Denemek ALTIN - Özgür
স্মৃতি সাগরে চির ভাসমান
Desh
|August 17, 2025
ভারতের দরিদ্রতম মানুষদের জীবন ধারণের সংগ্রাম, আর সেখানেই রাজকীয় অহঙ্কার, চরম বিলাসিতা, বশমানা রাজা-মহারাজাদের শিকার শিকার খেলা। ইওরোপীয়দের উল্লাস, ‘আমরা রাজার জাত'। এই ভারত এটা নয়—মাই ইন্ডিয়া ইজ্ এনটায়ারলি ডিফারেন্ট।”
আমার বয়স তখন মাত্র দশ বছর। নৈনিতাল স্কুলের ছাত্র। ভারতে তখন প্রভুত্ব করছেন ইংরেজরা। আসমুদ্রহিমাচল তাঁদের দখলে। তুষার শীর্ষ হিমশৃঙ্গের চেয়েও শীতল দম্ভ, দেশীয়দের সঙ্গে মারমুখী নিষ্ঠুর সম্পর্ক। থেকে থেকে যুদ্ধ, রাজ্যে রাজ্যে সংঘর্ষ। শান্ত শুভ্র পর্বতরাজির কোলে সবুজ অরণ্য, বয়ে চলা ছোট-বড় পাহাড়ি নদী, গিরিখাত, গাছের গায়ে গাছ লেগে আছে, পর্বতের শ্বাসে ঝুমকোলতা দুলতে দুলতে বলছে, পৃথিবী সুন্দর, জীবন সুন্দর। নির্মল আকাশ, নির্মল বাতাস, বহু প্রজাতির, বহু বর্ণের পাখি সমর্থন জানাচ্ছে। এক ঝাঁক ধবধবে সাদা বনমোরগ উড়ে যেতে যেতে ডানার শব্দে তালি বাজিয়ে প্রকৃতির এই সঙ্গীতের অংশীদার হতে চাইছে। ঘন বনানীর অন্তরালে ঘুঙুরের শব্দ। কে নাচে ওখানে? আমরা সবাই নদী কন্যা। পর্বত আমাদের পিতা, বনভূমির এই শ্যামলিমা আমাদের জননীর আঁচল!
“তুমি কে? দশ বছরের বালক, কাঁধে এক মস্ত বন্দুক। জীবনের উৎসবে কাঁধে বন্দুক নিয়ে ঘুরছ! উঁচু ওই টিলায় বৃদ্ধ এক শিলাখণ্ডের উপর বসে আছ? তুমি কি জানো না, মৃত্যু তোমার পিছনে বসে আছে ওত পেতে!”
“জানি। কিন্তু, আমি ভয়কে জয় করতে শিখেছি। মৃত্যুর পায়ের শব্দ কী রকম জানো, টান টান করে পেতে রাখা সিল্কের কাপড়ের উপর দিয়ে কোনও মহিলা হেঁটে আসছে—মৃদু, মোলায়েম পদশব্দ, একটি চিতাবাঘ। ওই দেখো গাছের কোটর থেকে বেরিয়ে এসে, গাছের গায়ে ঝুলে আছে সুন্দর একটি ফিতে।” সুন্দর কিন্তু ভয়ঙ্কর বিষধর, এখন নিদ্রিত। তির-ধনুক, গুলতি হাতে যখন অরণ্যে প্রবেশ করেছি, তখন আমার অপ্রস্তুত অবস্থা। ভয় অনেক শক্তিশালী। বন্দুক এখন আমার সহায়। প্রশ্ন তো উঠতেই পারে, বালকের কাঁধে বন্দুক কেন? তা হলে শুনতে হবে আমার স্কুল-জীবনের কথা। আমার পরিবারের কথা – A large Victorian family.
Bu hikaye Desh dergisinin August 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Desh'den DAHA FAZLA HİKAYE
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

