Facebook Pixel হৃদয়ভিক্ষুর নিত্যপ্রসাদ | Desh - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

হৃদয়ভিক্ষুর নিত্যপ্রসাদ

Desh

|

December 02, 2024

সমরেশ বসুকে বাবা হিসেবে কেমন দেখেছি এবং তাঁর জীবদ্দশার পাশাপাশি প্রয়াণের পরও কীভাবে তাঁর স্মৃতি ও অস্তিত্ব আমার জীবনকে প্রভাবিত করেছে, সেই ভাবনার প্রকাশই এই নিবন্ধের কেন্দ্রবিন্দু। বাবার প্রতি ছেলেমানুষি আবেগ, বিচ্ছিন্নতা, এবং তাঁর রেখে যাওয়া বহুমুখী উত্তরাধিকার নিয়ে আমার অনন্ত অনুসন্ধানের গল্প।

- নব কুমার বসু

হৃদয়ভিক্ষুর নিত্যপ্রসাদ

আমার পিতৃবিয়োগের (১২ মার্চ, ১৯৮৮) ছত্রিশ বছরেরও বেশি অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আজ আমার বাবাকে নিয়ে নিবন্ধ লিখতে বসে প্রথমেই মনে আসছে, বাবা হিসাবে সমরেশ বসুর কোন কোন ভূমিকা, কোন সময়ের ভূমিকা—তাঁর জীবদ্দশার নাকি উত্তর প্রয়াণেরও নানা ভূমিকার কথা লিখব! ভাবনার নেপথ্যে একটা নিজস্ব যুক্তিসঙ্গত কারণ আছে। মানুষটা সমরেশ বসু বলেই এই ভাবনা। আমি কী করব, তাঁর স্মৃতিচারণ নাকি বাবা হিসাবে তাঁর মূল্যায়ন! একটা ব্যাপার বুঝতে পারি, যা সাধারণত ঘটে থাকে, দীর্ঘ সময়ের ব্যবধানে স্মৃতি অনেকটা শীতল হয়ে আসে... তার গা থেকে আবেগের মেদ কিছুটা ঝরে যায়। তখন মানুষটা প্রতিভাত হন আমার চোখে, তাঁর বৈচিত্রময়, ঋজু নিজস্বতায়। তা হলে জীবদ্দশায় তাঁকে নিয়ে, তাঁর জন্য বাবা হিসাবে আমার যে আবেগ, আকর্ষণ, ছেলেমানুষি, আবদার-অভিমান-রিক্ত হওয়া দীর্ণ হওয়া-ভেসে যাওয়া, দূরে সরে যাওয়া, আবার দূরকে নস্যাৎ করে হাঁপাতে হাঁপাতে ফিরে আসা... এ জাতীয় যে-সব আবেগ, তা কি সত্যি নয়! আসলে দুটোই সত্যি। বাবা মানুষটা যখন সমরেশ বসু, রবীন্দ্রোত্তর আধুনিক বাংলাসাহিত্যের অন্যতম স্তম্ভ, প্রবল খ্যাতিমান, স্বনামধন্য আবার বিতর্কিত, ভালবাসায় নিবিড় অথচ স্পষ্টোচ্চারণে অকুতোভয়, মানুষী আবেগের ধারাস্নানে ভাসতে পারেন, দ্বিচারিতার প্রাচীর ভাঙতে পারেন, প্রতিবাদের আকাশ ছুঁতে পারেন, মুগ্ধ হতে পারেন অলৌকিক অচিন পাখির কণ্ঠে, তাঁর পিতৃভূমিকাও যে বাস্তবে এবং উপলব্ধিতে, তাঁর জীবদ্দশায় এবং প্রয়াণের পরেও শতধারায় বইবে, সেটাই সত্যি। তার সঙ্গে সঙ্গে এটাও সত্যি, আজ আমি তাঁর জীবদ্দশার সময় অতিক্রম করেও পিতৃহীন এই ধরণীতে টিকে থেকে বুঝতে পারি, তাঁকে জানা আমার ফুরিয়ে যায়নি এবং ইদানীং হয়তো বয়সেরই কারণে ভাবি, সেই জানার চেষ্টাতেই বোধ হয় নিজেকেও জানার উদ্যোগ। একটা সময় পর্যন্ত বাবাকে দেখতে-দেখতে জেনেছি অথবা জানাঅজানার কিনার ধরে হেঁটেছি। আর তার পর? আজ সাড়ে তিন দশকের অধিক সময় ধরে অনুভবে জেনেই চলেছি। আমার জীবদ্দশায় প্রায় অর্ধ সময়ে তাঁর উপস্থিতি, আর বাকি সময়ে তাঁর অনুপস্থিতি সত্ত্বেও তাঁর রেখে যাওয়া অস্তিত্বের সম্ভার কী ভাবে বুঝি একে অপরের পরিপূরকই হয়ে উঠেছে। সুতরাং ‘আমার বাবা' নিবন্ধ রচনা করতে গেলে দুই অর্ধের কথাই আমাকে অধিকার করে বসে। কিন্তু বলে রাখা ভাল, পরিসরের সীমাবদ্ধতাকে আমায় মান্যতা দিতে হবে।

Desh'den DAHA FAZLA HİKAYE

Desh

Desh

আবর্জনা

নন্দ সদর বাজারের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একমনে বিড়ি টানছে, রাস্তার ওপারে তাকিয়ে সুযোগ খোঁজে। সকালবেলার ভদ্র চেহারার আড়ালে লুকিয়ে আছে তার চিরচেনা পকেটমারের জীবন।

time to read

14 mins

December 02, 2025

Desh

Desh

গৌরববাবুর অবসর

যে কারণেই হোক, ওঝা-টঝা ডাকা হয়নি। তবে পর দিন তনুশ্রী গৌরববাবুর মুখে একটা বাসি সন্দেশ গুঁজে দিলেন। সন্দেশটা টক টক। কিন্তু ঠাকুরের প্রসাদ টক ঝাল মিষ্টি যেমনই হোক, খেতেই হবে।

time to read

15 mins

December 02, 2025

Desh

Desh

তোমার ভাষা বোঝার আশা

ইংরেজি ভাষা ও সংস্কৃতির টানাপোড়েনে বেড়ে ওঠা অধ্যাপক অদ্বৈত ভট্টশালীর জীবনভ্রমণ এই গল্পে ভাষা, পরিচয় ও আত্মবোধের গভীর প্রশ্ন তুলে ধরে। চা বাগান থেকে আফ্রিকা ও ক্যারিবিয়ান পেরিয়ে তিনি শিখে নেন—ভাষার শুদ্ধতার চেয়েও মানুষের অভিজ্ঞতাই বড়।

time to read

10 mins

December 02, 2025

Desh

Desh

হেমলতা

শক্ত, কর্মক্ষম হেমলতা—সংসারের স্তম্ভ, শোককে জয় করে মমতা ও সাহসে গড়ে তোলা এক অনন্য জীবন। স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে প্রজন্ম পেরোনো এক পূর্ণ সংসারের মানবিক আখ্যান।

time to read

7 mins

December 02, 2025

Desh

Desh

ব্যোমকালী

মনোবিদ বন্ধু পরামর্শ দিয়েছিল, “শোন ভাই, তোর বৌ যা সব করে, তা মনোরোগ। এক ধরনের অ্যাটেনশন সিকিং রোগ। তুই যখন দেখবি বৌ ভায়োলেন্ট আচরণ করছে, বা মারতে যাচ্ছে, তখন তাকে পাত্তা দিবি না।”

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

আমি মন্ত্রী, সেটিই আমার এন্ট্রি কার্ড

খেলার মাঠে মানুষ তাঁদের চাইছে না— নেতা-মন্ত্রীরা কি দেওয়াল লিখন দেখতে পাচ্ছেন?

time to read

3 mins

December 02, 2025

Desh

Desh

জীবনস্রোত ও ব্যক্তিগত পরিচয়চিহ্ন

জীবন-যাপনের বহুবিধ খণ্ডচিত্র ধরা পড়েছে সাত জন শিল্পীর এই যৌথ প্রদর্শনীতে।

time to read

4 mins

December 02, 2025

Desh

Desh

কুরুক্ষেত্র

দুই ভাইয়ের পৈতৃক ভিটে ভাগ করতে গিয়ে উঠোনে পাঁচিল তোলার চেষ্টা থেকেই শুরু হয় বৌদের ঝগড়া, যা ধীরে ধীরে গোটা বাড়ির হাস্যকর কোলাহলে রূপ নেয়। গ্রাম-শহরের বদলে যাওয়া জীবন, সম্পর্কের টানাপোড়েন আর দৈনন্দিন সংঘাতকে ব্যঙ্গ-রসের মোড়কে তুলে ধরা এক জীবন্ত পারিবারিক কাহিনি।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

করুণাধারায় এসো

পোষা বেড়ালটা মাছের লোভে পায়ের কাছে ঘুরঘুর করছিল এত ক্ষণ। সেও একখানা পোলভল্টের উচ্চতার লাফ দিয়ে উঠে বসল রান্নাঘরের কাবার্ডের উপরে।

time to read

11 mins

December 02, 2025

Desh

Desh

প্রেম ও পাচন

ভালবাসার মানুষের আঁচড়ে পাঁজর ভেঙে গেলেও রেগে গিয়ে পারুলকে বিয়ে করে ফেললেন নরোত্তম। আর অবাক হয়ে দেখলেন নেমন্তন্ন না করা সত্ত্বেও সেই বিয়ের বৌভাতে সেজেগুজে খেতে এসেছেন সরোজিনী।

time to read

9 mins

December 02, 2025

Listen

Translate

Share

-
+

Change font size