Denemek ALTIN - Özgür
জাদু-কার্পেটের গল্প
Desh
|August 17, 2025
লেডি ভায়োলেটের বাড়িতে ডিনারের নেমন্তন্নে এক ভদ্রমহিলার কৌতূহল মেটাতে গিয়ে করবেট তাঁর নানা শিকার অভিযানের গল্প বলে চলেছিলেন। সেটা গৃহকর্ত্রীর নজর এড়ায়নি। তিনি চেপে ধরলেন করবেটকে। আমাদের কারও তো আর আপনার কাহিনি শোনার সুযোগ নেই। অতএব লিখুন।
“আই অ্যাম রাইটিং টু আস্ক ইফ ইউ উইল আন্ডারটেক টু পাবলিশ আ বুক ফর মি... সংক্ষেপে বলি, বইটার শব্দসংখ্যা প্রায় এক লক্ষ, আটটা ইলাস্ট্রেশন আছে, আটটা কাহিনি, তার মধ্যে চারটে হল মানুষখেকো বাঘ নিয়ে... হিজ় একসেলেন্সি দ্য ভাইসরয় এবং হিজ় একসেলেন্সি স্যর মরিস হ্যালেট, গভর্নর অফ দ্য ইউনাইটেড প্রভিন্সেস, অনুগ্রহ করে বইটার জন্য ভূমিকা আর উপক্রমণিকা লিখে দিয়েছেন ....” নৈনিতালের গারনি হাউস থেকে চিঠিটা লিখছেন মেজর করবেট, মুম্বইয়ের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ও ইউ পি)-কে। চিঠির তারিখ ১৫ অগস্ট ১৯৪৩।
বইটা বের হল ১৯৪৪ সালে। মাত্র দু'বছরের মধ্যে বিক্রি হল ৫ লক্ষেরও বেশি কপি, ১৯৮০ নাগাদ বিক্রি ছাড়াল ৪০ লক্ষ। কারও মতে এটাই—ম্যান-ইটার্স অফ কুমায়ুন, করবেটের লেখা সেরা বই; কারও মতে সেরা বলতে হবে অবশ্যই রুদ্রপ্রয়াগের চিতাবাঘকে—দ্য ম্যান-ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। করবেট নিজেও প্রথমটির তুলনায় দ্বিতীয়টিকে সেরা মনে করতেন। প্রথম বইটা বিচ্ছিন্ন নানা কাহিনির মিশেল, আর দ্বিতীয়টা একটাই কাহিনি, দীর্ঘ কয়েক মাস ধরে ব্যর্থতা পেরিয়ে সাফল্যে পৌঁছোনোর বৃত্তান্ত।
আরও অনেকের মতে, করবেটের সব সেরা এবং হৃদয় নিংড়ানো লেখা হল মাই ইন্ডিয়া। আমারও। অন্তত বার বার পড়তে হলে এ-বইটাই টেনে নেব হয়তো। অথচ, এই দুটো বই যখন বেরিয়েছে— রুদ্রপ্রয়াগ '৪৮-এ, মাই ইন্ডিয়া ’৫২য়—তত দিনে করবেট সদ্যস্বাধীন ভারতের মাটি ছেড়ে বাস করতে শুরু করেছেন কেনিয়ায়। ১৯৪৭ সালের নভেম্বরে তিনি তাঁর তিন পুরুষের মাটি ছেড়ে চলে যান। তার আগে অবশ্য রুদ্রপ্রয়াগ লেখা হয়ে গিয়েছিল। কেনিয়ায় থাকাকালীন প্রকাশিত অন্য বইগুলো হল, জাঙ্গল লোর (১৯৫৩), দ্য টেম্পল টাইগার অ্যান্ড মোর ম্যান-ইটার্স অফ কুমায়ুন (১৯৫৪) এবং ট্রি-টপস (১৯৫৫), যা তাঁর মৃত্যুর পর প্রকাশ পায়।
Bu hikaye Desh dergisinin August 17, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Desh'den DAHA FAZLA HİKAYE
Desh
আবর্জনা
নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।
14 mins
December 02, 2025
Desh
গৌরববাবুর অবসর
যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।
15 mins
December 02, 2025
Desh
তোমার ভাষা বোঝার আশা
ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।
10 mins
December 02, 2025
Desh
হেমলতা
শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।
7 mins
December 02, 2025
Desh
ব্যোমকালী
মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”
11 mins
December 02, 2025
Desh
আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড
খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?
3 mins
December 02, 2025
Desh
জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন
জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।
4 mins
December 02, 2025
Desh
কুরুক্ষেত্র
দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।
11 mins
December 02, 2025
Desh
করুণাধারায় এসো
পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।
11 mins
December 02, 2025
Desh
প্রেম ও পাচন
ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।
9 mins
December 02, 2025
Listen
Translate
Change font size

