يحاول ذهب - حر
আবর্জনা
December 02, 2025
|Desh
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
নন্দ সদর বাজারের ফলের দোকানের সামনে দাঁড়িয়ে। বিড়ি টানছে। এক বার করে টান দিচ্ছে আর রাস্তার উল্টো দিকে তাকাচ্ছে। নন্দর বয়স বত্রিশ বছর। খানিক কমবেশি হলেও হতে পারে। পাকা রেকর্ড কিছু নেই। খরচাপাতি এবং ধরা-করা করে পাওয়া আধার কার্ডের হিসেবে বত্রিশই হচ্ছে। চেহারা রোগা। খাকি ঢোলা প্যান্ট আর রং চটে যাওয়া হলুদ ফুলহাতা জামায় রোগা ভাবটা খানিক ঢাকা পড়েছে। জামার হাতা থ্রি কোয়ার্টার গোটানো। চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো। ভাল করে তেল মেখে স্নান করে, দুটো ভাতে ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছে। নইলে মা রাগ করে। “এই যে একটু ভাত মুখে দিয়ে গেলি, এতে আমার নিশ্চিন্তি।”
মায়ের নিশ্চিন্ত হওয়ার জন্য নয়, নন্দ ভাত খেয়ে বেরোয় তার গুরুদেব বলাইদার কথা শুনে। বলাইদা বলে, “বুঝলি নন্দ, এতে চেহারায় একটা ‘ভদ্রলোক, ভদ্রলোক' ভাব আসে। এই দুনিয়ায় বহু মন্দলোক সকালে স্নান সেরে, ভাত খেয়ে, চুল আঁচড়ে ভদ্রলোক সেজে কাজে বেরোয়। বাইরে থেকে বুঝতেই পারবি না বেটা একটু পরেই কুকর্ম শুরু করবে। তুইও আলু-কুমড়ো সিদ্ধতে হালকা সর্ষে তেল ঢেলে, একটা কাঁচা লঙ্কা কামড়ে চাট্টি গরম ভাত মারবি, ব্যস, নিজেকেই চিনতে পারবি না। বাড়ি থেকে যখন বেরোবি মনে হবে, তুই এক জন অঙ্কের মাস্টার। স্কুলে পড়াতে যাচ্ছিস।” বলাইদার এই কথা নন্দর বিশ্বাস হয় না, তাও মেনে চলে। 'গুরু' বলে কথা। সে যাই হোক, এই সাতসকালে নন্দ এখানে কী করতে এসেছে? কিছু ভেবে আসেনি, এমনিই ঘুরতে ঘুরতে এসে পড়েছে। তার পর সদর বাজারে সাজো সাজো রব দেখে থমকে দাঁড়িয়েছে। ভিড়ভাট্টায় কাজের সুযোগ হবে নাকি? নন্দর কথায় আবার পরে আসা যাবে, আগে রাস্তা পার হয়ে ও দিকে যাওয়া যাক।
সত্যি, সকাল থেকে সদর বাজারের এই মুখটায় হইহই কাণ্ড চলছে। ফুটপাথ জুড়ে শামিয়ানা টাঙানো হয়েছে। যেমন-তেমন শামিয়ানা নয়, স্পেশাল শামিয়ানা। তিন পাশে কুঁচির কাজ। শামিয়ানার নীচে ছোট, বেঁটে স্টেজ। সিঁড়ি লাগবে না, মাটি থেকে একধাপ উপরে। স্টেজ তৈরির কাজ শেষ, এখন চেয়ার পাতার কাজ চলছে। চেয়ার কেমন হবে তাই নিয়ে গত তিন দিন ধরে ‘মরমী ক্লাব'-এর সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। ক্লাবের সেক্রেটারি বিশ্বনাথ বলেছিল, “চেয়ারের ব্যবস্থা ঠিক মতো করতে হবে। অনুষ্ঠানে চেয়ারই আসল।” ক্লাবের প্রেসিডেন্ট অমিয় বলল, “চেয়ারের আবার আসল নকল কী? বসা গেলেই হল।”
هذه القصة من طبعة December 02, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

