শ্বশুরবাড়ির ছবিটা মিলবে? নিজের এতদিনের ঘর ছেড়ে অন্যত্র যাওয়া, সেটা কি তার ‘একান্ত আপন’ হতে পারবে? এই নিয়ে তৈরি হয় অ্যাংজ়াইটি। আর বিয়ের পর এই অ্যাংজ়াইটিই বদলে হয় ‘সেলফ ডাউট’। শ্বশুরবাড়ির কারওর যদি মুখ ভার হয়, মনে হতে থাকে তার জন্যই মুখ তার বাংলার পাঁচ!

শুরুয়াত যেখানে আজকের ফাইভ জি স্পিডের দিনে সব জিনিসই আমরা বড্ড তাড়াতাড়ি চাই। নতুন পরিবেশে গিয়ে মানিয়ে নেওয়া নেহাতই চোখের পলকে হয়ে যাওয়ার নয়। এটা একটা প্রক্রিয়া, যার জন্য দরকার উপযুক্ত সময়। সেই অনুযায়ী অপেক্ষা করার মানসিকতা বা ধৈর্য খুব স্বাভাবিক কারণেই আজকের আধুনিকাদের মধ্যে কম। কারণ তাদের বেশিরভাগ বাঁচাটাই ‘ডেডলাইন’ নির্ভর। বিবাহ দু’জন মানুষকে একসঙ্গে থাকার কাগজে-কলমে স্বীকৃতি দেয়। কিন্তু এখন তো বিয়েকে কেবল সন্তান উৎপাদনের সামাজিক ব্যবস্থা বলা চলে না। এটা একটা পুরোদস্তুর সিস্টেম। যাতে মিশে রয়েছে মনের নানা পরত। ‘স্যাক্রিফাইস' ও ‘অ্যাডজাস্টমেন্ট'-এর ক্রমাগত স্থানান্তর এই ‘বিয়ে’ নামক সিস্টেমটির আসল কথা। আজকের মেয়েরা স্বাধীনচেতা। নিজের জীবনের যাবতীয় সিদ্ধান্ত এতকাল নিয়েছেন স্বয়ং তাঁরা। বিয়ের পর তাতে আরও পাঁচজনের হস্তক্ষেপ শুরু হয়ে যায়। অথবা সেই সিদ্ধান্ত কাস্টমাইজ় হতে শুরু করে এই সিস্টেম অনুযায়ী। আর এখান থেকেই হয় সমস্যার সূত্রপাত।

WEITERE GESCHICHTEN VON SANANDA

SANANDA

গুড়-আচারের আদর-যত্নে

নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

নীলকণ্ঠ আকাশের নীচে

ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

SANANDA

পোশাকে প্রকৃতির ছাপ

ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

মাটির কাছাকাছি...

বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।

time to read

2 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া

সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।

time to read

3 mins

December 30, 2025

SANANDA

রূপান্তর

“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”

time to read

5 mins

December 30, 2025

SANANDA

SANANDA

স্বাদকাহনে সানন্দারা

‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।

time to read

1 mins

December 30, 2025

SANANDA

SANANDA

শিকড় ছুঁতে চাওয়া...

স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়

দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।

time to read

4 mins

December 30, 2025

SANANDA

SANANDA

বাংলা শীতের খেজুরে আলাপ

শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।

time to read

6 mins

December 30, 2025

Translate

Share

-
+

Change font size