Denemek ALTIN - Özgür
নিঃশব্দ অরণ্যে
Bhraman
|September - October 2025
সাইলেন্ট ভ্যালি কেরলের পশ্চিমঘাটে অবস্থিত এক অনন্য ট্রপিকাল রেইনফরেস্ট, যেখানে নিস্তব্ধ প্রকৃতি আর বৈচিত্র্যময় জীববৈচিত্র্য মিলে গড়ে উঠেছে এক স্বর্গীয় পরিবেশ। ঘন জঙ্গল, পাহাড়ি দৃশ্য আর বিরল প্রাণীকুলের আবাসস্থল এই ন্যাশনাল পার্ক প্রকৃতিপ্রেমীদের জন্য এক অপূর্ব গন্তব্য।
মহারাষ্ট্র থেকে কেরলের পশ্চিম উপকূল বরাবর পশ্চিমঘাট পর্বতমালার বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছিটিয়ে আছে ভারতের ঘন ক্রান্তীয় রেইনফরেস্ট। তামিলনাড়ুকেরল সীমান্তে তেমনই একটি বর্ষাবন সাইলেন্ট ভ্যালি। নিস্তব্ধ জঙ্গল। এমনকী অন্যান্য অরণ্যের মতো নিরন্তর ঝিঁঝিঁপোকার ডাকও শোনা যায় না।
করমন্ডল এক্সপ্রেসে চেন্নাইতে নেমে, আলেপ্পি এক্সপ্রেস ধরলাম। ভোর পাঁচটায় পালাক্কাড জংশনে থামল ট্রেন। ২০২৪-এর ডিসেম্বর মাস। রিটায়ারিং রুম বুক করাই ছিল। ব্যাগপত্র রেখে, ওই ভোরেই স্নান সেরে নিলাম কোনও মতে। এখান থেকে সড়ক পথে যেতে হবে অনেকটা।
সাইলেন্ট ভ্যালি পশ্চিমঘাটের নীলগিরি হিলসের অংশ। প্রচুর বৃষ্টিপাতের জন্য কেরলের চেরাপুঞ্জিও বলা হয় একে। গড় বৃষ্টিপাতের পরিমাণ বছরে প্রায় ২,৮০০ মিলিমিটার। আর সেজন্যই পাহাড়ের গায়ে নিবিড় বর্ষাবন ছেয়ে রয়েছে। প্রায় ৯০ বর্গ কিলোমিটার কোর এরিয়া এবং ১৫০ বর্গ কিলোমিটার বাফার জোন নিয়ে এখানেই ১৯৮৫ সালে গড়ে উঠেছে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক।
জায়গাটা কেরলের পালাক্কাড জেলার মান্নারকাড তালুক। পালাক্কাড স্টেশনের বাইরে এসে অটোয় উঠলাম। যাব পালাক্কাড বাসস্ট্যান্ড। ১২০ টাকা ভাড়া। শুনলাম মান্নারকাড যাওয়ার বাস ছাড়ে আধঘণ্টা পরপর। সরকারি বাস, কেরল রোড ট্রান্সপোর্টের।
Bu hikaye Bhraman dergisinin September - October 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Bhraman'den DAHA FAZLA HİKAYE
Bhraman
তেলকুপি দেখে জয়চণ্ডী পাহাড়ে
দামোদর নদে আধডোবা হয়ে দাঁড়িয়ে আছে তেলকুপির প্রাচীন মন্দির। হীরক রাজার দেশে চলচ্চিত্রের শ্যুটিং হয় পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ে। শীত-বসন্তে ঘুরে আসা যায়।
6 mins
January 2026
Bhraman
কেওলাদেও ঘানার জঙ্গলে
ভরতপুরের কেওলাদেও ঘানা ন্যাশনাল পার্ক প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত খোলা থাকে। পক্ষিপ্রেমিকদের তীর্থপ্রতিম এ-অরণ্যে বেড়ানোর সেরা সময় শীতকাল।
7 mins
January 2026
Bhraman
চন্দ্রভাগায় রথসপ্তমী
মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিপুল ভক্তজনসমাবেশ হয় কোনারকের চন্দ্রভাগা সৈকতে। লোকবিশ্বাস, এই রথসপ্তমী তিথিতেই কোনারকে কৃষ্ণপুত্র শাম্বর তপস্যায় তুষ্ট হয়ে সূর্যদেব রথে চড়ে আবির্ভূত হন এবছরের রথসপ্তমী ২৫ জানুয়ারি।
4 mins
January 2026
Bhraman
শীতের ট্রেকে কুঁয়ারি পাস
হিমালয়ের বুকে কুঁয়ারি পাস ট্রেক—হাড় কাঁপানো শীত, তুষারঢাকা বন আর রাজকীয় শৃঙ্গের মাঝে এক স্বপ্নময় অভিযাত্রা। প্রকৃতির অনাবিল সৌন্দর্য, ক্লান্তি আর রোমাঞ্চ মিলিয়ে এই যাত্রা হয়ে উঠল আজীবনের স্মৃতি।
4 mins
January 2026
Bhraman
মুম্বই বেড়িয়ে এলিফ্যান্টা দ্বীপে
স্বপ্ননগরী মুম্বই—ঐতিহ্যবাহী স্থাপত্য, সমুদ্রতীর, মন্দির-দরগা আর আধুনিকতার মেলবন্ধনে ভরা এক প্রাণবন্ত শহর। গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা গুহা—প্রতিটি পথে লুকিয়ে আছে ইতিহাস, সৌন্দর্য আর বিস্ময়ের গল্প।
5 mins
January 2026
Bhraman
মাঘী পূর্ণিমায় আউলি
মাঘী পূর্ণিমার রাতে আউলির আকাশে সহস্র নক্ষত্রের ঝিকিমিকি। নন্দাদেবী ভেসে যাচ্ছে রুপোলি চাঁদের আলোয়। আউলিতে এই শীতে জমে উঠেছে স্কিয়িংয়ের আসর।
3 mins
January 2026
Bhraman
নোটবই
জি-আই তকমা পেল দার্জিলিংয়ের ম্যান্ডারিন কমলালেবু, যা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কাশ্মীরের গুলমার্গে ১৪,০০০ ফুট উচ্চতায় চালু হল বিশ্বের সবচেয়ে উঁচু ঘূর্ণায়মান রেস্তোরাঁ। আরাবল্লি পাহাড়ের অস্তিত্ব রক্ষায় আগের নির্দেশ আপাতত স্থগিত করল সুপ্রিম কোর্ট। গরুমারা জাতীয় উদ্যানে জন্ম নিল একটি সুস্থ গন্ডার শাবক, খুশি বনকর্মী ও প্রকৃতিপ্রেমীরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে পৃথিবীর প্রথম হিমবাহ শূন্য দেশ হল ভেনেজুয়েলা। শীতকালীন মাকালু অভিযানের জন্য নেপালে পৌঁছেছেন এভারেস্ট-স্পর্শী পর্বতারোহী পিয়ালি বসাক। সুন্দরবনের বাদাবনে ক্যামেরা ট্র্যাপে ধরা পড়ল বিরল মেলানিস্টিক লেপার্ড ক্যাট।
3 mins
January 2026
Bhraman
সাহারায় শিহরণ
চতুর্দশীর চাঁদের আলোয় ভেসে যাচ্ছে সাহারা মরুভুমির নিশুতি রাত। জনমানবহীন সেই ধু ধু মরুতে তাঁবুতে দুই বান্ধবী। সাহারা মরুর আশ্চর্য ভূ-প্রকৃতি, মরূদ্যানের ক্যাফেটেরিয়া, বেদুইন গ্রামের জীবনযাপন, স্থানীয় মানুষের আন্তরিক সাহচর্য— সব মিলিয়ে এক অপরূপ ভ্রমণকথা।
9 mins
January 2026
Bhraman
পাহাড়-জঙ্গলের কোলে নেতারহাট রাঁচি
নেতারহাটে আরণ্যক পাহাড়ি প্রকৃতির মাঝে মন-ভরানো ডাকবাংলোয় থাকা, কোয়েল নদী, ঘাঘরি জলপ্রপাত দেখে পত্রাতু ভ্যালির পাহাড়ের কোলে পত্রাতু ড্যামের বিশাল জলাধারে নৌবিহার। রাঁচি শহর ছাড়ালেই ছোট-বড় টিলা আর একের পর এক জলপ্রপাত। এ-অঞ্চলে বেড়ানোর সর্বোত্তম ঋতু শীতকাল, তবে, বর্ষার পরে গেলে জলপ্রপাতগুলির উপচে পড়া রূপ ভোলার নয়।
5 mins
January 2026
Bhraman
সপ্তাশেষের সফর
জাঁকিয়ে পড়েছে শীত। বেরিয়ে পড়ুন এই বাংলার চেনা, অচেনা, অল্প চেনা গন্তব্যে। হাতে দু'-তিন দিন সময় থাকলেই হবে।
8 mins
January 2026
Listen
Translate
Change font size

