يحاول ذهب - حر
ট্রামের কফিনে শেষ পেরেক
March 17, 2025
|Desh
ট্রাম ফেরেনি, কিন্তু ট্রামজাদুঘর গড়ে উঠেছে মহানগরে। কিন্তু এতে তো বর্তমান সরকার তার পূর্বসূরিদের অনুকরণ করেছে মাত্র।
রাষ্ট্রীয় নীতি ভ্রান্ত বা বিভ্রান্ত হলে একটি পরিবহণ সংস্থার জান কড়া হলেও যে মৃত্যু এড়ানো যায় না, তার উদাহরণ কলকাতার ট্রাম। কলকাতায় প্রথম ঘোড়ায় টানা ট্রাম শিয়ালদহ এবং আর্মেনিয়ান ঘাট স্ট্রিটের মধ্যে ২.৪ মাইল (৩.৯) কিমি ছুটেছিল ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি। সেই পরিষেবা অবশ্য ওই বছরেরই ২০ নভেম্বর বন্ধ হয়ে যায়। বৈদ্যুতিক ট্রাম চলা শুরু হয় ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন (সিএমসি)-এর সঙ্গে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি (সিটিসি)-র ১৮৭৯ সালের এক চুক্তির ফলে। অবিভক্ত বাংলার বিধানসভায় পাশ হওয়া ‘ক্যালকাটা ট্রামওয়েজ অ্যাক্ট, ১৮৮০' ওই ১৮৭৯-র ২২ ডিসেম্বর লন্ডনে গঠিত এবং নিবন্ধিত কোম্পানিকে একুশ বছরের অঙ্গীকারবদ্ধ মেয়াদ দেয়। কিন্তু সেই সময় শেষ হলে যখন সিএমসির কাছে সুযোগ আসে তাকে অধিগ্রহণ করার, তখন সিএমসি তার সুযোগ না নিয়ে বরং ‘ক্যালকাটা ট্রামওয়েজ অ্যাক্ট, ১৯০০'-র মাধ্যমে এই অঙ্গীকারপত্র আরও ত্রিশ বছর বাড়িয়ে নেয়। নতুন চুক্তিপত্রে ত্রিশ বছরের শেষে স্থিরীকৃত ক্রয়মূল্য ছিল চুক্তিকাল শেষের আগের সাত বছরের মোট আয় এবং মোট কার্যব্যয়ের পার্থক্যের পঁচিশ গুণ। আরও ঠিক হয় যে, ১৯৩১-এর ১ জানুয়ারি, অথবা তার পরে প্রতি সাত বছর পরপর এক বছরের আগাম নোটিসের ভিত্তিতে সিএমসি ট্রামওয়েজ়কে অধিগ্রহণ করতে পারবে। কিন্তু স্বাধীনতার আগে পর্যন্ত কলোনিয়াল প্রদেশ সরকার সিএমসিকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়নি।
هذه القصة من طبعة March 17, 2025 من Desh.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Desh
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

