Denemek ALTIN - Özgür
একসঙ্গে চলার পালা!
SANANDA
|July 15, 2025
জেন আলফা-র যে বাচ্চারা এখন বয়ঃসন্ধির, তাদের জীবন হরেক রঙে ভরা! নানা অভিজ্ঞতা, নতুন পর্যায়। এর সঙ্গে তাল মিলিয়ে চলবেন কী ভাবে? পরামর্শ দিলেন কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট প্রিয়াঙ্কা ভূপাল ভট্টাচার্য। জেনে নিলেন সংবেত্তা চক্রবর্তী।
-
আলফা' শব্দটির মানে যদি গুগল-এ খুঁজতে যান, যে শব্দগুলো বারবারই চোখের সামনে ভেসে উঠবে, সেগুলো হল ‘ডমিন্যান্ট’, ‘ব্রাইটেস্ট’, ‘ফার্স্ট’ ইত্যাদি। যে প্রজন্মের নামকরণই হয়েছে এই শব্দে, তারা কি আর পিছিয়ে থাকার মানুষ? ‘জেন আলফা’, অর্থাৎ ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে জন্ম যাদের। অর্থাৎ, একদম প্রথম যুগের জেন আলফা এবং তার ঠিক আগের কয়েক বছরে জন্মানো মানুষরা এই মুহূর্তে টগবগে টিন এজার। কথাবার্তায়, সাজপোশাকে হোক বা গ্যাজেটের ব্যবহারে, সবেতেই তারা চৌকস। এতটাই যে, অনেক মা-বাবারই নিজেদের জুরাসিক যুগের মানুষ বলে মনে হয় – সন্তান কোন গেম খেলছে থেকে কোন উদ্ভট ভাষায় কথা বলছে, কিছুরই তাঁরা তল পান না! কিন্তু এটা তো ঠিক আদর্শ পরিস্থিতি নয়, তাই না? সন্তানের প্রতিটি মুহূর্তের উপর খবরদারি করতে বলছি না মোটেই! তবে এটা তো মানবেন যে, আপনার সন্তান কিন্তু আর বাচ্চা নেই, বহির্জগতের সঙ্গে তার পরিচয় ঘটে গিয়েছে! তার জীবনেও আসছে কঠিন পরিস্থিতি, আসছে চড়াই-উতরাই। আবার এতটাও পরিপক্ক তারা এখনও হয়নি যে, প্রতিটি বিপদকে বিপদ বলে চিনতে পারবে। আপনাদেরও তাই কিছুটা ‘আপডেটেড’ থাকতে হবে বইকি! দৈনন্দিন জীবনে তারা কেমন ভাবে চলছে, বাইরের পৃথিবীতে কী কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তারা, কোনও যন্ত্রণা, কোনও সংশয় তাদের মনে কালো ছায়া ফেলছে কি না— এ সব সম্পর্কে অবহিত থাকা তো প্রতিটি অভিভাবকের কর্তব্য! আর তা থাকতে গেলে যে সন্তানের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে! খুব কঠিনও কিন্তু নয় সেটা। তবে পরিকল্পনা শুরু করার আগে একটা জিনিস মাথায় রাখা দরকার। প্রবল বজ্র আঁটুনি কোনও মানুষই পছন্দ করে না, বয়ঃসন্ধির ছেলেমেয়েরা তো করবে না-ই। মা-বাবার সঙ্গে সম্পর্কও তিক্ত হবে এবং তারা ঠিক কোনও ভাবে নজরদারির নিগড় থেকে নিস্তার পাওয়ার উপায়ও বার করে ফেলবে। কিন্তু সেই তিক্ততার ভয়ে অথবা ‘ও তো বড় হচ্ছে, নিজেই চলতে শিখুক' ভেবে আপনি যদি কোনও খবরই না রাখেন, সেটাও কিন্তু একেবারেই কাম্য নয়! আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যদি দেখেন সন্তানের জীবনে এমন কিছু হচ্ছে যা অভিপ্রেত নয়, তা হলে যাতে থামাতে পারেন—বন্ধুর মতো মিশে বা প্রয়োজনে কঠোর হয়ে।
Bu hikaye SANANDA dergisinin July 15, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
SANANDA'den DAHA FAZLA HİKAYE
SANANDA
গুড়-আচারের আদর-যত্নে
নলেন গুড়, কুলের আচার থেকে রাধাতিলক চাল...প্রিজারভেটিভ মুক্ত খাদ্যসামগ্রীর সম্ভার নিয়ে ব্র্যান্ড গড়েছেন সেঁজুতি মাহাতো ও অভিষেক চৌধুরী।
1 mins
December 30, 2025
SANANDA
নীলকণ্ঠ আকাশের নীচে
ঔপনিবেশিক কলকাতায় বায়ুদূষণ নিয়ে সদর্থক পদক্ষেপ করেছিলেন শাসকরা। স্বাধীন সময়ে সেই একই শহরে বায়ুদূষণ নিয়ে কে ভাবছে? প্রশ্ন তুললেন সায়ম বন্দ্যোপাধ্যায়।
3 mins
December 30, 2025
SANANDA
পোশাকে প্রকৃতির ছাপ
ন্যাচারাল ডায়িং এবং ইকো প্রিন্টিংয়ের মাধ্যমে প্রকৃতিকে পোশাকে ধরে রাখেন পারমিতা ভট্টাচার্য। কী ভাবে তৈরি করলেন তাঁর ব্র্যান্ড?
1 mins
December 30, 2025
SANANDA
মাটির কাছাকাছি...
বাংলার খাবার পৌঁছে যাক বাংলার প্রতিটি ঘরে, এই লক্ষ্যেই নিজের ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে চলেছেন অরিত্রা সেনগুপ্ত ভট্টাচার্য।
2 mins
December 30, 2025
SANANDA
শশী বলেছিল, ইন্ডিয়া ম্যাটার্স টু মি, আই ওয়ান্ট টু ম্যাটার টু ইন্ডিয়া
সম্প্রতি কলকাতায় এক টক শো-এ দুই বোন শোভা তারুর ও স্মিতা তারুরকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও রাজনীতিবিদ শশী তারুর। পরিবার, লেখকসত্তা থেকে রাজনীতির প্রসঙ্গ, উঠে এল সবই। সাক্ষী থাকল সানন্দা।
3 mins
December 30, 2025
SANANDA
রূপান্তর
“এই ধর তোর অ্যাপার্টমেন্টের একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড বেছে নিয়ে টেবিলের উপরে ফোনটা রেখে তোর নিজের সম্পর্কে, শহরটা সম্পর্কে নানা ইন্টারেস্টিং টপিকে কথা বলবি। ঘরের ভিতর যেন ভাল আলো থাকে সেটা খেয়াল করবি। তার পর কনফিডেন্স বেড়ে গেলে ‘ফলো মি অ্যারাউন্ড' করবি।”
5 mins
December 30, 2025
SANANDA
স্বাদকাহনে সানন্দারা
‘সানন্দা রোববারের রান্নাঘর'এর প্রতিযোগীদের নিয়ে হয়ে গেল জমজমাট ওয়ার্কশপ, ‘সানন্দা রোববারের রান্নাঘর স্বাদকাহন'।
1 mins
December 30, 2025
SANANDA
শিকড় ছুঁতে চাওয়া...
স্থানীয় সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা হোমগ্রোন ব্র্যান্ডগুলি দিচ্ছে কনশাস লিভিংয়ের পাঠ। কলমে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
প্রতিকূলতা পেরিয়ে বিশ্বজয়
দৃষ্টিশক্তিহীন মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের জয়ের দুই অন্যতম স্তম্ভ অসমের সিমু দাস ও মহারাষ্ট্রের গঙ্গা কদম। সংগ্রাম পেরিয়ে তাঁদের সাফল্যের কাহিনি, জুম সাক্ষাৎকারে মধুরিমা সিংহ রায়।
4 mins
December 30, 2025
SANANDA
বাংলা শীতের খেজুরে আলাপ
শীত হল নলেন গুড়ের মাস। পৌষের শিশির কুয়াশা মেখে মাটির হাঁড়িতে তিলে তিলে প্রাণ পায় চিরন্তন এই স্বাদ। খেজুর গুড় ও বঙ্গ-স্বাদের রাজযোটক নিয়ে লিখছেন কল্যাণ কুমার দে।
6 mins
December 30, 2025
Listen
Translate
Change font size
