يحاول ذهب - حر
রুদ্রতাপসের পথরেখা
May 17, 2025
|Desh
সমস্ত কৃচ্ছ্রসাধনের শেষে আছে শান্তি, জাগতিক সুখস্বাচ্ছন্দ্যের ঊর্ধ্বে এক মগ্নজ্যোৎস্না। প্রকৃতিই তখন জোগায় আধ্যাত্মিক শক্তি।
-
আমি যে শারীরিক ও মানসিক ভাবে একলা ট্রেকিং-এ যাওয়ার পক্ষে অযোগ্য বা একটু বেশিই বুড়ো, সেটা হরিদ্বার থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে বদ্রিনাথের রাস্তায় গোপেশ্বরের অদূরে সগর গ্রামে না পৌঁছোলে জানতে পারতাম না। হোটেলের অংশীদার-কামবেয়ারা ছোকরা বিবেক বললে, “আপনি ট্রলি নিয়ে ট্রেক করতে এসেছেন? তাও রুদ্রনাথ?” “মধ্যমহেশ্বরে যখন প্রায় সংসার নিয়ে এসেছিলাম, তখন তো কুলিরা দিব্যি...” বেশ বুঝতে পারছিলাম বাহাত্তরের অনেক আগেই আমায় বাহাত্তুরে ধরেছে। “এখানে সম্ভব নয়। কোনও কুলি রাজি হবে না। দেখি কারও যদি নিজের ব্যাগ ট্যাগ কিছু...” “আর আমার ট্রলি?” “আপনি তো বলছেন, নামবেন কল্পেশ্বর হয়ে। ওখানে উর্গম গ্রামে আপনার যে-হোটেলে বুকিং আছে, তার নাম বলে দিন, আমরা খালি ট্রলি পাঠিয়ে দেব।” নিজের ব্যাগ আছে, এমন কুলি পাওয়া গেল। নাম কুঁয়ার সিং। বিবেক বললে, “আপনার চেয়ে বয়সে একটু ছোটই হবে। ভাল পোর্টার। গাইডের কাজও করে দেবে। ধরে ধরে নিয়ে যাবে।” পরে জেনেছিলাম, কুঁয়ার সিং-এর বয়স আটান্ন।
সগর গ্রামের কেমন একটা ‘চলে গেলেই হল' ধরন আছে। ন্যাশনাল হাইওয়ে-কে বাইপাস করে যে-রাস্তাটা কেদারনাথ ও বদ্রিনাথকে যোগ করছে, সগর সেই ছোট রাস্তার ধারে পড়ে। এক রাস্তার গ্রাম। কিছু ছোট ও মাঝারি মাপের হোটেল। খুঁজে বের করতে হয় চায়ের দোকান। দোকানির ভাব দেখলে মনে হয়, 'এখন আবার চা খাবেন?' হোটেল জানায় ওয়াই-ফাই আছে। কিন্তু খুঁজে পাওয়া যায় না। জিজ্ঞেস করলে উত্তর মেলে, ‘বোধ হয় লাইনের কাজ চলছে।' ট্রেকিং রুট কোথা থেকে শুরু হচ্ছে জানতে চাইলে রাস্তার ধারে উবু হয়ে বসে বিড়ি খেতে থাকা কয়েক জন লোকের কাছ থেকে ইতস্তত বিক্ষিপ্ত কিছু উত্তর আসে'এদিক দিয়ে ওঠা যায়, ওদিক দিয়েও যেতে পারেন।' বলে পূর্ব ও পশ্চিম দুটো গোলার্ধের দিকেই আঙুল তুলে দেখিয়ে দেয়। হোটেলে মরকত নাকি মর্কট, কী বেশ একটা নামের ছেলেকে দেখলাম বেলা আড়াইটেয় জ্যাকেট পরে বসে আছে। সন্ধে সাড়ে ছ'টায় স্নান করতে গেল এবং বেরিয়ে এসে চুলে টেরি কেটে টি-শার্ট পরে কনকনে ঠান্ডায় ঘুরে বেড়াতে লাগল। বিবেক আমায় গাইড আর পোর্টারের তফাত বুঝিয়ে দিল। “গাইড মানে পথ দেখাবে। আপনার সঙ্গে হাঁটবে। পোর্টার মানে মাল বইবে। আপনি আছেন না গেছেন, তা তার দেখার কথা নয়। সে আপনমনে হেঁটে আপনার মাল নিয়ে উঠে যাবে।” “সঙ্গে কেন হাঁটবে না ভাই?”
هذه القصة من طبعة May 17, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size
